Duolingo অ্যাপ খেলার ছলে ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সহজ উপায়ে বিভিন্ন ধরনের ভাষা শেখায়।
Photo Credit: Airtel
Airtel users get free 12-month Super Duolingo subscription
Airtel ব্যবহারকারীদের জন্য সুখবর। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ভাষা শেখার প্ল্যাটফর্ম Duolingo-এর সঙ্গে চুক্তি করেছে। এই নতুন পার্টনারশিপের ফলে এয়ারটেলের 37 কোটির বেশি গ্রাহক কোনও অতিরিক্ত খরচ ছাড়াই 12 মাসের জন্য Super Duolingo সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবে। বর্তমানে শিক্ষা ও চাকরির জন্য ভাষাজ্ঞান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভাষার উপর দক্ষতা না থাকলে কেরিয়ার গড়া কঠিন। ডুয়োলিঙ্গো অ্যাপ খেলার ছলে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সহজ উপায়ে বিভিন্ন ধরনের ভাষা শিখতে সহায়তা করে। 5 থেকে 10 মিনিটের ছোট ছোট পাঠে ভাষা রপ্ত করে নেওয়া যায়।
এয়ারটেলের সিম, ব্রডব্যান্ড, ও ডিটিএইচ, তিন ধরনের গ্রাহকরাই সুপার ডুয়োলিঙ্গোর এক বছর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাবে। Android ও iOS-এ উপলব্ধ Airtel Thanks অ্যাপ থেকেই সরাসরি অফারটি ক্লেইম করা যাবে। এর জন্য ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার প্রয়োজন নেই। তবে অফারটি নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রযোজ্য।
Duolingo অ্যাপে 40টির বেশি ভাষা শেখার কোর্স রয়েছে। এতে অঙ্ক, গান, ও দাবা খেলাও শেখা যায়। ভারতের ভাষাগত বৈচিত্র্যের কথা মাথায় রেখে স্থানীয় ভাষাভিত্তিক ইংলিশ শেখার কোর্সও চালু করছে তারা। বর্তমানে অ্যাপটিতে বাংলা, হিন্দি, তেলেগু, তামিল, উর্দু, এবং পাঞ্জাবি ভাষাভাষীদের জন্য ইংলিশ শেখার কোর্স আছে।
1. ফোনে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ খুলে নম্বর দিয়ে লগ ইন করুন।
2. রিওয়ার্ড এবং ওটিটি সেকশনে যান বা ক্লেইম ওটিটি ও মোর খুলুন।
3. Super Duolingo কার্ডে ক্লিক করুন।
4. ক্লেইম নাউ করে প্রসিড সিলেক্ট করুন।
5. স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করে নতুন ডুয়োলিঙ্গ অ্যাকাউন্ট রেজিস্ট্রার করুন বা আগে থেকে বানানো প্রোফাইলে লগ ইন করুন।
জানিয়ে রাখি, Super Duolingo সাবস্ক্রিপশনে কোনও বিজ্ঞাপন ছাড়াই নিরবচ্ছিন্নভাবে শেখার সুবিধা আছে। এতে ফ্রি প্ল্যানের মতো নির্দিষ্ট সময় বা সেশনের সীমা নেই। একটানা অনুশীলন করা যায়। এছাড়াও, আপনি কোন কোন শব্দে বেশি ভুল করছেন, তা ট্র্যাক করে সংশোধনের সুযোগ দেয় ডুয়োলিঙ্গো।
এয়ারটেলের সঙ্গে পার্টনারশিপ নিয়ে Duolingo ইন্ডিয়ার বিজনেস ডেভেলপমেন্ট হেড রাশী ধানানি জানিয়েছেন, "আমাদের কাছে ভারতের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়ুয়া, পেশাজীবী, ও ক্রমশ আর্ন্তজাতিক হয়ে ওঠা কর্মক্ষেত্রের চাহিদার কারণে দেশে ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ছে। এয়ারটেলের সঙ্গে তাদের চুক্তি আরও বেশি মানুষের কাছে ডুয়োলিঙ্গোকে পৌঁছে দেবে। দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী উন্নত শেখার অভিজ্ঞতা পাবে।"
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999