ফের ৪৭ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার! জেনে নিন কোন কোন অ্যাপ রয়েছে তালিকায়

শোনা যাচ্ছে যে, PUBG মোবাইল সহ শীর্ষস্থানীয় কিছু গেমিং অ্যাপ্লিকেশন নিষিদ্ধ অ্যাপের নতুন তালিকায় থাকবে। তবে সরকার এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

ফের ৪৭ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার! জেনে নিন কোন কোন অ্যাপ রয়েছে তালিকায়

নতুন সিদ্ধান্তে নিষিদ্ধ নির্দিষ্ট অ্যাপগুলির তালিকা এখনও ঘোষিত হয়নি

বিজ্ঞাপন

ভারতে ফের ৪৭ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করছে সরকার। জুনের শেষের দিকেই ৫৯ টি চিনা অ্যাপ্লিকেশন সরকার “জাতীয় স্বার্থ এবং সুরক্ষা রক্ষা করতে” নিষিদ্ধ করেছিল যার মধ্যে রয়েছে বিশাল জনপ্রিয় টিকটক অ্যাপ্লিকেশনটিও। আগে নিষিদ্ধ সেই অ্যাপ্লিকেশনগুলির ক্লোন হিসাবে কাজ করছে কিছু অ্যাপ এই দাবিতে এখন আরও প্রায় ৫০ টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয়েছে। যদিও নতুন সিদ্ধান্তে নিষিদ্ধ নির্দিষ্ট অ্যাপগুলির তালিকা এখনও ঘোষিত হয়নি। তবে জানা গিয়েছে যে এই ঘোষণাটি শীঘ্রই সরকারিভাবেই প্রকাশ্যে আসবে। এর আগে সরকার ক্যামস্ক্যানার, SHAREit, এবং ইউসি ব্রাউজার সহ অন্যান্য নানা অ্যাপ্লিকেশনগুলি নিষিদ্ধ করেছিল। তথ্য প্রযুক্তি আইনের ধারা ৬৯ এ এর অধীনে এই নিষেধাজ্ঞার ঘোষণা হয়েছিল।

ডিডি নিউজের পোস্ট করা একটি টুইট অনুসারে, সরকারের সর্বশেষ সিদ্ধান্তে যে ৪৭ টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয়েছে সেগুলি গত মাসে নিষিদ্ধ ৫৯ টি অ্যাপের ক্লোন হিসাবে কাজ করছে। ইন্ডিয়া টুডে টিভির একটি প্রতিবেদনে সরকারি সূত্র অনুযায়ী জানানো হয়েছে যে সরকার আড়াইশোরও বেশি অ্যাপের একটি তালিকাও প্রস্তুত করেছে যাতে ব্যবহারকারীর গোপনীয়তা বা জাতীয় সুরক্ষা লঙ্ঘন হতে পারে এমন অ্যাপের পরীক্ষা করা হবে।

শোনা যাচ্ছে যে, PUBG মোবাইল সহ শীর্ষস্থানীয় কিছু গেমিং অ্যাপ্লিকেশন নিষিদ্ধ অ্যাপের নতুন তালিকায় থাকবে। তবে সরকার এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এর আগে টিকটক, SHAREit, ইউসি ব্রাউজার, হেলো এবং উইচ্যাট সহ জনপ্রিয় অ্যাপগুলিতে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে সিদ্ধান্তটি ঘোষণার পরপরই সরকার ওই সমস্ত অ্যাপের পাশাপাশি তাদের সম্পর্কিত ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করার জন্যও নির্দেশ দিয়েছে। অ্যাপল এবং গুগলকেও দেশের নিজ নিজ অ্যাপ স্টোরগুলি থেকে নিষিদ্ধ অ্যাপ্লিকেশনগুলি অপসারণের জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।


Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »