ভারত সরকারের অনুরোধ অগ্রাজ্য করে কী জানালো WhatsApp?

সম্প্রতি WhatsApp এর মাধ্যমে ভুল খবর ছড়িয়ে ভারতে একাধিক মানুষের মান হানী হয়েছে। এর পরেই ভারত সরকারের পক্ষ থেকে WhatsApp কে ভুল খবর ছড়ানো বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

ভারত সরকারের অনুরোধ অগ্রাজ্য করে কী জানালো WhatsApp?
হাইলাইট
  • কোথা থেকে মেসেজ আসছে তা জানানো সম্ভব নয়
  • এই কথা জানানো WhatsApp
  • গ্রাহকের সুরক্ষায় আপোষ করে এই পদক্ষেপ নিতে নারাজ WhatsApp
বিজ্ঞাপন

 

কোথা থেকে মেসেজ আসছে তা জানানো সম্ভব নয়। ভারত সরকারের অনুরোধ অগ্রাজ্য করে এই কথা জানানো WhatsApp। মেসেজ কোথা থেকে আসছে তা জানা গেলে WhatsApp এর এন্ড-টু-এন্ড এনক্রিপশান ক্ষতিগ্রস্ত হবে বলে জানানো হয়েছে। গ্রাহকের সুরক্ষায় আপোষ করে এই পদক্ষেপ নিতে নারাজ জনপ্রিয় এই মেজেজিং প্ল্যাটফর্ম।

কোথা থেকে মেসেজ আসছে তা জানা থেকে বিরত করে সাধারন মানুষকে ‘সংবেদনশীল মেসেজ’ সপর্কে আরও সজাগ করার পক্ষে সওয়াল করেছে Facebook এর এই মেসেজিং অ্যাপ।

পিটিয়াইকে WhatsApp এর এক প্রতিনিধি বলেন, “WhatsApp এর অন্যতম প্রধান ফিচার এন্ড-টু-এন্ড এনক্রিপশান। কোথা থেকে মেসেজ আসছে তা জানা গেলে এই এনক্রিপশান ক্ষিতিগ্রস্ত হবে। WhatsApp কোনভাবেই তার সুরক্ষা ব্যবস্থার সঙ্গে আপোষ করবে না।”

সম্প্রতি WhatsApp এর মাধ্যমে ভুল খবর ছড়িয়ে ভারতে একাধিক মানুষের মান হানী হয়েছে। এর পরেই ভারত সরকারের পক্ষ থেকে WhatsApp কে ভুল খবর ছড়ানো বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

ইতিমধ্যেই ভারতে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে মার্কিন কোম্পানিটি। সম্প্রতি WhatsApp এর প্রধান ক্রিশ ড্যানিয়েল ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের সাথে দেখা করেন। এই মিটিং এ ভারতে WhatsApp এর মাধ্যমে ভুল খবর ছড়ানো বন্ধ প্রসঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন ভারতে ডিজিটাল বিপ্লবে WhatsApp একটি বড় ভুমিকা নিয়েছে। তবে ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ না নিলে WhatsApp এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »