জাহাজের যাত্রীদের বিনামূল্যে iPhone বিলি করল জাপান সরকার

জাহাজে করোনাভাইরাসের প্রকোপে কয়েকশো মানুষ আটকে রয়েছেন। সেই জাহাজেই দুই হাজার iPhone বিলি করল জাপান সরকার। করোনাভাইরাস সংক্রমণের খবর আসার পর থেকেই এই বিলাসবহুল জাহাজকে আলাদা করে রাখা হয়েছে।

জাহাজের যাত্রীদের বিনামূল্যে iPhone  বিলি করল জাপান সরকার

Photo Credit: Twitter / @masujun

জাহাজের যাত্রী, কর্মীদের মোট দুই হাজার iPhone দিয়েছে জাপান সরকার

হাইলাইট
  • জাহাজে করোনাভাইরাসের প্রকোপে কয়েকশো মানুষ আটকে রয়েছেন
  • জাহাজেই দুই হাজার iPhone বিলি করল জাপান সরকার
  • এই জাহাজেই প্রায় 350 করোনাভাইরাস আক্রান্ত রয়েছেন
বিজ্ঞাপন

জাহাজে করোনাভাইরাসের প্রকোপে কয়েকশো মানুষ আটকে রয়েছেন। সেই জাহাজেই দুই হাজার iPhone বিলি করল জাপান সরকার। করোনাভাইরাস সংক্রমণের খবর আসার পর থেকেই এই বিলাসবহুল জাহাজকে আলাদা করে রাখা হয়েছে। এই জাহাজের যাত্রী, কর্মীদের মোট দুই হাজার iPhone দিয়েছে জাপান সরকার। ডাক্তারের সঙ্গে যোগাযোগ, ওষুধের আবেদন ও আতঙ্ক থেকে বাঁচতে মনোবিদের সঙ্গে যোগাযোগের জন্য এই ব্যবস্থা নিয়েছে জাপান সরকার। এই জাহাজেই প্রায় 350 করোনাভাইরাস আক্রান্ত রয়েছেন।

সম্প্রতি এই রিপোর্টে জানানো হয়েছে, জাপান সরকারের বিভিন্ন দপ্তর একত্রিত হয়ে এই জাহাজে মোট দুই হাজার iPhone পাঠানো হয়েছে। এই সব ফোনেই Line অ্যাপ প্রি-ইন্সটল থাকছে। এই অ্যাপ ব্যবহার করে জাপানের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখা যাবে। এই জাহাজের প্রত্যেক কেবিনে যেন একটি iPhone থাকে তা নিশ্চিত করার চেষ্টা করেছে জাপান সরকার।

করোনাভাইরাসের প্রকোপে অনলাইনে লঞ্চ হবে Realme X50 Pro 5G

জাপানের বাইরে থাকলে জাহাজের স্মার্টফোনে Play Store অথবা App Store থেকে Line অ্যাপ ইন্সটল করতে সমস্যা হতে পারে। এই কারণেই Line অ্যাপ ইন্সটল করে নতুন এই ফোন জাহাজে পাঠানো হয়েছে। আপাতত 19 ফেব্রুয়ারি পর্যন্ত এই জাহাজকে আলাদা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  2. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  3. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  4. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  5. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  6. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  7. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  8. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  9. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  10. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »