স্মার্টফোনে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে Flipkart

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 ডিসেম্বর 2018 10:35 IST
হাইলাইট
  • 6 ডিসেম্বর শুরু হচ্ছে Flipkart Big Shopping Days সেল
  • 8 ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেল
  • HDFC ব্যাঙ্ক গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন

6 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত চলবে Flipkart Big Shopping Days সেল

6 ডিসেম্বর শুরু হচ্ছে Flipkart Big Shopping Days সেল।  সব জনপ্রিয় স্মার্টফোনে আকর্ষনীয় ছাড় নিয়ে আসছে এই ই-কমার্স ওয়েবসাইট। 8 ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেল। HDFC ব্যাঙ্ক ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। এছাড়াও থাকছে নো কস্ট EMI এর সুবিধা। থাকছে মাত্র 99 টাকায় বাইব্যাক গ্যারান্টি কেনার সুযোগ। Poco F1, Google Pixel 2 XL, Realme C1, Asus ZenFone Lite L1, Honor 9N, Redmi Note 6 Pro এর মতো জনপ্রিয় ফোনে থাকবে জিভে জল আনা ডিসকাউন্ট।

আরও পড়ুন: শুরু হল Flipkart Big Shopping Days সেল: বিশাল ছাড় এই স্মার্টফোনগুলিতে

6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর পাওয়া যাবে 19,999 টাকায়। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম কমে হবে 21,999 টাকা। সবথেকে উপরের 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 পাওয়া যাবে 25,999 টাকায়।

আরও পড়ুন: Mi A2 আর Redmi Y2 আর Redmi 6A ফোনে বিশাল ডিসকাউন্ট নিয়ে হাজির Xiaomi

1,000 টাকা দাম কমে মাত্র 9,999 টাকায় পাওয়া যাবে Nokia 5.1 Plus। 500 টাকা ডিসকাউন্টে Realme C1 কিনতে খরচ হবে 7,499 টাকা। 1,000 টাকা ডিসকাউন্টে Motorola One Power বিক্রি হবে 14,999 টাকায়।

আরও পড়ুন: Poco F1 ফোনে 5,000 টাকা পর্যন্ত ছাড়: কবে, কোথায় পাওয়া যাচ্ছে এই ডিসকাউন্ট?

তিন দিন ধরে চলবে Flipkart Big Shopping Days সেল। এই তিন দিনই দুপুর 12 টায় সম্প্রতি লঞ্চ হওয়া  Redmi Note 6 Pro ফোনের ফ্ল্যাশ  সেল চলবে। 6 ডিসেম্বর দুপুর 12 টায় ফ্ল্যাশ সেলে বিক্রি হবে Asus ZenFone Lite L1। 2,000 টাকা ডিসকাউন্টে মাত্র 4,999 টাকায় এই ফোন কেনা যাবে। এই সেলে ফোন কিনলে মাত্র 9 টাকায় Flipkart কপ্লিট ড্যামেজ প্রোটেকশান পাওয়া যাবে।

আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে 1,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে Motorola One Power

এই সেলে মাত্র 39,999 টাকায় পাওয়া যাবে 64GB Pixel 2 XL। এছাড়াও  Vivo V9 Youth, Lenovo A5, Lenovo K9, Asus ZenFone Max Pro M1, Redmi Note 5 Pro, Vivo V9 Pro, Honor 7A, Nokia 6.1 Plus, Asus ZenFone 5Z সহ প্রয় সব জনপ্রিয় স্মার্টফোনেই থাকবে বিশাল ছাড়।

Advertisement

স্মার্টফোন ছাড়াও টিভি ও হোম অ্যাপ্লায়েন্সে থাকবে 70 শতাংশ পর্যন্ত ছাড়। ল্যাপটপে থাকবে 80 শতাংশ পর্যন্ত ছাড়। ফ্যাশান, হোম ফার্নিচারে 40 ও 80 শতাংশ আর বিউটি, খেলনা, খেলা, বই সহ একাধিক প্রোডাক্টে থাকবে 80 শতাংশ ছাড়।

আরও পড়ুন: আরও সস্তা হল Oppo A5

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
সম্পর্কিত খবর
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  2. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  3. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  4. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  5. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  6. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  7. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  8. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  9. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  10. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.