ভারতের নয়টি শহরে অফলাইনে টিভি বিক্রি করবে Xiaomi

নয়টি শহরে 500 –র বেশি অফলাইন স্টোরে Mi Tv বিক্রি শুরু হবে। আপাতত নয়টি শহরে MI TV বিক্রি শুরু হলেও শিঘ্রই আরও অনেক শহরে বিক্রি হবে Xiaomi স্মার্ট টিভি।

ভারতের নয়টি শহরে অফলাইনে টিভি বিক্রি করবে Xiaomi
হাইলাইট
  • 32 ইঞ্চি, 43 ইঞ্চি ও 55 ইঞ্চি তিনটি Mi TV গুলি পাওয়া যাবে
  • দেশে নয়টি শহরে 500 –র বেশি অফলাইন স্টোরে Mi Tv বিক্রি শুরু হবে
  • ছয় মাসে পাঁচ লক্ষের বেশি Mi TV বিক্রি করেছে Xiaomi
বিজ্ঞাপন

মাস ছয়েক আগে ভারতে লঞ্চ হয়েছিল তিনটি Mi TV। 32 ইঞ্চি, 43 ইঞ্চি ও 55 ইঞ্চি টিভিগুলি অনলাইনে বাজার মাতিয়েছে এতোদিন। প্রায় প্রত্যেক ফ্ল্যাশ সেলেই কয়েক সেকেন্ডে শেষ হয়েছে স্টক। ইতিমধ্যেই ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্ত হয়েছে Mi TV তিনটি মডেল। এবার অফলাইন স্টোরেও এই টিভি বিক্রির সিদ্ধান্ত নিল Xiaomi। Android অপারেটিং সিস্টেমে 32 ইঞ্চি, 43 ইঞ্চি ও 55 ইঞ্চি তিনটি Mi TV গুলি পাওয়া যাবে।

সোমবার এক বিবৃতিতে Xiaomi জানিয়েছে সারা দেশে নয়টি শহরে 500 –র বেশি অফলাইন স্টোরে Mi Tv বিক্রি শুরু হবে। মুম্বাই, পুনা, নতুন দিল্লি, বেঙ্গালুরু, আমেদাবাদ, ইন্দোর, পাটনা, মাদ্দুর ও কলকাতার একাধিক দোকানে শিঘ্রই Mi TV –র তিনটি মডেল বিক্রি শুরু হবে। আপাতত এই কটি শহরে MI TV বিক্রি শুরু হলেও শিঘ্রই আরও অনেক শহরে বিক্রি হবে Xiaomi স্মার্ট টিভি। তবে কবে থেকে অফলাইনে এই টিভি পাওয়া যাবে তা জানায়নি চিনের কোম্পানিটি।

কয়েকদিন আগে কোম্পানি জানিয়েছিল ছয় মাসে পাঁচ লক্ষের বেশি Mi TV বিক্রি করেছে Xiaomi। 55 ইঞ্চি Mi TV 4 এর দাম 44,999 টাকা। 43 ইঞ্চি Mi TV 4A এর দাম 22,999 টাকা। আর 32 ইঞ্চি Mi TV 4A এর দাম 13,999 টাকা। এই তিনটি টিভিতেই Android অপারেটিং সিস্টেমের উপরে Xiaomi –র নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস চলে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Realme C81 কম দামে ভারতে আসছে, থাকতে পারে 6,300mAh ব্যাটারি ও বড় ডিসপ্লে
  2. মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা বদলে দেবে Vivo X300 FE, ক্যামেরার সাথে লাগানো যাবে লেন্স
  3. AI-এর দাপটে চাকরি বাজারে ধস, 73 হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ে বাড়ছে আতঙ্ক, কাজ হারাবে আরও
  4. Oppo Find X9s Pro ডুয়াল 200MP ক্যামেরা, 7025mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জের সাথে লঞ্চ হতে পারে
  5. Vivo Y600 Pro: আসছে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন, ফার্স্ট লুক প্রকাশ্যে
  6. Motorola সবচেয়ে সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং, ও 512GB স্টোরেজের ফোন দিচ্ছে, দাম কত
  7. Vivo ভারতে দুই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল, ক্যামেরা DSLR-এর মতো ছবি তুলবে
  8. 10,000 টাকা ছাড়ে মিলছে OnePlus-এর 6,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও 50MP ট্রিপল ক্যামেরার ফোন
  9. GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI
  10. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »