WhatsApp ও Facebook Messenger-এ কাজ করছে Gboard-এর স্মার্ট রিপ্লাই ফিচার

Google-এর নজস্ব Android Messages, Google Allo ও Google Hangouts এর মতো অ্যাপগুলিতে এই ফিচার কাজ করবে। এছাড়াও Facebook Messenger, Facebook Messenger Lite, Snapchat, WhatsApp এবং WeChat এর মতো থার্ড পার্টি অ্যাপ এও এই ফিচার কাজ করবে বলে জানা গিয়েছে।

WhatsApp ও Facebook Messenger-এ কাজ করছে Gboard-এর স্মার্ট রিপ্লাই ফিচার

Photo Credit: XDA Developers

হাইলাইট
  • WhatsApp ও Facebook Messenger-এ স্মার্ট রিপ্লাই এরন ফিচার যোগ হল Gboard-এ
  • Android ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় Google এর Gboard
  • নিয়মিত এই অ্যাপ আপডেট করছে Google
বিজ্ঞাপন

Android ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় Google এর Gboard। নিয়মিত এই অ্যাপ আপডেট করছে Google। এই অ্যাপ আপডেট করছে Google। এবার WhatsApp ও Facebook Messenger-এ স্মার্ট রিপ্লাই এরন ফিচার যোগ হল Gboard-এ। নোটিফিকেশান প্যানেলে কুইক রিপ্লাই এর সময় এই স্মার্ট রিপ্লাই ফিচার কাজ করবে।

XDA ফোরামের জনপ্রিয় ডেভেলপার Quinny899 প্রথম এই ফিচার লক্ষ্য করে। আপাতত এই ফিচার ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। এই ফিচার ব্যবহারের জন্য নোটিফিকেশান থেকে কুইক রিপ্লাই এ ট্যাপ করলেই Gboard এ Enable Smart Replies to Notifications অপশানটি চলে আসবে। এই অপশানে ট্যাপ করলে নতুন একটি ডায়ালগ বক্স খুলে যাবে। এই ডায়ালগ বক্সে নোটিফিকেশান অ্যাকসেসের জন্য পার্মিশান চাইবে। এই পার্মিশান দিয়ে দিলেই Gboard এর ইন্টিলিজেন্ট স্মার্ট সাজেশান ফিচার চালু হয়ে যাবে।

Google-এর নজস্ব Android Messages, Google Allo ও Google Hangouts এর মতো অ্যাপগুলিতে এই ফিচার কাজ করবে। এছাড়াও Facebook Messenger, Facebook Messenger Lite, Snapchat, WhatsApp এবং WeChat এর মতো থার্ড পার্টি অ্যাপ এও এই ফিচার কাজ করবে বলে জানা গিয়েছে। তবে Gboard অ্যাপ এ এই স্মার্ট রিপ্লাই ফিচার কবে লঞ্চ হবে তা এখনো জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  2. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  3. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  4. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  5. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  6. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  7. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  8. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  9. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  10. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »