Coronavirus: দেশে কয়েক লক্ষ N95 মাস্ক বিলি করবে Xiaomi

বিশ্বব্যাপী সঙ্কটের সময়ে সাহায্য করতে এগিয়ে এল ভারতের এক নম্বর স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি Xiaomi। দিল্লি, কর্ণাটক ও পাঞ্জাবের বিভিন্ন প্রান্তে বিনামূল্যে কয়েক লক্ষ N95 মাস্ক বিলি করবে কোম্পানি।  

Coronavirus: দেশে কয়েক লক্ষ N95 মাস্ক বিলি করবে Xiaomi
বিজ্ঞাপন

বিশ্বব্যাপী সঙ্কটের সময়ে সাহায্য করতে এগিয়ে এল ভারতের এক নম্বর স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি Xiaomi। দিল্লি, কর্ণাটক ও পাঞ্জাবের বিভিন্ন প্রান্তে বিনামূল্যে কয়েক লক্ষ N95 মাস্ক বিলি করবে কোম্পানি। Xiaomi-র গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন টুইটারে এই ঘোষণা করেছেন।

এছাড়াও AIIMS এর মতো সরকারী হাসপাতালগুলিতে হ্যাজমাট স্যুট দান করবে চিনের কোম্পানিটি।

জৈন বলেন, “Xiaomi -তে আমরা সতর্কতা অবলম্বন করতে ব্যবসার কারণে যাতায়াত কমিয়ে দিয়েছি। আমাদের সব কর্মী মাস্ক পরে বাইরে যাচ্ছেন। এছাড়াও কর্মীদের নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে দেশের সব কর্পোরেট অফিস, ওয়্যারহাউজ, সার্ভিস সেন্টার, Mi Home ও সব কারখানা স্থানীয় রাজ্য অথবা কেন্দ্র শাসিত অঞ্চলের আইন মেনে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন গ্রাহকদের বিনামূল্যে ব্রডব্যান্ড ব্যবহারের সুবিধা করে দিল JioFiber

“সব Mi Home আউটলেটে ‘ডেলিভারি অন কল' পরিষেবা শুরু করা হয়েছে। নিকটবর্তী Mi Home আউটলেটে ফোন করে পছন্দের স্মার্টফোন অর্ডার করা যাবে। আমাদের সব কর্মী মাস্ক পরে কাজ করবেন। এছাড়াও হাত নিয়মিত হাত পরিষ্কার রেখে বাড়ির দরজায় নতুন স্মার্টফোন পৌঁছে দেওয়ার কাজ করবে কোম্পানি।” বলেন তিনি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  2. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  3. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  4. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
  6. প্রকাশ হল OnePlus Ace 6 Ultra এর ফার্স্ট লুক, বিরাট ব্যাটারি ও শক্তিশালী ফিচার্সের সাথে লঞ্চ হচ্ছে
  7. Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে
  8. Redmi R70 5G সিরিজের দুই নতুন ফোন বিশাল ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হল
  9. Oppo A6s Pro লঞ্চ হল, 16MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি আছে, দাম জেনে নিন
  10. 84,999 টাকায় লঞ্চ হওয়া প্রিমিয়াম ফোন বিক্রি হচ্ছে 36,999 টাকায়, 48,000 টাকার অবিশ্বাস্য ছাড়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »