OLED ডিসপ্লে সহ নতুন স্মার্টব্যান্ড লঞ্চ করল Xiaomi

Bluetooth 4.2 LE এর মাধ্যমে প্রায় সব Android ও iOS ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে Xiaomi Hey+। এর সাথেই Hey+ এ NFC কানেক্টিভিটি ব্যবহার করা হয়েছে।

OLED ডিসপ্লে সহ নতুন স্মার্টব্যান্ড লঞ্চ করল Xiaomi

Hey+ নামে নতুন একটি স্মার্ট ব্যান্ড লঞ্চ করল Xiaomi

হাইলাইট
  • চিনে Hey+ স্মার্ট ব্যান্ড লঞ্চ করল Xiaomi
  • 20 সেপ্টেম্বর চিনে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু হবে
  • চিনে Xiaomi Hey+ এর দাম 229 ইউয়ান (প্রায় 2,300 টাকা)
বিজ্ঞাপন

 

Hey+ নামে নতুন একটি স্মার্ট ব্যান্ড লঞ্চ করল Xiaomi। কিছুদিন আগেই কোম্পানির নতুন Mi Band 3 লঞ্চ করেছিল চিনের কোম্পানিটি। এর মধ্যেই আবার নতুন একটি স্মার্টওয়াচ বাজারে নিয়ে এলো Xiaomi। টাচস্ক্রিন ডিসপ্লে, আরও বেশি ব্যাটারি লাইফ সহ Mi Band 3  তে একাধিক নতুন ফিচার যোগ হয়েছিল। এই সব ফিচার Hey+ স্মার্টব্যান্ডে যোগ হয়েছে। তবে নতুন Xiaomi Hey+ স্মার্টব্যান্ডের প্রধান আকর্ষণ এই ব্যান্ডের OLED ডিসপ্লে।

Mi Band 3 এর থেকে নতুন Hey+ স্মার্টব্যান্ডে ভালো স্পেসিফিকেশান ব্যবহার করেছে Xiaomi। Mi Band 3 এর থেকে বড় ও বেশি রেসোলিউশানের OLED ডিসপ্লে ব্যবহার হয়েছে নতুন ফিটনেস ব্যান্ডে।  Xiaomi Hey+ এর ওজন 19.7 গ্রাম। এর সাথেই Hey+ এ একটি 120 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। প্রসঙ্গত Mi Band 3 তেও একই ব্যয়াটারি ব্যবহার করেছে Xiaomi।

xiaomi hey plus youpin story Xiaomi  Xiaomi Hey Plus

Bluetooth 4.2 LE এর মাধ্যমে প্রায় সব Android ও iOS ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে Xiaomi Hey+। এর সাথেই Hey+ এ NFC কানেক্টিভিটি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সহজেই NFC ডিভাইসের সাথে নতুন এই ফিটনেস ব্যান্ড পেয়ার করে নেওয়া যাবে। Hey+ এর NFC এর মাধ্যমে চিনে বিভিন্ন পরিবহন ব্যবস্থায় স্মার্টকার্ডের কাজ করবে এই ফিটনেস ব্যান্ড।

খেলাধুলোর হিসাব রাখার জন্য Hey+ ফিটনেস ব্যান্ড লঞ্চ করেছে Xiaomi। Hey+ এর মাধ্যমে, দৌড়ানো, সাঁতার, ও হাঁটার হিসাব রাখা যাবে। এর সাথেই হার্ট্রেট সেন্সারের মাধ্যমে হৃদস্পন্দন গতির হিসাব রাখবে Hey+। MiFit অ্যাপ ব্যবহার করে এই হিসাব নিজের স্মার্টফোনে পেয়ে যাবেন গ্রাহকরা। ফোনে ইনিকামিং কল এলে কে ফোন করেছেন তা এই ব্যান্ড থেকেই দেখে নেওয়া যাবে। এর সাথেই Hey+ এর অ্যাস্কেলেরোমিটার আপনার ঘুমের হিসাব রাখতে সাহায্য করবে।

চিনে Xiaomi Hey+ এর দাম 229 ইউয়ান (প্রায় 2,300 টাকা)। 20 সেপ্টেম্বর চিনে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু হবে।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »