Jio, Airtel এর সাথে প্রতিযোগিতায় নতুন এই প্ল্যান লঞ্চ করল Idea

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 সেপ্টেম্বর 2018 17:09 IST
হাইলাইট
  • 149 টাকার প্ল্যান লঞ্চ করল Idea
  • 149 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন
  • 149 টাকার প্ল্যানে 33GB ডাটা পাওয়া যাবে

149 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

JioAirtel এর সাথে প্রতিযোগিতায় বাজারে টিকে থাকতে সম্প্রতি এক হয়েছে Vodafone ও Idea। এবার নতুন 149 টাকার প্ল্যান লঞ্চ করল Idea। এই প্ল্যানে ডাটা ভয়েস কল ও SMS এর সুবিধা পাওয়া যাবে। কর্ণাটক, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের গ্রাহকরা আপাতত এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। নতুন 149 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। কয়েকদিন আগেই Vodafone Idea একসাথে কম্বো প্যাক লঞ্চ করেছিল। এই প্ল্যানগুলিতে 28 দিন থেকে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

নতুন 149 টাকার প্ল্যানে 33GB ডাটা পাওয়া যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন 100 টি SMS। Idea র নতুন 149 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। Telicom Talk ওয়াবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে এই প্ল্যানে ভয়েস কলে দিনে সর্বোচ্চ 250 মিনিট ও সপ্তাহে সর্বোচ্চ 1000 মিনিট ভয়েস কল করা যাবে। 100 টি আলাদা নম্বরে এই ফ্রি কলিং এর সুবিধা পাবেন গ্রাহক।

Advertisement

Jio 149 টাকার প্ল্যানে দিনে 1.5GB ডাটা পাওয়া যায়। সাথে থাকে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS করার সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Idea Cellular, Airtel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  2. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  3. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  4. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  5. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  6. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  7. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  8. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  9. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  10. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.