ভুয়ো মেসেজ পাঠানো কমেছে অনেকটাই, কোন জাদুমন্ত্রে সাফল্য পেল WhatsApp?

গোটা দেশে প্রায় 40 কোটি গ্রাহক নিয়মিত WhatsApp ব্যবহার করেন। সম্প্রতি জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ভুয়ো খবর ছড়ানো প্রায় 70 শতাংশ কমেছে।

ভুয়ো মেসেজ পাঠানো কমেছে অনেকটাই, কোন জাদুমন্ত্রে সাফল্য পেল WhatsApp?

ভুয়ো মেসেজ ছড়ানো বন্ধ করতে একাধিক পদক্ষেপ নিয়েছে WhatsApp

হাইলাইট
  • ভুয়ো খবর ছড়ানো প্রায় 70 শতাংশ কমেছে
  • এপ্রিলে নতুন নিয়ম এসেছিল কোম্পানিটি
  • ভারতে 40 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন
বিজ্ঞাপন

গোটা দেশে প্রায় 40 কোটি গ্রাহক নিয়মিত WhatsApp ব্যবহার করেন। ফলে ভুয়ো খবর ছড়াতে স্প্যামারদের খুব পছন্দের অ্যাপ এটা। সম্প্রতি ভুয়ো খবর ছড়ানো কমাতে একের পর এক ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। বিশেষ করে করোনাভাইরাস লকডাউন শুরু হওয়ার পরে ভুয়ো খবরের সংখ্যা হুহু করে বাড়ছিল। তাই মেসেজ ফরওয়ার্ড করার সময় বিধিনিষেধ আরোপ করেছিল WhatsApp। কয়েক দিনের মধ্যেই হাতেনাতে ফল পাওয়া গিয়েছে। সম্প্রতি জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ভুয়ো খবর ছড়ানো প্রায় 70 শতাংশ কমেছে।

WhatsApp-এর এক মুখপাত্র জানিয়েছেন, “ভাইরাল মেসেজ ছড়ানো বন্ধ করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। খুব বেশি পরিমানে যে মেসেজগুলো ফরওয়ার্ড হয় সেই মেসেজ ছড়ানোয় আমরা বিধিনিষেধ নিয়ে এসেছিলাম। একসঙ্গে সর্বোচ্চ একটি চ্যাটে এই মেসেজ ফরওয়ার্ড করা যাবে। বিশ্বব্যাপী নতুন নিয়ম লাগু করার পরেই ভুয়ো মেসেজ ছড়ানো 70 শতাংশ হ্রাস পেয়েছে।”

পুরোপুরি বন্ধ করা না গেলেও নতুন নিয়মে ভুয়ো মেসেজ ছড়ানোয় লাগাম টানা সম্ভব হবে।

লকডাউনের মধ্যে শুরু হল JioMart পরিষেবা, অর্ডার হবে WhatsApp থেকে

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এপ্রিলে বেশি পরিমানে ফরওয়ার্ড হওয়া মেসেজ শেয়ার করায় কড়া নিয়ম নিয়ে এসেছিল WhastApp। ইতিমধ্যেই যে মেসেজগুলি পাঁচবার অথবা তার বেশি সংখ্যায় শেয়ার হয়েছে সেই সব মেসেজ একবারে এক জনের সঙ্গে শেয়ার করা যাবে। যদিও এই মেসেজের লেখা ও ছবি দিয়ে নতুন পোস্ট তৈরি করে এখনও একসঙ্গে বহু গ্রাহককে তা পাঠানো সম্ভব। যদিও কোম্পানির দাবি নতুন নিয়মে ভুয়ো মেসেজ ছড়ানো প্রায় 70 শতাংশ কমেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  2. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  3. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  4. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
  5. Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  6. 12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava
  7. Gas Battery: দূষিত বাতাস থেকেই তৈরি হবে বিদ্যুৎ, নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে চর্চা
  8. AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং
  9. OnePlus Nord CE6-এর আরও ফিচার্স প্রকাশ্যে, বিশাল 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা থাকবে
  10. Poco C81 সিরিজের দুই নতুন বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »