আপনার ব্যাক্তিগত তথ্য পাচারের অভিযোগ উঠল ফেসবুকের বিরুদ্ধে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জুন 2018 18:35 IST

এই রিপোর্টের ফলেই আবার ফেসবুকের প্রাইভেসি নিয়ে বিশাল প্রশ্নচিহ্ন উঠে গেল।

আবার মারাত্মক অভিযোগ উঠলো ফেসবুকের বিরুদ্ধে। ফেসবুক তাদের গ্রাহকদের ব্যাক্তিগত তথ্য স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেল, স্যামসাং এর মতো কোম্পানিরগুলিকে দিয়ে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসে এক রিপোর্টে এই মারাত্মক অভিযোগ তোলা হয়েছে।  এমনকি বহু আগে যখন ফেসবুকের অ্যাপ তেমন জনপ্রিয় ছিল না তখন থেকেই এই ফোন প্রস্তুতকারী সংস্থাগুলির সাথে ডাটা শেরারিং এর চুক্তি ছিল ফেসবুকের। এই রিপোর্টে জানানো হয়েছে এখনও সেই চুক্তির বেশিরভাগই কার্যকরী রয়েছে।
 
এই রিপোর্টের ফলেই আবার ফেসবুকের প্রাইভেসি নিয়ে বিশাল প্রশ্নচিহ্ন উঠে গেল। ইতিমধ্যেই আমেরিকায় বহু গ্রাহক ঘারিয়েছে ফেসবুক। সেই সময়ে দাঁড়িয়ে নতুন এই রিপোর্ট নিঃসন্দেহে কোম্পানিকে অস্বস্তিতে ফেলবে।
 
আর এই ডাটা শেয়ারিং এর ফলেই ইউএস ফেডারাল ট্রেড কমিশানের আইন ভং করেছে ফেসবুক। যদিও ফেসবুকের দাবি এই আইন ভাঙেন নি তারা। এছাড়াও ফেসবুকের তরফ থেকে এমন কোন খবরের সত্যতা আস্বীকার করা হয়েছে। এমনটার জানা গিয়েছে এই রিপোর্ট থেকে।
 
তবে এই পার্টনারশিপে কোন ডাটা দেওয়া হবে তা ঠিক করে দিত ফেসবুক। যে তথ্য পার্টনারের সার্ভারে স্টোর হতো সেই ডাটা শেয়ার হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। ফেসবুক আরও জানিয়েছে এই ডাটা কোনভাবে অপব্যবহার হইয়েছে বলে তাদের জানা নেই।
 
“অ্যাপ ডেভেলপারদের সাথে আমাদের পার্টনারশিপের সাথে এই পার্টনারশিপের অনেক পার্থক্য রয়েছে।” বলে জানিয়েছেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ইমি আর্চিবং।
 
সম্প্রতি কেমব্রিজ ডাটা স্ক্যান্ডালে জর্জরিত ফেসবুক। বিশ্বব্যাপী গ্রাহকদের মধ্যেই ইতিমধ্যেই জনপ্রিয়তা হারাতে শুরু কোরেছে এই সোশাল মিডিয়া জায়েন্ট। সম্প্রতি এক সমীক্ষায় জানা গিয়েছে মার্কিন মুলুকে বিপুল হারে ফেসবুকের জনপ্রিয়তা কমছে। সেখানে জায়গা করে নিচ্ছে রেডিট ও স্ন্যাপচ্যাটের মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। গত সপ্তাহেই আমেরিকায় ফেসবুককে ছাপিয়ে গিয়েছে রেডিট। আর সেই সময়ে নিউ ইউর্ক টাইমসে প্রকাশিত নতুন এই রিপোর্টের ফলে আবার গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা হারাবে সিলিকন ভ্যালির এই কোম্পানিটি। ব্যাক্তিগত তথ্যের মতো সংবেদনশীল তথ্য অন্য কোম্পানির হাতে তুলে দেওয়াকে গ্রাহকরা কীভাবে নেন সেটাই এখন আলোচনার বিষয়।
 
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Social, Apps, Mobiles, Apple, Samsung, Android, Facebook
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4R 5G: 20,000 টাকার মধ্যে দেশের প্রথম 8,000mAh ব্যাটারির ফোন আনল রিয়েলমি
  2. Samsung Galaxy A27-এর দাম প্রকাশ্যে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং Snapdragon চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ
  3. Starlink: স্টারলিঙ্ক ইন্টারনেট নিয়ে সতর্ক কেন্দ্র, আটকে গেল ভারতে পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র
  4. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  5. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  6. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
  7. iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
  8. Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI
  9. Redmi Turbo 5 দুর্ধর্ষ ফিচার্স নিয়ে ভারতে আসছে, 100W ফাস্ট চার্জিং ও 50MP OIS ক্যামেরা কনফার্মড
  10. Infinix Smart 20 লঞ্চ হল মাত্র 12,499 টাকায়, সিম বা ইন্টারনেট ছাড়াই করা যাবে কল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.