এবার অ্যানড্রয়েড ফোনে ফিঙ্গারপ্রিন্টে সুরক্ষিত থাকবে WhatsApp

অবশেষে ফিঙ্গারপ্রিণ্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাখার ব্যাবস্থা নিয়ে এল WhatsApp। এবার অ্যানড্রয়েড বিটা ভার্সানে এই ফিচার পৌঁছেছে। অ্যানড্রয়েড বিটা ভার্সান 2.19.221 আপডেটে নতুন এই ফিচার ব্যবহার করা যাবে।

এবার অ্যানড্রয়েড ফোনে ফিঙ্গারপ্রিন্টে সুরক্ষিত থাকবে WhatsApp

অ্যানড্রয়েড বিটা ভার্সানে এই ফিচার পৌঁছেছে

হাইলাইট
  • অ্যানড্রয়েড বিটা ভার্সান 2.19.221 আপডেটে নতুন এই ফিচার ব্যবহার করা যাবে
  • Settings > Account > Privacy > Fingerprint lock এনেবেল করতে হবে
  • শিঘ্রই WhatsApp স্টেবেল ভার্সানে পৌঁছে যাবে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন
বিজ্ঞাপন

অবশেষে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাখার ব্যাবস্থা নিয়ে এল WhatsApp। ইতিমধ্যেই iOS ডিভাইসে এই ফিচার পৌঁছেছিল। এবার অ্যানড্রয়েড বিটা ভার্সানে এই ফিচার পৌঁছেছে। অ্যানড্রয়েড বিটা ভার্সান 2.19.221 আপডেটে নতুন এই ফিচার ব্যবহার করা যাবে। সেটিংস এ গিয়ে গ্রাহককে এই ফিচার শুরু করতে হবে। এর ফলে সব চ্যাটে সুরক্ষার অতিরিক্ত স্তর যোগ হবে। গ্রাহক চাইলে এই ফিচার বন্ধ করে রেখতে পারবেন।

অ্যানড্রয়েড বিটা ভার্সান 2.19.221 আপডেটে নতুন এই ফিচার ব্যবহার করা যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাখতে Settings > Account > Privacy > Fingerprint lock এনেবেল করতে হবে। অ্যানড্রয়েড মার্শমেলো বা তার বেশি ভার্সানে নতুন এই সুরক্ষা ফিচার কাজ করবে।

এই অপশন শুরু করার পরে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমেই WhatsApp ওপেন করা যাবে। তিনটি অপশানে এই ফিচার ব্যবহার করা যাবে। প্রথম অপশয়ানে WhatsApp বন্ধ করার সাথে সাথে তা লক হয়ে যাবে। দ্বিতীয় অপশানে WhatsApp বন্ধের এক মিনিট পরে ও তৃতীয় অপশানে WhatsApp বন্ধের 30 মিনিট পরে  চ্যাট আবার লক হয়ে যাবে।

WABetaInfo অয়েবসাইটে প্রথম এই খবর প্রকাশিত হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে নতুন এই ফিচারের ফলে WhatsApp চ্যাট আরও সুরক্ষিত থাকবে।

আপাতত বিটা ভার্সানে এই ফিচার পৌঁছালেও শিঘ্রই WhatsApp স্টেবেল ভার্সানে পৌঁছে যাবে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »