গাড়িতে জলদি চার্জ করতে বিড়ম্বনা! ফাস্ট চার্জর নিয়ে এল Xiaomi

ভারতে এল Mi Car Charger Pro 18W। নতুন এই চার্জর ব্যবহার করে জলদি যে কোন ডিভাইস চার্জ করে নেওয়া যাবে।

গাড়িতে জলদি চার্জ করতে বিড়ম্বনা! ফাস্ট চার্জর নিয়ে এল Xiaomi

Mi Car Charger Pro 18W -এ দুটি ইউএসবি পোর্ট থাকছে

হাইলাইট
  • Mi.com থেকে 799 টাকায় এই চার্জর বিক্রি শুরু করেছে Xiaomi
  • একসঙ্গে দুটি ডিভাইস চার্জ করা যাবে
  • এছাড়াও শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য বিশেষ আইসি থাকছে
বিজ্ঞাপন

ভারতে এল Mi Car Charger Pro 18W। নতুন এই চার্জর ব্যবহার করে জলদি যে কোন ডিভাইস চার্জ করে নেওয়া যাবে। যদিও এই জন্য নির্দিষ্ট ডিভাইসে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকা বাধ্যতামূলক। 2018 সালের ডিসেম্বরে Quick Charge 3.0 সাপোর্ট সহ গাড়ির চার্জর নিয়ে এসেছিল বেজিংয়ের কোম্পানিটি। মেটাল ফিনিশের নতুন চার্জরে একসঙ্গে দুটি ডিভাইস চার্জ করা যাবে।

Mi Car Charger Pro 18W -এর দাম

ভারতে Mi Car Charger Pro 18W -এর দাম 999 টাকা। যদিও Mi.com থেকে 799 টাকায় এই চার্জর বিক্রি শুরু করেছে Xiaomi।

Mi Car Charger Pro 18W এর ফিচার

Xioami-র নতুন কার চার্জরে 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। দুটি ইউএসবি পোর্টের যে কোন একটির সঙ্গে কানেক্ট করেই ফাস্ট চার্জ করা যাবে। যদিও একসঙ্গে দুটি পোর্টে ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে না।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এই চার্জরের মধ্যেই একটি বিশেষ চিপ ব্যবহার হয়েছে। এই চিপ কোন ডিভাইস চার্জে কত কারেন্ট প্রয়োজন তা ঠিক করে নিতে পারবে। এছাড়াও শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য বিশেষ আইসি থাকছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ থেকে দূরে থাকতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। থাকছে একটি এলইডি ইন্ডিকেটর।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  2. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  3. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  4. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
  6. প্রকাশ হল OnePlus Ace 6 Ultra এর ফার্স্ট লুক, বিরাট ব্যাটারি ও শক্তিশালী ফিচার্সের সাথে লঞ্চ হচ্ছে
  7. Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে
  8. Redmi R70 5G সিরিজের দুই নতুন ফোন বিশাল ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হল
  9. Oppo A6s Pro লঞ্চ হল, 16MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি আছে, দাম জেনে নিন
  10. 84,999 টাকায় লঞ্চ হওয়া প্রিমিয়াম ফোন বিক্রি হচ্ছে 36,999 টাকায়, 48,000 টাকার অবিশ্বাস্য ছাড়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »