Best Smartphone

Best Smartphone - ख़बरें

  • দেশের সেরা 5 ছোট স্মার্টফোনের লিস্ট দেখে নিন, ফিচারে বড় ফোনকেও টেক্কা
    ভারতের বাজারে উপলব্ধ সেরা পাঁচ কম্প্যাক্ট ফোন কোনগুলি জানেন কি? স্ক্রিন 6.3 ইঞ্চির মধ্যে থাকলে তাকে সাধারণত কম্প্যাক্ট ফোন বলা হয়। আকারে ছোট হলেও এই ধরনের ফোনে পারফরম্যান্স, ক্যামেরা, এবং ফিচার্স উচ্চমানের হয়ে থাকে। 59,999 টাকা থেকে শুরু হওয়া Oppo Reno 15 Pro Mini 5G বাজেটের মধ্যে অন্যতম সেরা কম্প্যাক্ট ফোন। এতে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। Samsung Galaxy S26 একটি 6.3- ইঞ্চি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে। 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 79,999 টাকায় বিক্রি হচ্ছে।
  • ভারতে 200 মেগাপিক্সেল ক্যামেরার সেরা পাঁচ ফোন, DSLR-এর মতো ছবি কোনটায়
    Redmi Note 15 Pro-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 32,999 টাকায় বিক্রি হচ্ছে। যারা 200MP ক্যামেরার ফোন নিতে বেশি টাকা খরচ করতে চান না, তারা রেডমির এই মডেল কিনতে পারেন। Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা স্মার্টফোন। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ 1,59,999 টাকায় উপলব্ধ। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। Oppo Find X9 Ultra ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে দামি ফোন। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের মূল্য 1,69,999 টাকা।
  • Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তা হয়ে গেল দুর্দান্ত Samsung মিড-রেঞ্জ ফোন
    আপনি যদি নতুন মিড-রেঞ্জ ফোন কেনার প্ল্যান করেন, তাহলে Amazon Great Freedom Sale সেল উপযুক্ত সময় হতে পারে। কারণ Samsung Galaxy A56 5G এখন 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। সরাসরি ছাড়ের পাশাপাশি, কার্ড ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের মাধ্যমে আরও সাশ্রয় করা সম্ভব হবে। Galaxy A56 5G ছয়টি Android OS আপগ্রেড পাবে। তাই দীর্ঘমেয়াদি ব্যবহার করার জন্য আদর্শ।
  • Amazon সেলে 20,000 টাকার নিচে পাঁচ সেরা 5G ফোন, 8000mAh ব্যাটারি, 50MP ট্রিপল ক্যামেরা, অ্যামোলেড স্ক্রিন আছে
    20,000 টাকার নিচে লেটেস্ট ফোন চাইলে, OnePlus N6x কিনতে পারেন। এর সাধারণ দাম 18,999 টাকা। কিন্তু অ্যামাজনে সেল চলাকালীন 1,500 টাকা ছাড়ে বিক্রি হবে। ফলে ফোনটি 17,499 টাকায় কেনা যাবে। অলরাউন্ডার 5G ফোন চাইলে, iQOO Z11 Lite দারুণ অপশন। সাধারণ দাম 19,499 টাকা। তবে অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল চলাকালীন 19,499 টাকায় মিলবে। 20,000 টাকার নিচে ভাল ক্যামেরা এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের উপযুক্ত ফোন চাইলে, Samsung Galaxy M17 5G-এর বিকল্প নেই। সমস্ত অফার জানতে ক্লিক করুন।
  • 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
    Vivo T5 Pro 5G-এর উপর 2,500 টাকা ডিসকাউন্ট ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্টে লাইভ আছে। বর্তমানে এই ফোনের বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 35,999 টাকা। 2,500 টাকা ছাড় অর্ন্তভুক্ত করলে দাম 33,499 টাকায় নেমে আসবে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা। এটি অফার ধরে 37,499 টাকায় কেনা যাবে। ভিভোর ওয়েবসাইটে কোটাক, এইচডিএফসি, ও অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ছাড় মিলবে। ফ্লিপকার্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, এবং অ্যাক্সিস ডেবিট/ক্রেডিট কার্ডে ওই ডিসকাউন্ট প্রযোজ্য।
  • 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
    Motorola Edge 50 Ultra বিক্রি হচ্ছে 12,000 টাকা ডিসকাউন্টে। ফোনটি পারফরম্যান্স ও ফিচার্সে অনেক লেটেস্ট ডিভাইসকে পিছনে ফেলবে। এটি ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার করে। হ্যান্ডসেটে 144Hz LTPS ডিসপ্লে, 64MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50MP সেলফি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং, IP68 রেটিং, ও Dolby Atmos সাউন্ড ফিচার্স আছে।
  • প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
    Samsung Galaxy A36 5G এখন ফ্লিপকার্টে 28,999 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। তুলনাস্বরূপ, গত বছর মার্চে লঞ্চের সময় শুরুর দাম 32,999 টাকা ছিল। অর্থাৎ, কোম্পানি সরাসরি 4,000 টাকা ফ্ল্যাট ছাড় দিচ্ছে। আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1,449 টাকা ক্যাশব্যাক মিলবে। এর ফলে সাশ্রয়ের অঙ্ক প্রায় 5,500 টাকায় পৌঁছে যাবে।
  • 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
    বর্তমানে 2024 ও 2025 সালে লঞ্চ করা বেশ কয়েকটি মডেল বড় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। যার মধ্যে Vivo T3 Ultra এখন 4,000 টাকা সস্তায় কেনার সুযোগ। বাজেট যদি 30,000 টাকার নিচে থাকে, তাহলে এই ফোন ভাল বিকল্প হতে পারে। এতে 3D কার্ভড AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 রেটিং, MediaTek Dimensity 9200+ প্রসেসর, এবং ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে।
  • 9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
    OnePlus 13 এখন অনলাইনে 9,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ব্যাংক ডিসকাউন্ট যোগ হলে আরও বেশি সাশ্রয়ের সুযোগ। এই স্মার্টফোনে 2K LTPO ডিসপ্লে, 50 মেগাপিক্সেল Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, IP68 + IP69 রেটিং, 6,000mAh ব্যাটারি, 50W ওয়্যারলেস চার্জিং, Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং, ও 100W ফাস্ট চার্জের মতো ফিচার্স আছে।
  • 20,500 টাকার বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং, দুর্দান্ত প্রসেসর ও ক্যামেরা
    OnePlus 12 ভারতে 64,999 টাকায় লঞ্চ হয়েছিল। ফোনটির বেস মডেলে 12 জিবি র‍্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। প্রতিবেদন লেখার সময় এটি ফ্লিপকার্টে 44,499 টাকায় বিক্রি হচ্ছিল। অর্থাৎ 20,500 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। অফারটি গ্লেসিয়ার হোয়াইট কালার অপশনে প্রযোজ্য। Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করল 2,225 টাকা ক্যাশব্যাক মিলবে। এর ফলে সাশ্রয়ের অঙ্ক পৌঁছে যাবে 22,725 টাকায়।
  • Motorola এর স্টাইলাস পেন সহ সবচেয়ে সস্তা ফোনে মিলছে 4500 টাকা ডিসকাউন্ট, রয়েছে 32MP সেলফি ক্যামেরা
    Motorola Edge 60 Stylus তার প্রাইস রেঞ্জে একমাত্র স্মার্টফোন যা স্টাইলাস পেন অফার করে। মোটোরোলার এই ফোন কেনার আরও কারণের মধ্যে রয়েছে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 50 মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি ক্যামেরা, Dolby Atmos সাউন্ড, 68W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, এবং ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির মতো ফিচার্স৷
  • Oppo Reno সিরিজের স্মার্টফোন 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে, ফ্লিপকার্টে বাম্পার ডিসকাউন্ট
    Oppo Reno 11 Pro 5G ভারতে 2024 সালের জানুয়ারি মাসে 39,999 টাকায় লঞ্চ হয়েছিল। এতে 12 জিবি র‍্যাম + 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ আছে। স্মার্টফোনটি এখন ফ্লিপকার্টে 29,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ক্রেতাদের সরাসরি 10,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Flipkart Axis ক্রেডিট কার্ডে দাম মেটালে 1,499 টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।
  • Amazon সেলে ধামাকা অফার, এখন 8 হাজার টাকার কমে 6300mAh ব্যাটারির স্মার্টফোন
    অনেকেই এমন আছেন যাদের বেশি টাকা খরচ করে ভাল স্মার্টফোন কেনার সামর্থ্য নেই। তাদের জন্য Amazon দারুণ অফার নিয়ে হাজির হয়েছে। অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে Samsung, Redmi, Realme, ও Lava-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোন 8,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে।
  • iPhone 15: একলাফে 14,500 টাকা দাম কমল iPhone 15-এর, এমন বিপুল ছাড় কোথায়
    iPhone 15 ভারতে 2023 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল। কিন্তু এখনও ফোনটি ভ্যালু ফর মানি এটি Vijay Sales-এর ওয়েবসাইটে সরাসরি 7,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। নির্বাচিত কার্ডে EMI-তে কিনলে 7,500 টাকা পর্যন্ত ছাড় মিলবে। ফলে iPhone 16-এর দাম 45,400 টাকায় নেমে আসবে। অর্থাৎ সমস্ত অফার মিলিয়ে ছাড়ের অঙ্ক 14,500 টাকায় পৌঁছতে পারে।
  • 8,000 টাকা দাম কমল Google-এর পিওর Android স্মার্টফোনের, কোথায় বিক্রি হচ্ছে দেখুন
    Google Pixel 9a অ্যামাজনে ফ্ল্যাট 8,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। সংস্থা ফোনটির সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে আরও বেশি সাশ্রয় করা যাবে।

Best Smartphone - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »