WhatsApp এ যোগ হলো নতুন এই ফিচার

নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp। আপাতত Android বিটা ভার্সন এ যোগ হয়েছে নতুন ফিচার। নতুন ফিচারে গ্রুপ চ্যাট এর মধ্যে মিডিয়া ফাইল এর মেনুতে পরিবর্তন এসেছে।

WhatsApp এ যোগ হলো নতুন এই ফিচার

নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp

হাইলাইট
  • আবার নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp
  • মিডিয়া ফাইল এর মেনুতে পরিবর্তন এসেছে
  • Android বিটা ভার্সন এ যোগ হয়েছে নতুন ফিচার
বিজ্ঞাপন

আবার নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp। আপাতত Android বিটা ভার্সন এ যোগ হয়েছে নতুন ফিচার। নতুন ফিচারে গ্রুপ চ্যাট এর মধ্যে মিডিয়া ফাইল এর মেনুতে পরিবর্তন এসেছে। এখন থেকে গ্রুপে কোন ছবি খুললে মেনু থেকে সরাসরি প্রোফাইল পিকচার অথবা গ্রুপ আইকন সেট করা যাবে। আপাতত বিটা ভার্সন এ এই ফিচার যোগ হলেও স্টেবল তা কবে পৌঁছাবে তা জানায়নি WhatsApp।

 

আরও পড়ুন: বছরের শুরুতেই তিনটি নতুন ফিচার যোগ হল WhatsApp এ

 

নিচে প্রকাশিত ছবিতে গ্রুপ চ্যাট এর মধ্যে ছবিতে নতুন মেনু তালিকা দেখতে পাবেন। সেখানেই যোগ হয়েছে একের পর এক নতুন ফিচার। গ্রুপে কোন ছবি খুললে মেনু থেকে সরাসরি প্রোফাইল পিকচার অথবা গ্রুপ আইকন সেট করা যাবে। এছাড়াও ছবিটির রোটেট করা যাবে।

 

আরও পড়ুন: এখনই সতর্ক না হলে WhatsApp এ প্রতারণার শিকার হতে পারেন আপনিও

whatsapp media menu gadgets 360 whatsapp

 

আরও পড়ুন: নতুন ফিচারে Android ফোনে আরও সুরক্ষিত থাকবে WhatsApp চ্যাট

 

এই মেনুতে ‘Set As' অপশন সিলেক্ট করলে সেই ছবি কে সাথে সাথে নিজের প্রোফাইল পিকচার অথবা গ্রুপের আইকন অথবা চ্যাটের ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়াও রোটেট অপশনে ক্লিক করে ছবিটিকে ঘুরিয়ে নেওয়া যাবে।

 

আরও পড়ুন: WhatsApp -এ মেসেজ ফরওয়ার্ড করেন? অবশ্যই পড়ুন এই খবর

 

এর সাথেই সম্প্রতি বিটা ভার্সনে 21 টি নতুন ইমোজি যোগ করেছিল WhatsApp। সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল চ্যাট কে আরও সুরক্ষিত রাখতে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন চালু করতে চলেছে জনপ্রিয় এই মেসেজিং সার্ভিস।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  2. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  3. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  4. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  5. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  6. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  7. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  8. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  9. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  10. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »