এক জোড়া নতুন ফিচার যোগ হল WhatsApp এ

Android এ WhatsApp এর বিটা ভার্সানে যোগ হল একাধিক নতুন ফিচার। নতুন এই ফিচারে আপনি ফোনের গ্যালারি থেকে লুকিয়ে ফেলতে পারবেন WhatsApp এর মিডিয়া ফাইল।

এক জোড়া নতুন ফিচার যোগ হল WhatsApp এ

নতুন দুটি ফিচার যোগ হল WhatsApp এর বিটা ভার্সানে

হাইলাইট
  • Android এর জন্য লঞ্চ হল WhatsApp এর নতুন বিটা ভার্সান
  • নতুন এই ভার্সানে যোগ হল একাধিক ফিচার
  • মিডিয়া ভিসিবিলিটি ফিচার ও নতুন কনট্যাক্ট যোগ করার শর্টকাট অ্যাড হয়েছে
বিজ্ঞাপন

Android এ WhatsApp এর বিটা ভার্সানে যোগ হল একাধিক নতুন ফিচার। মিডিয়া ভিসিবিলিটি নামের নতুন এই ফিচারে আপনি ফোনের গ্যালারি থেকে লুকিয়ে ফেলতে পারবেন WhatsApp এর মিডিয়া ফাইলগুলিকে। এছাড়াও অন্য একটি নতুন ফিচারে যোগ হয়েছে একটি নতুন কনট্যাক্ট শর্টকার্ট। এর ফলে WhatsApp থেকে নিজের ফোনে নতুন কনট্যাক্ট অ্যাড করা আরও সহজ হয়ে গেল।  
নতুন মিডিয়া ভিসিবিলিটি ফিচারের মাধ্যমে আপনি এবার সিলেক্ট কওরে নিতে পারবেন WhatsApp এ পাওয়া মিডিয়া ফাইল্গুলি আপনি ফোনের গ্যালারিতে চান কি না। গ্যালারিতে এই ফাইলগুলি দেখা ও না দেখা দুই এর অপশানই রয়েছে নতুন এই ফিচারে। অর্থাৎ এই ফিচার আপনি যদি ডিসেবেল কওরে দেন তবে গ্যালারিতে দেখা যাবে না WhatsApp এর মিডিয়া ফাইলগুলি। যদিও WhatsApp এ ঢুকে আপনি যে কোন সময় দেখে নিতে পারবেন এই ফাইলগুলিকে।
নতুন WhatsApp  বিটা ভার্সানে বাই ডিফল্ট এনেবেল্ড থাকবে এই নতুন এই মিডিয়া ভিসিবিলিটি ফিচার। তবে আপনি ডসেবেল করে ফেলতে পারেন এই ফিচারটি। এর জন্য আপনাকে যেতে হবে WhatsApp এর Settings > Data and storage usage ট্যাবে। সেখানে Show media in gallery চেকবক্সটি তুলে নিলেই আপরার গ্যালারিতে আর দেখা যাবে না  WhatsApp এর কোন মিডিয়া ফাইল। যদিও ফাইল ম্যানেজার থেকে WhatsApp এর ফোল্ডারে গিয়ে এই ফাইল্গুলিকে পাওয়া যাবে এখনও।
whatsapp android media visiblity gadgets 360 WhatsApp for Android

এর সাথেই WhatsApp  Android এর বিটা ভার্সানে যোগ করেছে New Contact শর্টকার্ট। নতুন এই ফিচারের মাধ্যমে অজানা নম্বর থেকে মেসেজ আসলে অ্যাপ থেকে না বাড়িয়ে ফোনে অ্যাড করে নিতে পারবেন নতুন কনট্যাক্টটি। চ্যাট স্ক্রিনে ডানদিকে উপরে দেখতে পাবেন নতুন এই শর্টকাট। যদিও iPhone গ্রাহকদের ফোনে ইতিমধ্যেই রয়েছে এই ফিচারটি।
WhatsApp এর নতুন এই ফিচারগুলি ব্যাবহারের জন্য আপনাকে ডাউনলোড করতে হবে WhatsApp Beta এর লেটেস্ট ভার্সান (2.18.159)। প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে ডাউনলোড করা যাবে এই ভার্সান। অথবা ইন্টারনেট থেকে নতুন এই বিটা ভার্সানের APK ডাউনলোড করে নিজে ফোনে ইনসটল করে নিতে পারেন WhatsApp এর নতুন এই ভার্সান।
 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »