12,999 টাকায় লঞ্চ হল Realme Smart TV

32 ইঞ্চি ভেরিয়েন্টে Realme Smart TV’র দাম 12,999 টাকা। 43 ইঞ্চি ভেরিয়েন্টে এই টিভি কিনতে 21,999 টাকা খরচ হবে।

12,999 টাকায় লঞ্চ হল Realme Smart TV

স্মার্ট টিভি লঞ্চ করল Realme

হাইলাইট
  • স্মার্ট টিভি লঞ্চ করল Realme
  • 32 ইঞ্চি ও 43 ইন্দি ডিসপ্লেতে পাওয়া যাবে
  • থাকছে 24W স্পিকার
বিজ্ঞাপন

অবশেষে স্মার্ট টিভিত দুনিয়ায় প্রবেশ করল Realme। সপ্তাহের শুরুতেই লঞ্চ হল Realme Smart TV। 32 ইঞ্চি ও 43 ইঞ্চি ডিসপ্লের দুটি স্মার্ট টিভি লঞ্চ করেছে চিনের সংস্থাটি। ভারতে Xiaomi, Vu ও Blaupunkt সহ বিভিন্ন বাজেট স্মার্ট টিভি কোম্পানির সামনে প্রতিযোগিতার সম্মুখীন হবে Realme Smart TV।

Realme Smart TV'র দাম

32 ইঞ্চি ভেরিয়েন্টে Realme Smart TV'র দাম 12,999 টাকা। 43 ইঞ্চি ভেরিয়েন্টে এই টিভি কিনতে 21,999 টাকা খরচ হবে। 2 জুন দুপুর 12 টায় এই টিভি বিক্রি শুরু করবে Realme। শুরুতে Flipkart ও Realme.com থেকে এই টিভি পাওয়া যাবে।

Realme Smart TV স্পেসিফিকেশন

32 ইঞ্চি ও 43 ইঞ্চি ডিসপ্লে সহ পাওয়া যাবে Realme Smart TV। 32 ইঞ্চি টিভিতে এইচডি রেডি রসোলিউশন ও 43 ইঞ্চি টিভিতে ফুল এইচডি রেসোলিউশন থাকবে। ডিসপ্লে সাইজ ও রেসোলিউশন ছাড়া দুটি টিভিতে অন্য কোন পার্থক্য থাকছে না।

এই টিভিতে অ্যানড্রয়েড টিভি অপারেটিং সিস্টেম চলবে। থাকছে  Netflix, Amazon Prime Video ও YouTube সাপোর্ট। 400 নিটস ব্রাইটনেসের এই টিভিতে থাকছে HDR10 সাপোর্ট। টিভির ভিতরে রয়েছে MediaTek MSD6683 প্রসেসর, 1GB RAM ও 8GB স্টোরেজ।

এই টিভিতে থাকছে চারটি স্পিকার। মোট 24W আউটপুট পাওয়া যাবে। থাকছে দুটি ফুল রেঞ্জ ড্রাইভার ও দুটি টুইটার। থাকছে Dolby Audio ও Bluetooth 5.0 সাপোর্ট।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Performance
  • Value for Money
  • Software
  • Features
  • Good
  • Good design, lots of ports and inputs

  • Android TV 9 Pie with all apps supported

  • Good performance with full-HD content

  • Decent sound
  • Bad
  • Minor software bugs 

  • Weak performance with 720p and SD content

  • Wall-mount kit not included
Display 43.00-inch
Screen Type LED
OS Android
Smart TV Yes
Resolution Standard Full-HD
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  2. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  3. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  4. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  5. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  6. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  7. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  8. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  9. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  10. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »