কয়েক লক্ষ Instagram গ্রাহকের পাসওয়ার্ড খোলা পরে রয়েছে সার্ভারে

Instagram এর মালিক Facebook গত মাসে জানিয়েছিল হাজার হাজার Instagram গ্রাহকের পাসওয়ার্ড কোম্পানির সার্ভারে খোলা পরে রয়েছে। এবার সেই সংখ্যাটা লক্ষ ছাড়ালো।

কয়েক লক্ষ Instagram গ্রাহকের পাসওয়ার্ড খোলা পরে রয়েছে সার্ভারে
বিজ্ঞাপন

Facebook সার্ভারে কয়েক লক্ষ Instagram গ্রাহকের পাসওয়ার্ড কোন এনক্রিপশান ছাড়াও খোলা পরে রয়েছে। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং জায়েন্ট।

“Instagram অ্যাকাউন্টের পাসওয়ার্ড খোলা পরে থাকতে দেখা গিয়েছে। এর ফলে কয়েক লক্ষ Instagram গ্রাহক ক্ষতিগ্রস্থ হবেন।” এক ব্লগ পোস্টে জানিয়েছে Facebook।

“যে সব গ্রাহক এর ফলে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের এই বিষয়ে অবগত করতে জানিয়ে দেব আমরা। তদন্দে জানা গিয়েছে কোম্পানির ভিতরে কোন কর্মী এই পকাসোয়ার্ড ব্যবহার করেননি।” জানিয়েছে সোশ্যাল মিডিয়া কোম্পানিটি।

Instagram এর মালিক Facebook গত মাসে জানিয়েছিল হাজার হাজার Instagram গ্রাহকের পাসওয়ার্ড কোম্পানির সার্ভারে খোলা পরে রয়েছে। এবার সেই সংখ্যাটা লক্ষ ছাড়ালো।

গত বছর কেমব্রিজ অ্যানালিটিকা থেকে Facebook এর তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। সেই সময় রাজনৈতিক কারনে একটি কোম্পানিকে 8.7 কোটি গ্রাহকের ব্যাক্তিগত তথ্য বিক্রি করেছিল Facebook।

এর পরে তথ্যের সুরক্ষার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছে Facebook। এছাড়াও কোম্পানির বাইরে তথ্য পাঠানো বন্ধ করেছে মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানিটি।

এই মুহুর্তে বিশ্বব্যাপী মোট 270 কোটি গ্রাহক Facebook, Instagram ও Messenger ব্যবহার করেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  2. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  3. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  4. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  5. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  6. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  7. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  8. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  9. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »