2019 সালে সারা দেশে 150টি শহরে অফলাইনে ফোন বিক্রি শুরু করবে চিনের কোম্পানিটি। অফলাইন স্টোরগুলিতে অনলাইনে যত ফোন বিক্রি হয় সবকটি পাওয়া যাবে।
2019 সালে সারা দেশে 150টি শহরে অফলাইনে ফোন বিক্রি শুরু করবে Realme
এই বছর শুরুতে লঞ্চ হয়েছিল Realme। কম দামে ভালো স্পেসিফিকেশান দিয়ে ইতিমধ্যেই গ্রাহকের মন জয় করেছে এই ব্র্যান্ড। এতদিন শুধুমাত্র অনলাইনে পাওয়া যেত Realme স্মার্টফোন। এবার অনলাইনের গন্ডি ছাড়িয়ে অফলাইন জগতে পা রাখতে চলেছে কোম্পানিটি। এবার থেকে Flipkart আর Amazon ছাড়াও অফলাইন স্টোর থেকে Realme স্মার্টফোন কেনা যাবে।
2019 সালে সারা দেশে 150টি শহরে অফলাইনে ফোন বিক্রি শুরু করবে চিনের কোম্পানিটি। অফলাইন স্টোরগুলিতে অনলাইনে যত ফোন বিক্রি হয় সবকটি পাওয়া যাবে।
আরও পড়ুন: আজ রাতেই বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp!
এতদিন অফলাইন ফোন বিক্রিতে Relience Store এর চুক্তি ছিল Realme –র। এই চুক্তি অনুসারে সারা দেশে 130 টি শহরে 1,300টি Relience Digital আর My Jio স্টোর থেকে Realme ফোন বিক্রি হচ্ছে।
“সারা দেশে Realme ফোনে চাহিদা ক্রমশ বাড়তে থাকায় দেশের প্রত্যেক কোনায় অফলাইন স্টোর তৈরী করে আমরা আরও বেশি গ্রাহকের হাতে Realme ফোন তুলে দিতে পারব।” বলে জানিয়েছেন Realme প্রধান মাধব শেঠ।
আরও পড়ুন: সফটওয়্যার আপডেটে ধারালো হল Realme 1
এবার গ্রাহককে আরও ভালো পরিষেবা দেওয়ার পরিকল্পনা শুরু করছে Realme। এই জন্য একাধিক কোম্পানির সাথে হাত মেলাতে চলেছে কোম্পানি।
2018 সালের মে মাসে Realme 1 এর হাত ধরে বাজারে এসেছিল Realme। পরে অগাস্ট মাসে বাজারে এসেছিল Realme 2। এখন বাজারে Realme র সবথেকে জনপ্রিয় স্মার্টফোন Realme 2 Pro। পরে নভেম্বরে বাজারে এসেছিল Realme U1।
আরও পড়ুন: Jio Happy New Year Offer: দশটি অজানা তথ্য
আরও পড়ুন: পকেটের মধ্যেই লাগল আগুন! iPhone XS Max ঘিরে বিতর্ক চরমে
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo ColorOS 17 India Launch Set for October 13; Enco X4 Earbuds, Pad Mini Teased
Amazon Great Indian Festival 2026: Best Refrigerator Deals