ডিলিট হবে জুকারবার্গের Facebook অ্যাকাউন্ট: অনলাইনে লাইভ স্ট্রিমের হুমকি হ্যাকারের

24 বছর বয়সী এই হ্যাক্রের ফেসবুক পেজে 26,000 ফলোয়ার রয়েছে। সেখানে তিনি ইতিমধ্যেই এই লাইভ ইভেন্টের শিডিউল তৈরী করেছেন। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা 6 টায় কোম্পানির সিইও মার্ক জুকারবার্গের Facebook অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন তিনি।

ডিলিট হবে জুকারবার্গের Facebook অ্যাকাউন্ট: অনলাইনে লাইভ স্ট্রিমের হুমকি হ্যাকারের
হাইলাইট
  • সম্প্রতি হ্যাক হয়েছে পাঁচ কোটি Facebook অ্যাকাউন্ট
  • জুকারবার্গের Facebook অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার হুমকি দিয়েছে এক হ্যাকার
  • লাইভ স্ট্রিমের প্রতিশ্রুতি দিয়েছেন তাইওয়ানের হ্যাকার চ্যাং চি-ইউয়ান
বিজ্ঞাপন

সম্প্রতি হ্যাক হয়েছে পাঁচ কোটি Facebook অ্যাকাউন্ট। এবার ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গের Facebook অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার হুমকি দিয়েছেন তাইওয়ানের এক হ্যাকার। রবিবার জুকারবার্গের Facebook অ্যাকাউন্ট ডিলিট করার সময় তা অনলাইনে লাইভ স্ট্রিমের প্রতিশ্রুতি দিয়েছেন এই হ্যাকার।

সাধারনত কোন সফটওয়্যারের সুররখার গাফিলতি খুঁজে সেই কোম্পানির কাছে টাকা দাবি করেন তাইওয়ানের চ্যাং চি-ইউয়ান। চ্যাং জানিয়েছেন রবিবার স্থানীয় সময় সন্ধ্যা 6 টায় কোম্পানির সিইও মার্ক জুকারবার্গের Facebook অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন তিনি। এই কাজ করার সময় তা অনলাইনে স্ট্রিম করবেন তাইওয়ানের হ্যাকার।

24 বছর বয়সী এই হ্যাক্রের ফেসবুক পেজে 26,000 ফলোয়ার রয়েছে। সেখানে তিনি ইতিমধ্যেই এই লাইভ ইভেন্টের শিডিউল তৈরী করেছেন।

সারা বিশ্বের ইন্টারনেট সুরক্ষা বিশেষজ্ঞরা বিভিন্ন ওয়েবসাইটের সুরক্ষায় গাফিলতি খুঁজে বার করে তার বিনিময়ে টাকা রোজগার করে থাকেন। তবে এর আগে কোন হ্যাকার এই ভাবে অনলাইনে লাইভ স্ট্রিম করে কোন হ্যাকিং করার হুকমি সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। ইতিমধ্যেই নিজের শহরের বাস সার্ভিসের সার্ভার হ্যাক করে কম টাকায় বাস যাত্রা করার অভিযোগ রয়েছে এই তাইওয়ানিজ হ্যাকারের বিরুদ্ধে। এর আগে তিনিন Apple ও Tesla র মতো কোম্পানির সার্ভারে আক্রমন করেছেন।

“আমি হ্যাকার নই, আমার হ্যাকার হওয়ার কোন ইচ্ছা নেই। আমি অবসর সময়ে এই কাজ করে কিছু টাকা রোজগার করতে চাই।” বলেন চ্যাং।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স
  2. BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে
  3. Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
  4. 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
  5. 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
  6. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  7. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  8. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  9. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
  10. 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »