লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
Samsung-এর পরবর্তী Galaxy Unpacked আগামী জুলাই 22 অনুষ্ঠিত হচ্ছে। সেখানে Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, ও Galaxy Watch Ultra 2 লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। এখনএকাধিক ডিভাইসেরই ছবি অনলাইনে ফাঁস হয়েছে। Galaxy Z Fold 7 বা তার আগের মডেলগুলোর তুলনায় Galaxy Z Fold 8-এর চ্যাসিস আরও খাটো ও চওড়া হবে। Galaxy Watch 9 ডার্ক গ্রে, সিলভার, ও ব্ল্যাক কালারে দেখা গিয়েছে। Watch Ultra 2 ব্ল্যাক ও ডার্ক গ্রে কালার স্কিমে উপলব্ধ হবে। Galaxy Z Flip 8 ল্যাভেন্ডার, গ্রাফাইট, এবং ক্রিম রঙে বিক্রি হবে।