Anc

Anc - ख़बरें

  • Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
    ভারতে AirPods 5 মডেলের দাম 14,900 টাকা থেকে শুরু হচ্ছে। ANC চালু থাকলে ইয়ারবাড সর্বোচ্চ 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এটি অ্যাডাপ্টিভ অডিও অফার করে, যা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে শব্দের মান এবং মাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। এটি সাপোর্টেড আইফোনের সঙ্গে কানেক্ট হয়ে হাত ব্যবহার না করেই Siri AI-এর সঙ্গে কাজ করতে সক্ষম। ব্যবহারকারীরা মাথা নেড়ে সহজ অঙ্গভঙ্গীর মাধ্যমে সিরিকে নির্দেশ দিতে পারবে। এছাড়াও, এটি কম্প্যান্টিবল আইফোনের সঙ্গে যুক্ত থাকলে লাইভ ট্রান্সলেশন ফিচারের মাধ্যমে কানেই অনুবাদ করা কথা শোনাবে।
  • 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
    CMF জানুয়ারিতে Headphone Pro ভারতে লঞ্চ করেছিল। তখন দাম রাখা হয়েছিল 7,999 টাকা। কিন্তু এখন Flipkart Freedom সেলে 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এর লাইট গ্রীন কালার অপশন ফ্লিপকার্টে 4,979 টাকা দামে লিস্টেড আছে। কোম্পানির দাবি, একবার চার্জ দিলে 100 ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে ও 50 ঘন্টা টকটাইম মিলবে। এতে চাকার মতো দেখতে একটি রোলার ডায়াল রয়েছে, যা ঘুরিয়ে ANC চালু ও বন্ধ, ভলিউম বাড়ানো-কমানো, এবং মিউজিক চালানো বা থামানো যেতে পারে।
  • ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
    Oppo Reno 16 সিরিজের ফোনের সঙ্গে Oppo Enco Air 5 ও Oppo Bubble ভারতে লঞ্চ হয়েছে। Oppo Bubble গোল ডিসপ্লেযুক্ত একটি অ্যাক্সেসরি, যা ফোনের পিছনে চুম্বকের মতো আটকে গিয়ে ভিউফাইন্ডারের কাজ করবে। ফলে ফ্রন্ট ক্যামেরার বদলে পিছনের ক্যামেরা দিয়ে আরও উন্নত মানের সেলফি বা ভ্লগ শ্যুট করতে পারবেন। এটি ব্লুটুথের মাধ্যমে ফোনের সঙ্গে কানেক্ট হবে ও 10 মিটার দূর থেকে রিমোট শাটার বাটনেরও কাজ করবে। Oppo Enco 5 ইয়ারবাডে টাইটেনিয়াম-কোটেড 12 মিমি ড্রাইভার রয়েছে। এটি 52 ডেসিবেল ANC অফার করে। এতে টাচ কন্ট্রোল রয়েছে। কোম্পানি মোট 54 ঘন্টা ব্যাটারি লাইফের দাবি করছে। ANC অফ থাকলে 13 ঘন্টা গান শোনা যাবে।
  • Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
    Amazon Prime Day সেলে OnePlus 13 কেনা যাবে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা এখনও পর্যন্ত সর্বনিম্ন দাম। 2024 সালে লঞ্চের সময় ফোনটির মূল্য ছিল 69,999 টাকা। OnePlus 15R বিক্রি হবে 48,999 টাকায়। ফোনটি সরাসরি 3,000 টাকা ছাড় এবং অতিরিক্ত 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়েছে। OnePlus Pad 4 মিলবে 55,999 টাকায়। এর সঙ্গে 5,499 টাকা দামের OnePlus Stylo Pro বিনামূল্যে পাওয়া যাবে। অডিও প্রোডাক্টের মধ্যে নতুন লঞ্চ করা OnePlus Nord Buds 4 বিক্রি হবে 3,099 টাকায়।
  • OnePlus Nord Buds 4 বাজেটে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি লাইফের সঙ্গে লঞ্চ হল
    OnePlus Nord Buds 4 ভারতে 3,299 টাকায় লঞ্চ হয়েছে। এটি 52 ডেসিবেল ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট করবে। এতে AI চালিত ক্লিয়ার কল টেকনোলজি, টাইটেনিয়াম কোটিং-সহ 12 মিমি অডিও ড্রাইভার, ও 3D Spatial অডিও সাপোর্ট আছে। প্রতিটি ইয়ারবাডের ওজন মাত্র 4.3 গ্রাম হওয়ার কারণে কানে দীর্ঘক্ষণ পরে থাকলে অস্বস্তি হবে না। ডিভাইসটি IP55 ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করে।
  • OnePlus Nord Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
    OnePlus Nord Buds 4 ভারতে জুন 25 লঞ্চ হবে। স্টেলার ব্ল্যাক ও অ্যাস্ট্রাল টিল কালার অপশনে উপলব্ধ হবে। এটি 52 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ ব্লক (ANC) করতে সক্ষম। OnePlus দাবি করছে, চার্জিং কেস ও ইয়ারবাডের ব্যাটারি মিলিয়ে মোট 54 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে। আবার মাত্র 10 মিনিটের চার্জে 11 ঘন্টা ব্যবহার করা যাবে।
  • দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত
    অধিকাংশ আধুনিক হেডফোনে টাচ কন্ট্রোল থাকলেও, CMF Headphone Pro ফিজিক্যাল বাটনের সঙ্গে এসেছে। এতে একটি মাল্টি-ফাংশন রোলার আছে, যা ঘুরিয়ে শব্দ বাড়ানো-কমানো, গান চালানো-থামানো, ও চারপাশের শব্দ বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড নিয়ন্ত্রণ করা যেতে পারে। ইয়ারফোনটি 40 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ ব্লক (ANC) করতে সক্ষম।
  • স্মার্ট গ্যাজেটের নতুন যুগলবন্দী, Google আনল Pixel Watch 4 ও Pixel Buds 2
    Google Pixel Buds 2a অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা ANC সাপোর্ট করে। Google Pixel Watch 4 প্রথম স্মার্টওয়াচ যা স্যাটেলাইট কানেক্টিভিটি অফার করে।
  • 3D অডিও এফেক্টের সঙ্গে লঞ্চ হল Realme Buds T200, কিনতে মাত্র 1,699 টাকা খরচ
    ANC বন্ধ থাকা অবস্থায়, Realme Buds T200 একবার চার্জে 50 ঘন্টা পর্যন্ত প্লেটাইম (চার্জিং কেস ধরে) প্রদান করবে। দশ মিনিট চার্জে পাঁচ ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে।
  • Realme 15 সিরিজের সঙ্গে একই দিনে লঞ্চ হচ্ছে Realme Buds T200, কিনবেন নাকি
    Realme Buds T200 মাত্র 10 মিনিটের ফাস্ট চার্জে 5 ঘন্টা সঙ্গীত শোনার সুবিধা দেবে। ইয়ারবাডগুলি জল ও ধুলো প্রতিরোধের জন্য IP55-রেটেড। এটি চারটি রঙে পাওয়া যাবে - মিস্টিক গ্রে, স্নোয়ি হোয়াইট, ড্রিমি পার্পল এবং নিয়ন গ্রিন।
  • OnePlus Buds 4 ভারতে লঞ্চ হল, এক চার্জে 45 ঘন্টা গান শোনা যাবে, রয়েছে 55db ANC
    ওয়ানপ্লাস বাডস 4-এর এআই ক্লিয়ার কল অ্যালগরিদম দ্বারা পরিচালিত, 3-মাইক সিস্টেম বুদ্ধিমত্তার সাথে পরিবেশের শব্দ এবং বাতাস ফিল্টার করে। ফলে কোলাহলপূর্ণ পরিবেশে ফোনে ভাল করে কথা বলা যাবে। স্টেডি কানেক্ট টেকনোলজি থাকার ফলে বাইরে ব্লুটুথ সংযোগ বার বার কেটে যাবে না।
  • AI প্রযুক্তি এবার ইয়ারফোনে, অবাক করা ফিচার্সের সাথে আসছে OnePlus Buds 4
    OnePlus Buds 4 LHDC 5.0 অডিও কোডেক এবং ইমারসিভ 3D স্পেশিয়াল অডিও এক্সপিরিয়েন্স সাপোর্ট করবে। এই ইয়ারফোনে হাই-রেস অডিও সার্টিফিকেশনও থাকবে। কোম্পানি আরও ঘোষণা করেছে যে, এতে 55 ডেসিবেল অ্যাডাপ্টিভ ANC থাকবে, যার মধ্যে একটি ট্রান্সপারেন্সি মোড মিলবে।
  • CMF Buds 2a এর বিক্রি অবশেষে শুরু হল, একবার কানে পড়লে বাইরের আওয়াজ বন্ধ!
    CMF Buds 2a 42 ডেসিবেল পর্যন্ত ANC সাপোর্ট করে। কলে স্পষ্ট আওয়াজ নিশ্চিত করতে, ক্লিয়ার ভয়েস ও উইন্ড নয়েজ রিডাকশন 2.0 টেকনোলজি সহ সিক্স-মাইক্রোফোন সিস্টেম রয়েছে। Nothing X অ্যাপের মাধ্যমে বেস লেভেল কাস্টমাইজ করা যাবে।
  • Boat আনল Airdopes 701 ANC ইয়ারফোন, কানে ঢোকালে বাইরের আওয়াজ পুরো ভ্যানিশ
    Boat Airdopes Prime 701 ANC 46 ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সমর্থন করে। এটি কোয়াড-মাইক ব্যাকড AI এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন দিয়ে সজ্জিত এবং ইন-ইয়ার ডিটেকশন ফিচার্স সাপোর্ট করে। 10 মিনিটের কুইক চার্জে 3 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
  • সক্রিয় শব্দ বাতিলকরণ (ANC) প্রক্রিয়া দ্বারা সজ্জিত হয়ে এসে গিয়েছে Powerbeats Pro 2
    11ই ফেব্রুয়ারি, বিগত মঙ্গলবার ভারতে লঞ্চ করা হয়েছে Beat কোম্পানীর একটি নতুন ইয়ারফোন Powerbeats Pro 2। Powerbeats Pro 2-ইয়ারফোনগুলি সক্রিয় শব্দ বাতিলকরণ প্রক্রিয়া এবং ব্লুটুথ 5.3-এর সংযোগ ব্যবস্থা নিয়ে এসেছে। এগুলি চারটি রঙের বিকল্পে দেশের বাজারে পাওয়া যাবে

Anc - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »