Redmi ভারতে আনছে দুরন্ত স্মার্টফোন, 4 বছর পরেও ঝরঝরে পারফরম্যান্স মিলবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 ডিসেম্বর 2025 11:24 IST
হাইলাইট
  • Redmi Note 15 5G চার বছর পর্যন্ত ল্যাগ-ফ্রি পারফরম্যান্স বজায় রাখবে
  • স্মার্টফোনটি ডিসেম্বরে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে
  • Redmi Note 15 5G ভারতে 108MP ক্যামেরার সঙ্গে আসছে

Redmi Note 15 5G will offer 48 months of lag-free performance

Photo Credit: Redmi

Redmi Note 15 5G-এর আগমনকে ঘিরে বর্তমানে উত্তেজনা তুঙ্গে। রেডমির এই মিড-রেঞ্জ স্মার্টফোন ডিসেম্বরের শুরুতে Redmi Note 15 Pro 5G ও Redmi Note 15 Pro+ 5G-এর সঙ্গে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এটি জানুয়ারিতে ভারতে আসবে বলে আশা করা হচ্ছে৷ রেডমি ইতিমধ্যেই ডিভাইসটির ক্যামেরা, ব্যাটারি ক্যাপাসিটি, ও ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। আর এখন অ্যামাজনে ফোনটির জন্য বিশেষভাবে তৈরি একটি মাইক্রোসাইট থেকে চিপসেটের নাম ঘোষণা হয়েছে। জানিয়ে রাখি, Redmi Note 15 5G একটি 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সঙ্গে আসছে।

Redmi Note 15 5G স্পেসিফিকেশন, ফিচার্স

Redmi Note 15 5G-এর জন্য অ্যামাজনে বিশেষভাবে তৈরি মাইক্রোসাইটে জানানো হয়েছে, স্মার্টফোনটি Snapdragon 6 Gen 3 প্রসেসরে চলবে। সংস্থার দাবি, এটি আগের প্রজন্মের তুলনায় 10 শতাংশ বেশি GPU পারফরম্যান্স ও 30 শতাংশ উন্নত CPU পারফরম্যান্স প্রদান করবে। রেডমি আরও জানিয়েছে যে প্রসেসরটি 48 মাস বা 4 বছর পর্যন্ত ল্যাগ-ফ্রি পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম হবে।

Advertisement

অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি নোট 15 5G মডেলে 5,520mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 45W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে আসবে। হ্যান্ডসেটটি ফুল চার্জে 1.6 দিন আরামসে ব্যবহার করা যাবে। সংস্থা আরও দাবি করছে, ব্যাটারির আয়ু 5 বছর।

আসন্ন ফোনটিতে 108 মাস্টারপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে। মেগাপিক্সেল শব্দটিকে এমনই পোশাকি নাম দিয়েছে সংস্থা। এই ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট-সহ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে। এর ফলে ভিডিও আরও স্থির এবং পরিষ্কার হবে। এটি ডাইনামিক শট ক্যাপচার করতে পারবে বলে জানানো হয়েছে। এই ফোনের দাম ভারতে 20,000 টাকার মধ্যে থাকতে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহে অফিসিয়াল লঞ্চ হওয়ার জল্পনা শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, Redmi Note 15 5G-এর গ্লোবাল ভার্সনে 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে যা FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 3,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্মার্টফোনটি Android 15-নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে। ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স আছে।

Advertisement

অন্য দিকে, সেলফি ও ভিডিও কলের জন্য একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটি IP65 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করে। ডিভাইসটি 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek design
  • Bright AMOLED display
  • Good Battery Life
  • Bad
  • Cameras are inconsistent
  • No HDR playback support
  • Bloatware
 
KEY SPECS
Display 6.77-inch
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 8-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5520mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  2. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  3. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  4. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  5. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  6. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  7. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  8. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  9. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  10. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.