Gmail: জিমেইল আর আগের মতো নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার স্পর্শে রাতারাতি বদলে গেল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 জানুয়ারী 2026 15:06 IST
হাইলাইট
  • Gmail-এ AI Overviews ফিচার যুক্ত হয়েছে
  • Google ইমেইল লেখার ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে
  • AI Inbox পরিচিত মেইল থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবে

Gemini AI Overviews will be rolling out to all Gmail users

Photo Credit: Unsplash/Solen Feyissa

Gmail-এর সাথে Gemini AI-এর মেলবন্ধন ঘটানো ঘোষণা করল Google। মার্কিন প্রযুক্তি সংস্থাটি তাদের ইমেইল পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একঝাঁক নতুন ফিচার্স যোগ করেছে। Gmail এখন শুধু ইমেইল পাঠানো ও পড়ার জায়গা থাকবে না, পাশাপাশি এটি ব্যবহারকারীদের জন্য একজন স্মার্ট অ্যাসিস্ট্যান্টের ভূমিকা পালন করবে। ইনবক্সে জমে থাকা শত শত মেইলের মধ্যে দরকারি তথ্য খুঁজতে মাথার ঘাম আর পায়ে ফেলতে হবে না। গুগল সার্চের মতো জিমেইলে এবার যুক্ত হচ্ছে AI Overviews ফিচার, ফলে সময় বাঁচবে। এছাড়াও, ইমেইল লেখার ক্ষেত্রেও পরিবর্তন এনেছে গুগল। চলুন দেখে নিই নতুন আপডেটে Gmail কতটা বদলে গেল।

Gmail-এর সাথে যুক্ত হল AI Overviews

গুগলে যে কোনও বিষয় নিয়ে জানতে চাইলে সার্চ রেজাল্টের একেবারে উপরে সংশ্লিষ্ট প্রশ্নের একটি সংক্ষিপ্ত এআই-জেনারেটেড উত্তর দেখা যায়। ফলে দ্রুত তথ্য পাওয়া যায় ও অন্য ওয়েবসাইটে ক্লিক করার প্রয়োজন হয় না। এটি এআই ওভারভিউ নামে পরিচিত। সেই একই সুবিধা সমস্ত জিমেইল ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে চালু হচ্ছে। আগে সঠিক ইমেইল খুঁজে পেলেও, রিপ্লাইয়ের ভিড়ে প্রয়োজনীয় তথ্য বার করতে মাথা খারাপ হয়ে যেত। সেই ঝামেলা দূর করবে জিমেইলের এই ফিচার।

Advertisement

যদি কোনও মেইলে একাধিক রিপ্লাই থাকে, তাহলে জিমেইল মূল বিষয়গুলো বিশ্লেষণ করে একটি সংক্ষিপ্ত সারাংশ দেখাবে। এছাড়া ইনবক্সে সরাসরি প্রশ্ন করার সুবিধাও এনেছে গুগল। আগে জিমেইলের ইনবক্সে কিছু খোঁজার দরকার হলে, নির্দিষ্ট শব্দ (কিওয়ার্ড) দিয়ে সার্চ করতে হত। কিন্তু নতুন আপডেটে আপনি চ্যাটজিপিটি বা জেমিনাই-এর মতো চ্যাটবটের সাথে যেমন ভাবে কথা বলেন, ঠিক তেমনই ইনবক্সে সাধারণ ভাষায় প্রশ্ন করতে পারবেন।

ধরুন আপনি একাধিক জায়গায় বিভিন্ন পদে চাকরির আবেদন করেছেন এবং জিমেইলের সার্চ বারে লিখলেন — কোন কোন কোম্পানি আমাকে ইন্টারভিউয়ের জন্য ডেকে ইমেইল করেছে? এই প্রশ্নের উত্তর গুগল তাদের নিজস্ব AI মডেলের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে লিঙ্কের সাথে সংক্ষেপে তুলে ধরবে। তবে ইনবক্সে প্রশ্ন করে এআই ওভারভিউ পাওয়ার সুবিধা আপাতত Google AI Pro ও Ultra সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা পাবেন।

Gmail-এর অন্যান্য AI ফিচার্স

জিমেইলের স্মার্ট রিপ্লাই টুলের উন্নত এবং বুদ্ধিমান সংস্করণ হল সাজেস্টেড রিপ্লাই। স্মার্ট রিপ্লাই মূলত একটি নির্দিষ্ট ইমেইলের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত উত্তর সাজেস্ট করতো। কিন্তু নতুন ফিচারটি পুরো ইনবক্সের প্রেক্ষাপট ও আলোচনার বিষয় বুঝে এক ক্লিকে লেখার পরামর্শ দেবে। 

Advertisement

পাশাপাশি হেল্প মি রাইট নামে আরও একটু ফিচার নতুন ইমেইল লিখতে বা আগে লেগা ইমেইলের ভাষা ও টোন ঠিক করে আরও পেশাদার করে তুলবে। জিমেইলে AI ইনবক্স নামে একটি দরকারি ফিচার আনার ঘোষণাও করেছে গুগল। এটি জরুরি ইমেইলকে অগ্রাধিকার দিয়ে ইনবক্সের শীর্ষে দেখাবে। এর ফলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাঠানো মেইল বা জরুরি ফলোআপ সহজেই নজরে আসবে। এটি পরীমূলকভাবে চালু হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে সমস্ত ইউজারদের কাছে রোলআউট হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: GMail, Gemini, Google, AI, Artificial Intelligence
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  2. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  3. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  4. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  5. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  6. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  7. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
  8. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  9. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  10. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.