প্রিমিয়াম ডিজাইনের Moto Razr ফোনে থাকছে মিডরেঞ্জ স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 মার্চ 2019 14:12 IST
হাইলাইট
  • এই বছর লঞ্চ হবে Motorola -র ফোল্ডেবেল স্মার্টফোন
  • এই ফোনে থাকছে মিডরেঞ্জ Qualcomm Snapdragon 710 চিপসেট
  • তুলনামুলক কম দামে লঞ্চ হতে পারে এই ফোন

Moto Razr ফোল্ডেবেল স্মার্টফোনে Qualcomm Snapdragon 710 চিপসেট থাকছে

Photo Credit: Yanko Design

ফোল্ডেবেল স্মার্টফোন ডিজাইনে ব্যস্ত Motorola। ইতিমধ্যেই এই কথা জানিয়েছে কোম্পানি। 2019 সালের দ্বিতীয়ার্ধে বাজারে আসছে Motorola –র ফোল্ডেবেল স্মার্টফোন Moto Razr। ইতিমধ্যেই এই ফোনের প্রিমিয়াম ডিজাইন নিয়ে টেক দুনিয়ায় উত্তেজনা চরমে। প্রিমিয়াম ডিজাইন ব্যবহার হলেও এই ফোনে মিডরেঞ্জ চিপসেট ব্যবহার করেছে Motorola। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে Moto Razr ফোনে থাকছে মিডরেঞ্জ Qualcomm Snapdragon 710 চিপসেট।

সম্প্রতি XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে Motorola ফোল্ডেবেল স্মার্টফোনে Qualcomm Snapdragon 710 চিপসেট থাকছে। 2018 সালে মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য Snapdragon 700 সিরিজের চিপসেট লঞ্চ করেছিল Qualcomm। এই সিরিজের প্রথম চিপসেট Snapdragon 710।

ইতিমধ্যেই Nokia 8.1 ফোনে Snapdragon 710 চিপসেট ব্যবহার হয়েছে। এই ফোনের দাম 25,990 টাকা। কিন্তু প্রিমিয়াম ডিজাইনের Moto Razr ফোল্ডেবেল ফোনে মিডরেঞ্জ Qualcomm Snapdragon 710 চিপসেট ব্যবহারের সিদ্ধান্ত অবাক করেছে অনেককে।

গত সপ্তাহে XDA Developers এ প্রকাশিত অন্য এক রিপোর্টে জানানো হয়েছে Moto Razr ফোনের সেকেন্ডারি ডিসপ্লেতে প্রি-ইনস্টলড কিছু অ্যাপ ব্যবহার করা যাবে।  কিছু ক্ষেত্রে ট্র্যাক প্যাড হিসাবে ব্যবহার করা যাবে Moto Razr এর সেকেন্ডারি ডিসপ্লে। ওয়েব ব্রাউজিং এর সময় এই ডিসপ্লের উপরে আঙুল বুলিং স্ক্রোল করা যাবে। ছয়টি সেটিংস মেনু সহজেই ব্যবহার করা যাবে। ক্যামেরা ব্যবহারের সময় এই ডিসপ্লের উপরে ট্যাপ করে ছবি তোলা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola, Moto Razr, Android, Samsung Galaxy Fold
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.