ইনকগনিটো মোডে পর্ন দেখছেন? গুগলের নজরদারি রয়েছে সেখানেও

পর্ন দেখার সময় ব্রাউজারে ‘ইনকগনিটো মোড’ ব্যবহার করেন? এখন সাবধান হয়ে যান।

ইনকগনিটো মোডে পর্ন দেখছেন? গুগলের নজরদারি রয়েছে সেখানেও
বিজ্ঞাপন

পর্ন দেখার সময় ব্রাউজারে ‘ইনকগনিটো মোড' ব্যবহার করেন? এই মোড ব্যবহার করে নিজের ব্যাক্তিগত ব্রাউজিং Google ও Facebbook এর মতো কোম্পানিগুলির কাছ থেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছেন? কম্পিউটার ও মোবাইল থেকে ইনকগনিটো মোড ব্যবহার করে ব্রাউজিং করলেও Facebook, Google ও Oracle এর কাছে সেই ব্রাউজিং তথ্য পৌঁছে যাচ্ছে। সম্প্রতি Microsoft, কার্নগি মেলন বিশ্ববিদ্যালয় ও পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষনায় এই তথ্য উঠে এসেছে। “webXray” নামে একটি টুল ব্যবহার করে এই গবেষনায় জাজা গিয়েছে 22,484 টি পর্ন ওয়েবসাইটের 93 শতাংশ গ্রাহকের ব্রাউজিং তথ্য ট্র্যাক করে ও অন্য কোম্পানিকে সেই তথ্য বিক্রি করে ওয়েবসাইটগুলি।

“হাতে গোনা কিছু কোম্পানি এই কাজ এই ওয়েবসাইটগুলি ট্র্যাক করে।” জানিয়েছেন এই গবেষনার সাথে যুক্ত এক ব্যাক্তি। তিনি জানিয়েছেন 230 টি এমন কোম্পানির সন্ধান পাওয়া গিয়েছে যারা আমাদের ব্রাউজিং ট্র্যাক করেছে।

এর মধ্যে Google 74 শতাংশ প্ররনোগ্রাফিক ওয়েবসাইট ট্র্যাক করেছে। Oracle 24 শতাংশ ও Facebook 10 শতাংশ পর্নোগ্রাফিক ওয়েবসাইট ট্র্যাক করেছে। পর্ন ট্র্যাক করার জন্য সবথেকে জনপ্রিয় ট্র্যাকারগুলি হল ExoClick (40 শতাংশ), JuicyAds(11 শতাংশ) আর EroAdvertising (9 শতাংশ)।

graph full Graph

এই গবেষনার শুরুতেই ‘জ্যাক' নামের একটি প্রোফাইল তৈরী করা হয়েছে এবং ল্যাপটপ থেকে বিভিন্ন পর্নোগ্রাফিক ওয়েবসাইট খুলতে শুরু করা হয়েছে। ব্রাউজিং এর সময় ব্রাউজারে ইঙ্কগনিয়টো মোড ওপেন করে নিয়েছে ‘জ্যাক'।

কিন্তু এর পরেও ‘জ্যাক' এর ল্যাপটপে থার্ড পার্টি ট্র্যাকার তার যৌন পছন্দ ট্র্যাক করা শুরু করেছিল। গবেষনায় জানা গিয়েছে প্রত্যেক গ্রাহকের এই ধরনের প্রোফাইল তৈরী করে তা বিক্রি করে এই ধরনের ট্র্যাকিং কোম্পানিগুলি।

তবে এই এই বিষয় সম্পর্কে কখনই জানতে পারছে না ‘জ্যাক।'

third parties full aaa

“জ্যাক সব সময় মনে করছে ইনকগনিটো মোডে ব্রাউজ করার জন্য তার ব্রাউজিং এর তথ্য সম্পূর্ণ গোপন থাকছে। এর ফলে নিজের তথ্যের গোপনীয়তা সম্পর্কে সম্পূর্ণ ভুল্ক ধারনা নিয়ে ইন্টারনেটে পর্ন ব্রাউজ করে চলেছে সে।” জানিয়েছেন গবেষকরা।

তবে এই ঘটনা শুধুমাত্র জ্যাক নয়, প্রতিদিনের জীবনে আমাদের সাথে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গবেষকরা।

প্রতি মিনিটে Netflix, Amazon ও Twitter এর মোট ট্রাফিকের বেশি মানুষ ইন্টারনেটে পর্ন দেখেন। সম্প্রতি এক পর্ন ওয়েবসাইট জানিয়েছিল “ইন্টারনেটে ট্রান্সফার হওয়া মোট ডেটার 30 শতাংশের বেশ ডেটা পর্ন ওয়েবসাইট থেকে ট্রান্সফার হয়।”

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  2. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  3. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  4. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  5. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  6. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  7. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  8. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  9. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  10. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »