WhatsApp ডার্ক মোডে এল নতুন আপডেট

নতুন আপডেট পেল WhatsApp। Android বিটা টেস্টারদের জন্য এই আপডেট পৌঁছেছে। সাম্প্রতিকতম আপডেটের পর ডার্ক মোডে চ্যাট স্ক্রিনে একাধিক গাঢ় রঙ যোগ হয়েছে।

WhatsApp ডার্ক মোডে এল নতুন আপডেট

WhatsApp -এ নতুন আপডেট পৌঁছল

হাইলাইট
  • নতুন আপডেট পেল WhatsApp
  • মোট 27 টি গাঢ় চ্যাট ব্যাকগ্রাউন্ড এসেছে
  • বিটা আপডেটে নতুন ফিচার এসেছে
বিজ্ঞাপন

নতুন আপডেট পেল WhatsApp। Android বিটা টেস্টারদের জন্য এই আপডেট পৌঁছেছে। সাম্প্রতিকতম আপডেটের পর ডার্ক মোডে চ্যাট স্ক্রিনে একাধিক গাঢ় রঙ যোগ হয়েছে। সম্প্রতি Android ও iOS বিটা টেস্টারদের জন্য ডার্ক মোড নিয়ে এসেছে জনপ্রিয় এই মেসেজিং কোম্পানি। শুরুতে ডার্ক মোড ব্যবহারের সময় চ্যাট স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে শুধু কালো রঙে ব্যবহার করা যাচ্ছিল।

ফেব্রুয়ারিতেই এক আপডেটে ডার্ক মোডে কালো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আরও চারটি নতুন গাঢ় ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছিল WhatsApp। সাম্প্রতিকতম আপডেটে বিভিন্ন রঙের মোট 27 টি গাঢ় ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছে মার্কিন কোম্পানিটি। WhatsApp ডার্ক মোডে এই রঙ ব্যবহার করা যাবে।

জনপ্রিয়তার শীর্ষে WhatsApp! মোট কত ডাউনলোড হয়েছে জানেন?

whatsapp android beta solid color options gadgets 360 WhatsApp for Android  WhatsApp

WhatsApp বিটা আপডেটে বিভিন্ন রঙের মোট 27 টি গাঢ় ব্যাকগ্রাউন্ড যোগ হয়েছে

আপাতত শুধুমাত্র বিটা টেস্টাররাই WhatsApp ডার্ক মোড ব্যবহার করতে পারেন। এখনও স্টেবল ভার্সনে এই ফিচার পৌঁছায়নি। WhatsApp বিটা ভার্সন 2.20.60 ডাউনলোড করে এই ফিচার ব্যবহার করা যাবে। Google Play Store এ বিটা প্রোগ্রামে যোগ দিয়ে অথবা  APKMirror ওয়েবসাইট থেকে এই আপডেট ডাউনলোড করে ইন্সটল করা যাবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

WhatsApp বিটা ভার্সন 2.20.60 ইন্সটল করার পরে Settings > Chats > Wallpaper > Solid Color থেকে নতুন ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  2. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  3. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  4. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  5. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  6. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  7. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  8. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  9. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  10. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »