Jio না Airtel? 4G-তে কার স্পিড বেশি? জানালো TRAI

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 জুন 2018 14:11 IST
হাইলাইট
  • দিল্লিতে 4G ডাটা স্পিডে Jio-র থেকে অনেকটাই এগিয়ে আছে Airtel
  • দিল্লিতে স্পিডের দিক থেকে Airtel-এর পরে দুই নম্বরে রয়েছে Jio
  • 23 টি জায়গায় পরীক্ষা চালিয়ে এই রিপোর্ট দেওয়া হয়েছে

দিল্লিতে 4G ডাটা স্পিডে Jio-র থেকে অনেকটাই এগিয়ে আছে Airtel। এমনটাই জানালো টেলিকম রেগুলেটারি অথোরিটি অফ ইন্ডিয়া (TRAI)। ইন্টারনেট স্পিড টেস্টে এক রিপোর্টে জানানো হয়েছে দিল্লিতে স্পিডের দিক থেকে Airtel-এর পরে দুই নম্বরে রয়েছে Jio। প্রসঙ্গত দিল্লি সার্ভিস এরিয়ার মধ্যে গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম ও ফরিদাবাদ অন্তর্ভুক্ত। এই সমস্ত এলাকা জুড়ে 23 টি জায়গায় পরীক্ষা চালিয়ে এই রিপোর্ট দেওয়া হয়েছে।

এই রিপোর্টে জানানো হয়েছে এই এলাকাতে Airtel 4G te ডাউনলোড স্পিড 8.9 Mbps। এর ঠিক পিছনেই Jio-র ডাউনলোড স্পিড 7.3 Mbps। ডাউনলোড স্পিডে তিন নম্বরে রয়েছে Vodafone। দিল্লিতে Vodafone এর ডাউনলোড স্পিড 4.9 Mbps। আপলোডের ক্ষেত্রে এই তালিকা সম্পূর্ণ বদলে গিয়েছে। 5.8 Mbps আপ্লোড দিয়ে এক নম্বর স্থানে রয়েছে Vodafone। দিল্লিতে আপলোড স্পিডে দুই ও তিন নম্বর স্থানে রয়েছে Jio ও Airtel। এর দুই নেটওয়ার্কের আপলোড স্পিড যথাক্রমে 2.1 Mbps ও 2.0 Mbps।

এই রিপোর্টে আরও জানানো হয়েছে দিল্লিতে Airtel নেটওয়ার্কে একটি ওয়েবসাইট লোড হতে গড়ে 6.7 সেকেন্ড সময় লাগে। জিওতে একটি ওয়েবসাইট লোড হতে গড়ে 7.2 সেকেন্ড সময় লাগে। আর Vodafone-এ লাগে গড়ে 9 সেকেন্ড সময়। ভিডিও স্ট্রিমিং এ দিল্লিতে Airtel এ 1.7 সেকেন্ড দেরি হয়। এই সংখ্যাটা Jio ও Vodafone এ যথাক্রমে 2.6 সেকেন্ড ও 2.7 সেকেন্ড।

এমনকি 2G ডাউনলোড স্পিডেও দিল্লিতে এক নম্বর স্থান ধরে রেখেছে Airtel। তবে দিল্লিতে 3G নেটওয়ার্কে এক নম্বর স্থানে রয়েছে MTNL। এর পরেই রয়েছে Airtel, Vodafone ও Idea। এই টেস্ট পিরিয়ডে মাত্র দুই শতাংশ কল ড্রপ হয়েছে বলে জানা গিয়েছে।যদিও MTNL ও Aircel নেটওয়ার্কে উল্লেখযোগ্যভাবে বেশি কল ড্রপ লক্ষ করা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: TRAI, Airtel, Reliance Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.