108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
Honor 600 Lite-এর ডুয়াল ক্যামেরা মডিউল iPhone 16 Pro সিরিজের স্টাইলে নকশা করা। স্মার্টফোনটির উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 1.5K ডিসপ্লে, মেটাল ইউনিবডি ডিজাইন, IP66 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, SGS ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, 12 জিবি পর্যন্ত র্যাম, 108 মেগাপিক্সেল ক্যামেরা, পিল আকৃতির নচ, 45 ওয়াট ফাস্ট চার্জিং, NFC, 6,520 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।