Tecno Pova Curve 2 5G এর ডিজাইন নজর কাড়তে বাধ্য। প্রিমিয়াম মেটেরিয়াল ও টেক্সচার্ড ক্যামেরা রিম লুকসে নতুন মাত্রা যোগ করেছে। টেকনোর নতুন ফোন Dolby Atmos এবং হাই-রেড অডিওর সাথে এসেছে। হ্যান্ডসেটে IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, SGS ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স, লো ব্লু লাইট, AI নয়েজ ক্যান্সেলেশন, অ্যান্টি-ফ্লিকার প্রযুক্তির মতো ফিচার্স আছে।
Tecno Pova Slim 5G কম সিগন্যাল বা পুরোপুরি নেটওয়ার্কহীন অঞ্চলেও কল করার সুবিধা দেবে। এটি কোম্পানির নিজস্ব AI অ্যাসিস্ট্যান্ট দিয়ে সজ্জিত যা বাংলা, হিন্দি সহ একাধিক ভাষা সাপোর্ট করে।
Tecno Pova Slim 5G সার্কেল টু সার্চ বৈশিষ্ট্য অফার করবে৷ এর মাধ্যমে কোনও অ্যাপ বন্ধ না করেই আপনি ফোনের স্ক্রিনে যা দেখছেন (যেমন ছবি, টেক্সট) সেই সম্পর্কে তথ্য খুঁজে পাবেন।