Dolby Vision

Dolby Vision - ख़बरें

  • ভাল ছবি তোলার ফোন অনেক, ভিডিও রেকর্ডে এগিয়ে কে? দেখুন সেরা 5 ফোন
    পেশাদার মানের ভিডিও রেকর্ডে iPhone 17 Pro Max-এর-এর জুড়ি মেলা ভার। সেই কারণে এই ফোন প্রায় সমস্ত কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগারদের হাতে থাকতে দেখা যায়। এতে 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 4x অপটিক্যাম জুমের সঙ্গে 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ফোনটি ডলবি ভিশনের সঙ্গে 120fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে। Oppo Find X9 Ultra-র ব্যাক ক্যামেরা 30fps-এ 8K এবং 120fps-এ 4K Dolby Vision HDR ভিডিও শুট করতে সক্ষম। এটি O-Log2 রেকর্ডিং, ACES কালার উইন্ডো, ও রিয়েল টাইম 3D LUT প্রিভিউ সাপোর্ট করে। Vivo X300 Ultra মডেলে 30fps-এ 80K, 4K 120fps 10-বিট লগ ভিডিও, মাল্টি-ফোকাল 4K 120fps Dolby Vision ভিডিও, ও মাল্টি-ফোকাল 4K মাস্টার কালার ভিডিও রেকর্ড করা যায়।
  • নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
    Moto Pad 70 Groove ভারতে 36,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি নয়টি JBL Pro স্পিকার সিস্টেমের সঙ্গে এসেছে। কোম্পানি আরও উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য Dolby Atmos প্রযুক্তির ব্যবহার করেছে। এতে ব্লুটুথ স্পিকার মোড আছে, যার সাহায্যে সরাসরি স্মার্টফোন থেকে ট্যাবলেটের স্পিকারে মিউজিক চালানো যাবে। ট্যাবলেটে Dimensity 7400 প্রসেসর, Dolby Vision ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, এবং 13MP রিয়ার ক্যামেরা আছে।
  • Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
    Lenovo Tab Plus Gen 2 ভারতে 35,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি আদতে ট্যাব হলেও, অডিও সিস্টেম হিসেবে ব্যবহার করা যাবে। এটি নয়টি JBL-টিউনড স্পিকারের সঙ্গে এসেছে। Lenovo আরও উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য Dolby Atmos প্রযুক্তির সাহায্য নিয়েছে। ট্যাবটি 360 ডিগ্রি রোটেটিং ফোল্ডিং স্ট্যান্ডের সঙ্গে যুক্ত। এতে ব্লুটুথ স্পিকার মোড আছে, যার সাহায্যে ব্যবহারকারীরা সরাসরি স্মার্টফোন থেকে ট্যাবলেটের স্পিকারে মিউজিক চালাতে পারবেন। ট্যাবলেটে Dimensity 7400 প্রসেসর, Dolby Vision ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও 13MP ক্যামেরা আছে।
  • Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
    Moto Pad 70 Pro ভারতে 36,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি মধ্যবিত্তের বাজেটে হাই-পারফরম্যান্স ও ফ্ল্যাগশিপ ফিচার্স অফার করবে। ট্যাবটি Snapdragon 8s Gen 4 প্রসেসর, 10,200mAh ব্যাটারি, এবং 13 ইঞ্চির Dolby Vision ডিসপ্লের সঙ্গে এসেছে। এতে 13MP রিয়ার ক্যামেরা, কোয়াড JBL স্পিকার, ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • Moto Pad 70 Pro ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
    Moto Pad 70 Pro পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এতে ফ্ল্যাগশিপ স্তরের Snapdragon 8s Gen 4 প্রসেসর ও পাওয়ারফুল 10,200mAh ব্যাটারি আছে। এতে 13 ইঞ্চির 3.5K রেজোলিউশন ডিসপ্লে, Dolby Atmos সাউন্ড, কোয়াড JBL স্পিকার, Moto Pen Pro স্টাইলাস, এবং 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা মিলবে।
  • OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
    OnePlus Pad 3 Pro-এর দাম চীনে 4,399 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 61,500 টাকার সমান।ট্যাবে 144Hz ডিসপ্লে, 13,380mAh ব্যাটারি, একাধিক AI প্রোডাক্টিভিটি টুলস, 13MP রিয়ার ক্যামেরা, 67W ফাস্ট চার্জিং, ও PC স্তরের কানেক্টিভিটি ফিচার্স রয়েছে।
  • Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
    Oppo Find X9s-এর দাম ভারতে 79,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই ফোনে Dimensity 9500s প্রসেসর, 4K Dolby Vision ভিডিও রেকর্ডিং, Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, 7,025mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, IP66 + IP68 + IP69 রেটিং, 32MP সেলফি ক্যামেরা, 120x সুপার জুম, VC কুলিং সিস্টেম, ও NFC ফিচারের সাথে এসেছে।
  • Xiaomi Pad 8: ভারতের সবচেয়ে পাতলা ট্যাব লঞ্চ হল, 9200mAh ব্যাটারি ও চারটি স্পিকার আছে
    সংস্থা দাবি করছে, Xiaomi Pad 8 দেশের সবচেয়ে স্লিম ট্যাবলেট। এটি মাত্র 5.8 মিলিমিটার পুরু। ডিভাইসটি 144Hz ন্যানো টেক্সচার ডিসপ্লে, ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 প্রসেসর, 9,200mAh ব্যাটারি, Dolby Vision, Dolby Atmos অডিও, কোয়াড স্পিকার সেটআপ, PC স্তরের প্রোডাক্টিভিটি, এবং 12 জিবি পর্যন্ত র‍্যামের সাথে এসেছে। সংস্থা ছয় বছর সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে।
  • Xiaomi ভারতে আনল 75 ইঞ্চি QLED টিভি, দুর্ধর্ষ ছবি ও সাউন্ডে ঘরেই পাবেন PVR Inox এর অভিজ্ঞতা
    Xiaomi QLED TV X Pro 75-এ 4K রেজোলিউশনের (3,840 x 2,160 পিক্সেল) ডিসপ্লে আছে, যা ঘরে সিনেমা বা স্পোর্টস দেখার জন্য উপযুক্ত। এটি ডলবি ভিশন ও এইচডিআর10+ সাপোর্ট করে৷ ফলে টেলিভিশনের পর্দায় আরও উন্নত কনট্রাস্ট, ব্রাইটনেস, এবং রঙের গভীরতা ফুটে উঠবে। গেম খেলার জন্য টিভিতে অটো লো ল্যাটেন্সি মোড রয়েছে। গেমিং কনসোলের সাথে কানেক্ট করলে ইনপুট ল্যাগ স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে।
  • Asus একসাথে ছয়টি ল্যাপটপ লঞ্চ করল, OLED টাচস্ক্রিন ও 16GB র‍্যাম রয়েছে, এক চার্জে 25 ঘন্টা চলবে
    Asus কোম্পানির নতুন ল্যাপটপ মডেলগুলোর মধ্যে পোস্টার বয় হল Zenbook S16 (UM5606GA)। এতে 50 TOPS NPU ও AMD Ryzen AI 8 465 প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসের সামনে 16 ইঞ্চি Lumina OLED ডিসপ্লে আছে, যা 3K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও Dolby Vision সাপোর্ট করে। Vivobook 16 (M1605NAQ) ও Vivobook S15 ভারতে যথাক্রমে 65,990 টাকা ও 62,990 টাকায় এসেছে।
  • ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে ‘ডলবি সিনেমা’
    সম্প্রতি ডলবি ল্যাবরেটরি ঘোষণা করেছে যে, তারা ভারতে ডলবি সিনেমা আনতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানি ছয়টি প্রেক্ষাগৃহর সাথে পার্টনারশিপ করেছে, যাতে তারা সেই প্রেক্ষাগৃহে উন্নতমানের সিনেমা দেখার এবং শোনার অভিজ্ঞতা দিতে পারে। 2025 সালে বেশ কিছু প্রেক্ষাগৃহে খুব শীঘ্রই উপরোক্ত সুবিধাগুলি উপভোগ করা যাবে

Dolby Vision - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »