দুর্দান্ত ফিচার নিয়ে এল WhatsApp, নিজে থেকেই ডিলিট হবে মেসেজ

সম্প্রতি বিটা ভার্সানে নিজে থেকে মেসেজ ডিলিট করার ফিচার যোগ করেছিল WhatsApp। শুরুতে Android ফোনে এই ফিচার যোগ হয়েছিল। এবার আইওএস গ্রাহকদের ফোনের নতুন ফিচার এসে গেল।

দুর্দান্ত ফিচার নিয়ে এল WhatsApp, নিজে থেকেই ডিলিট হবে মেসেজ

Photo Credit: WABetaInfo

এবার নিজে থেকেই ডিলিট হবে WhatsApp মেসেজ

হাইলাইট
  • আইফোন বিটা ভার্সানে নতুন ফিচার যোগ হয়েছে
  • নিজে থেকেই মেসেজ ডিলিট হবে
  • শুধুমাত্র গ্রুপের অ্যাডমিন এই ফিচার ব্যবহার করতে পারবেন
বিজ্ঞাপন

সম্প্রতি বিটা ভার্সানে নিজে থেকে মেসেজ ডিলিট করার ফিচার যোগ করেছিল WhatsApp। শুরুতে Android ফোনে এই ফিচার যোগ হয়েছিল। এবার আইওএস গ্রাহকদের ফোনের নতুন ফিচার এসে গেল। গ্রুপে ‘ক্লিনিং টুল' হিসাবে নতুন ফিচার ব্যবহার করতে চাইছে WhatsApp। এর ফলে WhatsApp গ্রুপের অ্যাডমিনরা সহজেই গ্রুপ থেকে মেসেজ ডিলিট করতে পারবেন।

WABetaInfo ওয়েবসাইটে প্রথম নতুন ফিচারের খবর সামনে এসেছে। আইওএস বিটা ভার্সান 2.20.10.23/24 এর হাত ধতে নতুন মেসেজ ডিলিটের ফিচার যোগ হয়েছে। শুধুমাত্র গ্রুপের অ্যাডমিন এই ফিচার ব্যবহার করতে পারবেন। গ্রুপ থেকে যে কোন মেসেজ ডিলিট করতে এই ফিচার কাজে লাগবে। যদিও কবে নতুন মেসেজ ডিলিটের ফিচার শুরু হবে জানা যায়নি।

এছাড়াও অনেক দিন ধরেই WhatsApp-এ ডার্ক মোড আসার রিপোর্ট সামনে আসছিল। ইতিমধ্যেই বিটা ভার্সানে এই ফিচার দেখা গেলেও স্টেবেল ভার্সানে কবে এই ফিচার যোগ হবে জানা যায়নি। তবে নতুন মেসেজ ডিলিটের ফিচারে কত সময় পরে মেসেজ ডিলিট হবে তা ঠিক করতে পারবেন গ্রুপের অ্যাডমিন।

whatsapp

আইওএস গ্রাহকদের জন্য এই ফিচার এসেছে 

2020 সালে একগুচ্ছ মোবাইল প্ল্যাটফর্মে সাপোর্ট বন্ধ করে দিচ্ছে WhatsApp। এর ফলে বিশ্বব্যাপী কয়েক কোটি ফোনে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে না। 31 ডিসেম্বরের পর বিশ্বের সব উইন্ডোজ ফোনে বন্ধ হয়ে যাবে WhatsApp। আইওএস ৮ অথবা পুরনো অপারেটিং সিস্টেমের আইফোনে 2020 সালের 1 ফেব্রুয়ারি থেকে WhatsApp ব্যবহার বন্ধ হবে। এছাড়াও অ্যানড্রয়েড ২.৩.৭ অথবা পুরনো ফোনে বন্ধ হচ্ছে জনপ্রিয় এই মেসেজিং পরিষেবা।

সম্প্রতি এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে WhatsApp। ইতিমধ্যেই উপরে উল্লেখ করা অপারেটিং সিস্টেম ব্যবহারকারী গ্রাহকদের জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করা বন্ধ হয়েছে। কোন কারণে এই ফোনগুলি থেকে একবার WhatsApp ডিলিট হয়ে গেলে আর লগ ইন করার সুবিধাও থাকছে না।

2019 সালের 31 ডিসেম্বরের পরে উইন্ডোজ ফোনে WhatsApp সাপোর্ট বন্ধ হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »