Vivo X300 Ultra ও Vivo X300 FE-এর প্রথম টিজার ভারতে প্রকাশ হয়েছে। সংস্থা এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি৷ তবে সূত্র দাবি করছে, X300 সিরিজের দুই মডেল মে 7 লঞ্চ হবে। X300 Ultra চলতি বছরের সবচেয়ে উন্নত ক্যামেরা ফোন বললে অত্যুক্তি করা হবে না। তে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
Vivo X300 Ultra ভারতে মে 7 লঞ্চ হবে। আবার Vivo X300 FE একই তারিখে দেশের বাজারে প্রবেশ করবে। ভিভোর নতুন ফোনগুলোর বিক্রি লঞ্চের এক সপ্তাহের মাথায় শুরু হবে। X300 Ultra ইতিমধ্যেই দুনিয়ার প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সৌজন্যে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। ফলে ক্রেতাদের প্রত্যাশার পারদ চড়ছে। অন্য দিকে, X300 FE হল প্রিমিয়াম কম্প্যাক্ট স্মার্টফোন ও এতে একঝাঁক নজরকাড়া ফিচার্স আছে।
ভারতে লঞ্চের আগেই Vivo X300 FE-এর এক্সক্লুসিভ সবুজ রঙের ছবি ফাঁস হয়েছে। ডিজাইনের ক্ষেত্রে বড় আপগ্রেড এনেছে ভিভো। X200 FE মডেলের ভার্টিক্যাল ক্যামেরা সেটআপের পরিবর্তে ব্যাক ক্যামেরা আনুভূমিক পজিশনে বসানো হয়েছে, যা iPhone Air-এর কথা মনে করাবে। ক্যামেরা বারে তিনটি সেন্সর, এলইডি ফ্ল্যাশ, ও Zeiss ব্র্যান্ডিং রয়েছে। ফোনটি মে মাসের প্রথম সপ্তাহে ভারতে আসবে।
Vivo X300 এর দাম ভারতে 75,999 টাকা থেকে শুরু হতে পারে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ মিলবে। অন্য দিকে, 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 81,999 টাকা হতে পারে।
Vivo X300 এর দাম ভারতে 74,999 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ মিলবে। অন্য দিকে, 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 80,999 টাকা হতে পারে।
Vivo X300 সিরিজে Zeiss টেলিফটো এক্সটেন্ডার কিট পাওয়া যাবে। DSLR ক্যামেরার স্টাইলে উভয় ফোনের ক্যামেরায় Zeiss 2.35x টেলিকনভার্টার লেন্স লাগানো যাবে। ফলে দূরের বস্তুকে আরও কাছ থেকে ক্যামেরাবন্দি করা যাবে। এতে ছবি ঝাপসা হবে না ও গুণগত মান ঠিক থাকবে। এটি আলাদা অ্যাক্সেসরি হিসেবে বিক্রি হবে।
Vivo X300 ও Vivo X300 Pro যথাক্রমে V2514 এবং V2515 মডেল নম্বর সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে হাজির হয়েছে। ফলে অনুমান করা যায় যে ফোন দু'টি শীঘ্রই ভারতে আসতে চলেছে।