প্রতিদিন কত গ্রাহক Twitter ব্যবহার করেন? জেনে নিন

বিশ্বব্যাপী রোজ 12.6 কোটি গ্রাহক তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন। বিশ্বের সবথেকে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট Facebook এর থেকে দৈনিক গ্রাহক সংখ্যায় অনেকটাই পিছিয়ে রয়েছে Twitter।

প্রতিদিন কত গ্রাহক Twitter ব্যবহার করেন? জেনে নিন

বিশ্বব্যাপী জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট Twitter

হাইলাইট
  • রোজ 12.6 কোটি গ্রাহক Twitter ব্যবহার করেন
  • Twitter। বিশ্বব্যাপী রোজ 120 কোটি গ্রাহক Facebook ব্যবহার করেন
  • পরপর পাঁচটি ত্রৈমাসিকে লাভের মুখ দেখেছে কোম্পানি
বিজ্ঞাপন

রোজ কত গ্রাহক Twitter ব্যবহার করেন?  এই প্রথম সাধারণ মানুষের সামনে সেই তথ্য তুলে ধরল জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইটটি।

বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে Twitter জানিয়েছে বিশ্বব্যাপী রোজ 12.6 কোটি গ্রাহক তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন। বিশ্বের সবথেকে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট Facebook  এর থেকে দৈনিক গ্রাহক সংখ্যায় অনেকটাই পিছিয়ে রয়েছে Twitter। বিশ্বব্যাপী রোজ 120 কোটি গ্রাহক Facebook ব্যবহার করেন। অন্য এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ Snapchat এর দৈনিক গ্রাহক সংখ্যা 6 কোটি।

 

আরও পড়ুন: শিঘ্রই মহাকাশে পাড়ি দেবেন এই ব্রিটিশ ধনকুবের

 

গত বছরের তুলনায় একই সময়ে রোজ 9 শতাংশ বেশি গ্রাহক Twitter ব্যবহার করেছেন। তবে শুধুমাত্র যে সব গ্রাহক বিজ্ঞাপন দেখতে পান  শুধু সেই গ্রাহকদের চিহ্নিত করতে পেরেছে Twitter। থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে যেসব গ্রাহক Twitter ব্যবহার করেন এই সংখ্যায় তারা  অনুপস্থিত।

শুরু থেকেই মোট কত শতাংশ কম বা বেশি  গ্রাহক রোজ কোম্পানির সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তা জানালেও কখনোই রোজ নির্দিষ্ট কত সংখ্যক গ্রাহক রোজ এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করেন তা জানায়নি Twitter।

 

আরও পড়ুন: ভারতে Redmi Note 7 লঞ্চ: পাঁচটি আকর্ষনীয় তথ্য

 

রিপোর্টে আরও জানানো হয়েছে পরপর পাঁচটি ত্রৈমাসিকে লাভের মুখ দেখেছে কোম্পানি। Twitter সিইও  জ্যাক ডরসি জানিয়েছেন “আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা যে সফল হচ্ছে তা প্রমাণ করে এই লাভ।”

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Xiaomi 17T সিরিজের স্মার্টফোন 28 মে লঞ্চ হতে পারে, দীর্ঘ চার বছর পর ভারতে ফেরার জল্পনা
  2. Motorola G37 সিরিজের দুই নতুন ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি
  3. Redmi Turbo 5: রেডমি টার্বো সিরিজ এই প্রথম ভারতে আসছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
  4. iQOO Z11 জুনে ভারতে লঞ্চ হবে, দাম প্রকাশ্যে, থাকতে পারে 9,025mAh ব্যাটারি
  5. Screen Guard Tips: মাসের পর মাস একই স্ক্রিন গার্ড? না পাল্টে ফোনের বড় ক্ষতি ডেকে আনছেন না তো
  6. Android 17 ভার্সনে গুচ্ছের ফিচার্স ও AI দিচ্ছে Google, স্মার্টফোন কতটা পাল্টে যাবে দেখুন
  7. Nothing Phone 3 বিক্রি হচ্ছে 35,000 টাকা ছাড়ে, বৈশাখে বাম্পার অফার দিচ্ছে Amazon
  8. Vivo Y60 চুপিচুপি শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  9. Sony Xperia 1 VIII বাজার কাঁপাতে লঞ্চ হল, 16GB র‍্যাম, Zeiss ক্যামেরা, ও OLED ডিসপ্লে আছে
  10. Oppo-এর প্রথম 200MP কোয়াড ক্যামেরা ফোন Find X9 Ultra দেশে 21 মে লঞ্চ হচ্ছে, সঙ্গে আসছে Find X9s
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »