Telecom News In

Telecom News In - ख़बरें

  • 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
    ভারতে সংশোধিত ইএমএফ নিয়ম আগামী মাস থেকে চালু হতে পারে। 5G বেস ট্রান্সসিভার স্টেশন বা BTS-এর জন্য পাওয়ার ডেনসিটি বর্তমান 5 ওয়াট প্রতি স্কোয়ার মিটার থেকে বাড়িয়ে 10 ওয়াট প্রতি স্কোয়ার মিটার করা হতে হবে। পাওয়ার ডেনসিটির সীমা বাড়লে BTS থেকে নির্গত সিগন্যাল তুলনামূলকভাবে আরও দূরে পৌঁছতে পারবে। ফলে টেলিকম অপারেটরা একটি টাওয়ার সাইট থেকে বড় এলাকা কভার করতে পারবে। এতে সরাসরি ইন্টারনেট স্পিড একলাফে বিড়বে এমনটা নয়। প্রধান সুবিধা হতে পারে আরও কার্যকর নেটওয়ার্ক কভারেজ এবং পরিকাঠামো বিস্তার।
  • Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
    Jio ও Airtel উভয়েই 399 টাকার একটি প্ল্যান অফার করে। যার মেয়াদ 28 দিন। দুই প্ল্যানে আনলিমিটেড 5G, দৈনিক পর্যাপ্ত ডেটা, ফ্রি কলিং, এবং SMS-সহ একাধিক সুবিধা অর্ন্তভুক্ত। প্ল্যান দুটির দাম, মেয়াদ, ও ফেসিলিটি হুবহু এক হওয়ার কারণে অনেকেই বুঝে উঠতে পারেন না, কোনটি বেশি উপযোগী। এই প্রতিবেদনে এয়ারটেল এবং জিওর 399 টাকার প্ল্যানের তুলনা তুলে ধরা হল। প্ল্যান দুটির মূল পার্থক্য সাবস্ক্রিপশন ভিত্তিক অতিরিক্ত পরিষেবায়। সেখানে জিও কিছুটা হলেও এয়ারটেলের তুলনায় এগিয়ে।
  • প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
    Jio-এর 999 টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা 98 দিন ভ্যালিডিটি পান। প্রতিদিন 2 জিবি হিসেবে পুরো সময়ে 196 জিবি ডেটা ব্যবহার করা যাবে। তবে আপনার যদি 5G স্মার্টফোন থাকে ও এলাকায় জিওর 5G পরিষেবা চালু হয়, তাহলে আনলিমিটেড 5G-এর সুবিধা পাওয়া যাবে। এটি যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি এসএমএস অফার করে। এতে জিওহটস্টার মোবাইল ও Google AI Pro সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে।
  • SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
    কোনও ব্যক্তির নামে 9টি সিম কার্ড রেজিস্টার থাকলে, তার মুখের ছবি DIP বা ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে আপলোড করা হবে। আগামী আগস্ট 24, সোমবার থেকে টেলিকম সংস্থাগুলিকে পদ্ধতি চালু করতে হবে। ফলে সর্বাধিক সীমার বেশি কানেকশন নেওয়ার চেষ্টা করছেন এমন ব্যক্তিদের সহজে শনাক্ত করা যাবে। কেউ নির্ধারিত সীমা পূরণ করে ফেললে তার নামে নতুন করে কোনও সিম দেওয়া যাবে না।
  • BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
    বিএসএনএল-এর ফ্রিডম 2.0 অফারের অধীনে নতুন গ্রাহকদের মাত্র 1 টাকায় সিম দেওয়া হবে। অফারটি আগস্ট 12 থেকে সেপ্টেম্বর 12 পর্যন্ত ভ্যালিড থাকবে। নতুন কানেকশনের সঙ্গে যত খুশি ফোনে কথা, প্রতিদিন 1 জিবি ডেটা, ও 100টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। সমস্ত বেনিফিট 24 দিন চালু থাকবে। এছাড়াও, BSNL তাদের সস্তার বার্ষিক প্রিপেইড প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি যোগ করেছে এবং 200 Mbps হাই-স্পিড ফাইবার ব্রডব্যান্ড কানেকশনে ছাড়ের ঘোষণা করেছে।
  • Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যানে তালা, বাড়ল দৈনিক ডেটা ও আনলিমিটেড কলের খরচ
    এয়ারটেল 299, 319, 579, 619, 649, এবং 799 টাকার প্রিপেইড প্ল্যান বন্ধ করেছে। এখন এয়ারটেল গ্রাহকদের আনলিমিটেড 5G এবং দৈনিক 1.5 জিবি ডেটার জন্য 349 টাকা খরচ করতে হবে। অর্থাৎ, খরচ 50 টাকা বৃদ্ধি পাচ্ছে। কয়েকটি বিদ্যমান রিচার্জ প্ল্যানের দাম সরাসরি বাড়িয়েছে। এর মধ্যে 56 দিন ভ্যালিডিটিযুক্ত দৈনিক ডেটার প্ল্যানের দাম 579 থেকে বাড়িয়ে 619 করেছে তারা।
  • Airtel গ্রাহকদের জন্য জরুরি খবর, হঠৎই বন্ধ এই দুই রিচার্জ প্ল্যান
    Airtel কিছু সার্কেলে তাদের কয়েকটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করেছে। সেই প্রিপেইড প্ল্যানগুলির মধ্যে 579 টাকা ও 859 টাকার বিকল্প রয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন ব্যবহারকারী দাবি করেছেন, তারা আর নিজেদের সার্কেলে ওই দুই প্ল্যান আর দেখতে পাচ্ছে না। ফলে মনে করা হচ্ছে, Airtel নির্দিষ্ট কিছু সার্কেল থেকে প্ল্যানগুলি সরিয়ে দিয়েছে। ডিজিটের রিপোর্ট অনুসারে, তারা ইউপি পূর্ব সার্কেলে প্ল্যানগুলি খুঁজে পায়নি।
  • Jio OTT পাস আরও সস্তা হল, 400 টাকা কম খরচে গোটা বছর আনলিমিটেড 5G, 15টি OTT, ও 1,000+ লাইভ চ্যানেল
    Jio OTT পাসের 550 টাকা (84 দিন) ও 2,000 টাকা (1 বছর) দামের নতুন প্ল্যান চালু হল। 28 দিন ভ্যালিডিটির পাস কিনতে আগের মতোই 200 টাকা খরচ হবে। সমস্ত প্ল্যানে হাই-স্পিড ডেটা, আনলিমিটেড 5G, 15টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, এবং 1,000+ লাইভ টিভি চ্যানেল অর্ন্তভুক্ত আছে।
  • একই দামে আর নয় 4G ও 5G প্ল্যান? বৃদ্ধি পেতে পারে খরচ, রিচার্জে বড় পরিবর্তনের ইঙ্গিত
    টেলিকম সংস্থাগুলি 5G নেটওয়ার্ক স্লাইসিং প্রযুক্তি চালু করার প্রস্তুতি নিচ্ছে। টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) 5G নেটওয়ার্ক স্লাইসিং সার্ভিসের কোয়ালিটি বা মান নিশ্চিত করতে একটি রেগুলারেটরি ফ্রেমওয়ার্কের প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে টেলিকম সংস্থাগুলির মতামত জানতে একটি কনসালটেশন পেপার প্রকাশিত হয়েছে। খসড়া নিয়ম অনুসারে, ভবিষ্যতে Jio, Airtel, এবং Vi-এর মতো প্রতিষ্ঠানগুলি 4G ও 5G পরিষেবার জন্য আলাদা মূল্য ধার্য করতে পারবে।
  • প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
    ভোডাফোন আইডিয়ার 3,050 টাকা দামের নতুন প্ল্যানে 290 দিনের ভ্যালিডিটি আছে। এটি যত খুশি ভয়েস কলিং, দৈনিক 100টি SMS, ও প্রতিদিন ব্যবহারের জন্য 4G বা 5G আনলিমিটেড ডেটা বেনিফিট দেবে। তবে আনলিমিটেড 5G শুধুমাত্র 5G সমর্থিত স্মার্টফোন ও যেখানে কোম্পানির 5G নেটওয়ার্ক উপলব্ধ, সেই সব এলাকার গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই প্ল্যানের দৈনিক খরচ প্রায় 10.52 টাকা।
  • Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
    Reliance Jio আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে একটি নতুন ফেস্টিভ ব্রডব্যান্ড অফার চালু করেছে। সংস্থা তাদের 100Mbps স্পিডের দীর্ঘমেয়াদি ব্রডব্যান্ড প্ল্যানে 6,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। নতুন অফারে 15 মাসের ব্রডব্যান্ড প্ল্যানের দাম 16,000 টাকা থেকে কমিয়ে 10,000 টাকা করা হয়েছে। অর্থাৎ, প্ল্যানটির জন্য প্রতি মাসে কার্যকর খরচ দাঁড়াচ্ছে 666 টাকা। তুলনাস্বরূপ, আগে গ্রাহকদের মাসের হিসেবে ব্যয় হত 1,066 টাকা। উচ্চগতির Wi-Fi ছাড়াও, এই প্ল্যানে আনলিমিটেড ডেটা, 1000+ লাইভ টিভি চ্যানেল ও 12+ OTT অ্যাপের অ্যাক্সেস অর্ন্তভুক্ত।
  • Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
    Vodafone Idea (Vi) ভারতে Spotify Premium সাবস্ক্রিপশনের সঙ্গে তিনটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। Vi প্ল্যানগুলির দাম 230 টাকা থেকে শুরু এবং ভ্যালিডিটি 28 দিন। এই তিনটি রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে বিজ্ঞাপনমুক্ত (অ্যাড-ফ্রি) মিউজিক, উচ্চমানের অডিও স্ট্রিমিং এবং অফলাইন প্লেব্যাকের সুবিধার সঙ্গে Spotify Premium উপভোগ করতে পারবে। এছাড়াও, নির্বাচিত প্ল্যানে যত খুশি ভয়েস কল, SMS, আনলিমিটেড 4G/5G, এবং একাধিক OTT-এর অ্যাক্সেস দেওয়া হচ্ছে।
  • Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
    Airtel প্রিপেইড গ্রাহকদের জন্য 200 টাকার Box Office প্যাক চালু করেছে। এটি ডেটা অ্যাড অন প্ল্যান হওয়ার পাশাপাশি একটি এন্টারটেইনমেন্ট প্যাক। কোম্পানি 30 জিবি মোবাইল ডেটা, Amazon Prime Video, ZEE5, এবং JioHotstar-এর মতো একাধিক জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস দিচ্ছে। যাঁরা আলাদা করে একাধিক OTT সাবস্ক্রিপশন চান না, কিন্তু স্বল্প মেয়াদে অতিরিক্ত ডেটা এবং বিনোদন পেতে চাইছেন, তাঁদের জন্য Airtel Box Office প্যাক উপযুক্ত বিকল্প হতে পারে।
  • এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
    Jio তিনটি নতুন ক্যাটাগরির JioHome প্ল্যান চালু করেছে। কেউ যদি শুধু টিভি দেখতে চান, কেবলমাত্র ব্রডব্যান্ড ব্যবহার করতে চান অথবা সব পরিষেবা একসঙ্গে পেতে চান, তাহলে সেই অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারবেন। দাম প্রতি মাসে 400 টাকা থেকে শুরু হচ্ছে। টপ প্ল্যানে 100Mbps ইন্টারনেট, 1000+ লাইভ টিভি চ্যানেল, ও 12টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। নতুন গ্রাহকরা বিনামূল্যে ডোরস্টেপ ইনস্টলেশন ও মেইনটেন্যান্সের সুবিধাও পাবেন।
  • 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
    Jio কম খরচের একাধিক প্রিপেইড প্ল্যান অফার করে, যেগুলি আনলিমিটেড 5G নেট ব্যবহারের সুবিধা প্রদান করে। দাম 250 টাকার মধ্যেই। যাঁরা আনলিমিটেড 5G-এর জন্য যোগ্য এবং যেখানে Jio 5G পরিষেবা উপলব্ধ, সেখানে তাঁরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই আনলিমিটেড 5G ইন্টারনেট উপভোগ করতে পারবেন। এখানে Unlimited 5G-সহ Jio-র সবচেয়ে সস্তা পাঁচটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের তালিকা রইল।

Telecom News In - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »