আগামী বছর থেকে বিশ্বব্যাপী বিভিন্ন ফোনে বন্ধ হয়ে যাবে WhatsApp

2019 সালের 31 ডিসেম্বরের পরে উইন্ডোজ ফোনে WhatsApp সাপোর্ট বন্ধ হচ্ছে।

আগামী বছর থেকে বিশ্বব্যাপী বিভিন্ন ফোনে বন্ধ হয়ে যাবে WhatsApp

2020 সাল থেকে বিভিন্ন ফোনে WhatsApp সাপোর্ট বন্ধ হচ্ছে

হাইলাইট
  • একাধিক iPhone-এ WhatsApp সাপোর্ট বন্ধ হচ্ছে
  • 31 ডিসেম্বর থেকে উইন্ডোজ ফোনে বন্ধ হচ্ছে WhatsApp
  • ব্লগ পোস্টে এই কথা জানিয়েছে WhatsApp
বিজ্ঞাপন

2020 সালে একগুচ্ছ মোবাইল প্ল্যাটফর্মে সাপোর্ট বন্ধ করে দিচ্ছে WhatsApp। এর ফলে বিশ্বব্যাপী কয়েক কোটি ফোনে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে না। 31 ডিসেম্বরের পর বিশ্বের সব উইন্ডোজ ফোনে বন্ধ হয়ে যাবে WhatsApp। আইওএস ৮ অথবা পুরনো অপারেটিং সিস্টেমের আইফোনে 2020 সালের 1 ফেব্রুয়ারি থেকে WhatsApp ব্যবহার বন্ধ হবে। এছাড়াও অ্যানড্রয়েড ২.৩.৭ অথবা পুরনো ফোনে বন্ধ হচ্ছে জনপ্রিয় এই মেসেজিং পরিষেবা।

সম্প্রতি এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে WhatsApp। ইতিমধ্যেই উপরে উল্লেখ করা অপারেটিং সিস্টেম ব্যবহারকারী গ্রাহকদের জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করা বন্ধ হয়েছে। কোন কারণে এই ফোনগুলি থেকে একবার WhatsApp ডিলিট হয়ে গেলে আর লগ ইন করার সুবিধাও থাকছে না।

2019 সালের 31 ডিসেম্বরের পরে উইন্ডোজ ফোনে WhatsApp সাপোর্ট বন্ধ হচ্ছে।

2014 সালে 19 বিলিয়ন মার্কিন ডলারে WhatsApp কিনে নিয়েছিল Facebook। Instagram, Messenger ও WhatsApp কে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করছে Facebook।

অন্যদিকে মঙ্গলবার রাত থেকে বিশ্বব্যাপী WhatsApp গ্রাহকরা মেসেজ সেন্ড ও রিসিভ করতে সমস্যার সম্মুখীন হয়েছে। ইউরোপ, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকার গ্রাহকরা এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

চলতি সপ্তাহের শুরুতে WhatsApp  এ কল ওয়েটিং ফিচার যোগ হয়েছিল। কয়েক মাস আগে আইওএস গ্রাহকদের জন্য এই ফিচার যোগ হয়েছিল। এবার অ্যানড্রয়েড গ্রাহকরাও WhatsApp-এ কল ওয়েটিং ব্যবহার করতে পারবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »