গুগল সিইও পদে আবেদন জানাতে পারেন আপনিও

মাইকেল রিন্ডার নামে এক ব্যাক্তি LinkedIn এ এই লিস্টিং পোস্ট করেছেন। এর পরেই বিভিন্ন LinkedIn ব্যবহারকারী এই চাকরি নিয়ে নানা মন্তব্য করেছেন।

গুগল সিইও পদে আবেদন জানাতে পারেন আপনিও
হাইলাইট
  • গুগল সিইও পদে আবেদন জানাতে পারেন আপনিও
  • LinkedIn এর মাধ্যমে আবেদন করা যাচ্ছিল
  • ইতিমধ্যেই এই আবেদন বন্ধ করেছে LinkedIn
বিজ্ঞাপন

এবার গুগল সিইও পদে আবেদন জানাতে পারেন আপনিও। সম্প্রতি মাইক্রোসফটের প্রফেশানাল নেটওয়ার্কিং ওয়েবসাইট LinkedIn এর মাধ্যমে সুন্দ্র পিচাই যে পদে রয়েছেন সেই পদের জন্য আবেদন জানানো যাচ্ছে।

পরে LinkedIn স্বীকার করে নিয়েছেন সুরক্ষায় গাফিলতির জন্যই গুগল প্রধান পদে আবেদন করা যাচ্ছে।

রবিবার এক রিপোর্টে জানানো হয়েছিল LinkedIn ওয়েবসাইটে ‘জবস' বিভাগে গুগল প্রধান পদে আবেদন করা যাচ্ছে। এই ওয়েবসাইট থেকে বিভিন্ন চাকরির আবেদন করা যায়। আর সেই তালিকাতেই গুগল সিইও পদের নাম দেখা গিয়েছিল।

মাইকেল রিন্ডার নামে এক ব্যাক্তি LinkedIn এ এই লিস্টিং পোস্ট করেছেন। এর পরেই বিভিন্ন  LinkedIn ব্যবহারকারী এই চাকরি নিয়ে নানা মন্তব্য করেছেন।

এক ব্যক্তি জানিয়েছেন, “সুন্দরের অধীনে দারুন সফল গুগল। LinkedIn এ এই চাকরির খবর দেখে আমি বিস্মিত।”

ইতিমধ্যেই LinkedIn এই গুগল সিইও পদে আবেদনের অপশন বন্ধ করে দিয়েছে। সুরক্ষায় যে গাফিলতির জন্য পদের আবেদন সামনে এসেছিল তা খতিয়ে দেখছে প্রফেশনাল নেটওয়ার্কিং ওয়েবসাইটটি।

LinkedIn ওয়েবসাইটে নতুন চাকরির পদে আবেদনের লিস্টিং পোস্ট করতে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের প্রয়োজন হয়। তবে বিনামূল্যে এই কাজ করেছিলেন মাইকেল রিন্ডার। সুরক্ষায় গাফিলতি ধরিয়ে দেওয়ার জন্য মাইকেকে ধন্যবাদ জানিয়েছে LinkedIn।

LinkedIn জানিয়েছে, “এখানে কোন ভুয়ো চাকরির আবেদন করা যায় না। এই বিষয়ে আমরা বেশ কঠোর। তাই যে কোন ভুয়ো চাকরির পদ চোখে পড়লেই তা ডিলিট করে দেওয়া হবে।”

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »