OnePlus 15R ভারতে 7400mAh ব্যাটারি, 165Hz রিফ্রেশ রেটের সঙ্গে লঞ্চ হল, দুর্ধর্ষ প্রসেসরে কাঁপাবে বাজার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 ডিসেম্বর 2025 20:39 IST
হাইলাইট
  • OnePlus 15R-এর ডিসপ্লে 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে
  • স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ কিলার প্রসেসরের সঙ্গে এসেছে
  • OnePlus 15R ভারতে ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি-যুক্ত ফোন

OnePlus 15R comes with IP66, IP68, IP69, and IP69K ratings

OnePlus 15R অপেক্ষার অবসান ঘটিয়ে 2025 সালের বিদায়লগ্নে ভারতে লঞ্চ হল। এটি OnePlus 15-এর পর সংস্থার আরও একটি হাই-পারফরম্যান্স ফোন। ফোনটি Snapdragon 8 Gen 5 চালিত প্রথম গ্লোবাল হ্যান্ডসেট হিসেবে এ দেশে এসেছে। ব্যবহারকারীদের ল্যাগ-ফ্রি গেমিংয়ের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে ওয়ানপ্লাস তাদের নতুন ফোনে টাচ রেসপন্স চিপ ও G2 Wi-Fi চিপ ব্যবহার করেছে। OnePlus 15R চারটি IP রেটিং অফার করে। এতে IP66, IP68, IP69, এবং IP69K-স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতা আছে। ডিভাইসে 7,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও, 360 ডিগ্রি ক্রায়ো ভেলোসিটি কুলিং সিস্টেম, DetailMax ক্যামেরা ইঞ্জিন, 120 ফ্রেম প্রতি সেকেন্ডে (FPS) 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর একাধিক ফিচার্স পাওযা যাবে।

OnePlus 15R ডিসপ্লে

ওয়ানপ্লাস 15আর স্মার্টফোনে 6.83 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন (2,800 x 1272 পিক্সেল), HDR10+, 165 হার্টজ রিফ্রেশ রেট, ও 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। ফোনটির রিফ্রেশ রেট স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়। এটি সর্বোচ্চ 165 হার্টজ থেকে 144 হার্টজ, 120 হার্টজ, 90 হার্টজ, ও 60 হার্টজে রিফ্রেশ হতে সক্ষম।

স্ক্রিনের ব্রাইটনেস সর্বোচ্চ 1,800 নিট বৃদ্ধি পেতে পারে। আবার উজ্জ্বলতা 1 নিট পর্যন্ত নামানো সম্ভব। এটি TUV Rheinland Eye Care 5.O সার্টিফিকেশন পেয়েছে যা চোখের সুরক্ষা নিশ্চিত করবে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

OnePlus 15R প্রসেসর ও ব্যাটারি

পারফরম্যান্সকে বিশেষ গুরুত্ব দিয়ে OnePlus 15R তৈরি হয়েছে। এতে সর্বোচ্চ 3.8 গিগাহার্টজ ক্লক স্পিডের স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর আছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র‍্যাম ও 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটটিতে 7,400mAh ব্যাটারি আছে যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus 15R ক্যামেরা ও অন্যান্য ফিচার্স

ওয়ানপ্লাসের নতুন ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। আর পিছনে দু'টি ক্যামেরা রয়েছে — f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony IMX906) এবং 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ও f/2.2 অ্যাপারচার-যুক্ত একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা।

OnePlus 15R-এর ব্যাক ক্যামেরা সিনেমাটিক ভিডিও শুটিং করতে পারে। এটি 120 fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সামনের ক্যামেরায় 4K রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে। এই হ্যান্ডসেটে Android 16-নির্ভর OxygenOS 16 প্রি-ইনস্টল করা আছে। এছাড়াও, অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, Wi-Fi 6, ব্লুটুথ 6.0, এনএফসিসি, ডুয়াল ব্যান্ড জিপিএস, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, এইচডিআর ভিভিড, ইত্যাদি।

OnePlus 15R দাম 

OnePlus 15R ভারতে দু'টি স্টোরেজ কনফিগারেশনের লঞ্চ হয়েছে। বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজের দাম 47,999 টাকা রাখা হয়েছে। অন্য দিকে, টপ 12 জিবি + 512 জিবি মডেলের দাম 52,999 টাকা। তবে Axis ব্যাঙ্ক ও HDFC ব্যাঙ্কের কার্ডে 3,000 টাকা ডিসকাউন্ট মিলবে। এর ফলে দাম যথাক্রমে 44,999 টাকা ও 47,999 টাকায় নেমে আসবে।

হ্যান্ডসেটটি চারকোল ব্ল্যাক, মিন্ট গ্রীন, ও ইলেকট্রিক ভায়োলেট কালার অপশনে উপলব্ধ। ডিসেম্বর 17 রাত 8:30 থেকে প্রি-অর্ডার শুরু হচ্ছে। Amazon প্ল্যাটফর্মে ডিসেম্বর 22 দুপুর 12টায় ওপেন সেল হবে। সংস্থা এই ফোনে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি দিচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হলেন ভারতীয় ব্যবসায়ী কুণাল শাহ, বড় ঘোষণা মেটার
  2. Oppo Find N7: মনে হবে হাতে বই ধরে আছেন, ওপ্পোর প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন আসছে
  3. ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি
  4. Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক
  5. JioBharat V4 5G: 799 টাকায় 4G ফোন, UPI পেমেন্ট, ক্যামেরা, দেখা যাবে সিনেমা, ডিজিটাল ইন্ডিয়ার সমস্ত সুবিধা
  6. Nothing Phone 4b: সবাই যখন ক্যামেরা বাড়াচ্ছে, নাথিং বিপরীত পথে, একটিতেই বাজিমাতেই ইঙ্গিত নতুন ফোনের
  7. Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল, সেলফির জন্য আলাদা স্ক্রিন!
  8. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  9. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  10. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.