Mobile

Mobile - ख़बरें

  • Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
    ভারতে আসার আগেই Vivo X500 লাইনআপের তিনটি ফোনের দাম ফাঁস হয়ে গিয়েছে। স্ট্যান্ডার্ড Vivo X500 ভারতে 1,19,999 টাকায় লঞ্চ হতে পারে। বেস মডেলে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ থাকবে। Vivo X500 Pro মডেলের একই মেমরি কনফিগারেশন (12 জিবি + 256 জিবি) কিনতে খরচ হতে পারে 1,19,999 টাকা। সিরিজের টপ মডেল Vivo X500 Pro Max দুটি ভার্সনে আসতে পারে। এটি ফটোগ্রাফি কিটের সঙ্গে কেনা যাবে।
  • ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
    স্যামসাং তাদের গ্যালাক্সি এআই প্রিমিয়াম সাবস্ক্রিপশনে স্ট্যান্ডার্ড এবং ম্যাক্স নামে দুটি সাবস্ক্রিপশন স্তর রাখতে পারে। স্ট্যান্ডার্ড প্ল্যান নিখরচায় অ্যাক্সেস করা যাবে ঠিকই৷ কিন্তু ফ্রি-তে ব্যবহার নির্ধারিত সীমা থাকবে, যা শেষ হয়ে গেলে অতিরিক্ত ক্রেডিট প্যাক কিনতে হবে, নয়তো Max সাবস্ক্রিপশন প্ল্যানে আপগ্রেড করতে হবে। Galaxy AI Max সাবস্ক্রিপশন প্ল্যানে আরও উন্নত ফিচার্স ব্যবহার করা যাবে। যার মধ্যে রয়েছে জেন ভিডিও টুল, এর সাহায্যে ব্যবহারকারীরা ছবি থেকে AI প্রযুক্তির মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবে। সূত্রের আরও দাবি, প্ল্যানটিতে Bixby Action নামে এক নতুন ফিচার থাকতে পারে।
  • Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
    রিপোর্ট অনুসারে, Xiaomi 18 Pro ডিসেম্বর ভারতে আসতে পারে। তিন বছর পর শাওমির ফ্ল্যাগশিপ প্রো মডেল ভারতে পাওয়া যাবে। শেষবারের মতো 2023 সালে ভারতে লঞ্চ হয়েছিল Xiaomi 13 Pro। তারপর থেকে এ দেশে শুধুমাত্র কেবল স্ট্যান্ডার্ড ও সবচেয়ে প্রিমিয়াম Ultra মডেল লঞ্চ করেছে সংস্থা। অন্য দিকে, Xiaomi 18T ভারতে নিয়ে আসার প্রস্তুতি শুরু হচ্ছে বলে দাবি করা হয়েছে। এটি Dimensity 8000 সিরিজের চিপসেট Leica-টিউনড 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ও LTPS OLED ডিসপ্লে থাকতে পারে।
  • Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
    রিয়েলমি শীঘ্রই Realme 17 Pro সিরিজ লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ Realme 17 Pro মডেলের একাধিক স্পেসিফিকেশন ও ফিচার্সের লিস্ট অনলাইনে ফাঁস হয়েছে। রিপোর্ট বলছে, ফোনটি বিশাল 10,000mAh ব্যাটারি, IP68 + IP69 রেটিং, ডুয়াল ব্যাক ক্যামেরা, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে আসবে। এতে MediaTek Dimensity 7300 প্রসেসর, ColorsOS 17, ও 1.5K রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে থাকবে।
  • Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
    Flipkart Diwali Sale আগামীকাল সমাপ্ত হচ্ছে। এবার আগের দামে ফিরে যাবে বিভিন্ন প্রোডাক্ট। তবে স্মার্টফোনের দাম আরও বাড়তে থাকবে। তাই আপনিও যদি ভাল দেখে নতুন ফোন কিনতে চান, তাহলে এটাই শেষ সুযোগ। কারণ একই অফার পরবর্তীতে আর পাওয়া যাবে না। এখন কম দামে ফ্ল্যাগশিপ স্তরের ফোন কিনতে চাইলে Samsung Galaxy S25 FE সেরা অপশন হতে পারে। এটি 43,999 টাকায় বিক্রি হচ্ছে। SBI কার্ডে দাম মেটালে 4,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে কার্যকর দাম 39,999 টাকায় নেমে আসবে। Moto G Max মডেলেও ভাল অফার চলছে। 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ 21,499 টাকায় বিক্রি হচ্ছে। গত আগস্টে লঞ্চের সময় ফোনটির দাম ছিল 27,999 টাকা। ডিভাইসটি Dolby Atmos, Snapdragon 6s Gen 4 প্রসেসর, 7,000mAh ব্যাটারি, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়েছে।
  • Realme থেকে Poco, নভেম্বরে কেনার মতো 30,000 টাকার নিচে সেরা ফোন
    30,000 টাকার কমে ভারতের বাজারে নতুন এন্ট্রি হল Poco X8 5G। এই ফোনে 9,000mAh ব্যাটারি, 67W চার্জিং, 1.5K রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটি 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও Snapdragon 6 Gen 5 চিপসেটের সঙ্গে এসেছে। 30,000 টাকা বাজেট থাকলে Samsung Galaxy M47 5G কিনতে পারেন। কারণ এই ফোনে ছয় বছর Android OS ও সিকিউরিটি আপডেট মিলবে। 10,000mAh ব্যাটারি চাইলে Realme P4 Power 5G দুর্দান্ত বিকল্প।
  • 50,000 টাকার কমে Samsung-এর সেরা 5 ফোন, দীপবলি সেলে আরও সস্তা
    প্রিমিয়াম ক্যামেরা থেকে ফ্ল্যাগশিপ প্রসেসর,50,000 টাকার কমে Samsung Galaxy S25 FE-এ সবকিছুই মজুত। ফোনের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন 43,999 টাকায় বিক্রি হচ্ছে। 50 হাজার টাকার মধ্যে স্যামসাংয়ের এর থেকে ভাল ফোন নেই। বাজেট আরও কমলে Galaxy A56 5G ভাল অপশন। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অ্যামাজনে 32,999 টাকায় পেয়ে যাবেন। আবার মিড-রেঞ্জে আরও একটি ভাল ফোন Galaxy M47 5G মিলছে 26,999 টাকায়। বাজেট আরও কমলে Samsung Galaxy A36 বা Galaxy F70 5G দেখতে পারেন।
  • 20,000 টাকার কমেই পাঁচটি দুর্দান্ত 5G ফোন, কোন মডেলে কী ফিচার্স দেখুন
    এখন 20,000 টাকার নিচে Samsung Galaxy F70 5G সবচেয়ে ভ্যালু ফর মানি স্মার্টফোন। দাম 16,999 টাকা (4 জিবি র‍্যাম+ 128 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে। এতে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন ও 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিন শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত। ফোনে OIS-সহ 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ডিভাইসে Exynos 1330 প্রসেসর, 5,000mAh ব্যাটারি, ও 25W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকছে। 20,000 টাকার কমে বাজেটে Moto G Max ভাল বিকল্প হতে পারে। এটি Sony LYT600 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা অফার করে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এই হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি আছে, যা 30W চার্জিং সাপোর্ট করে। ফোনের 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ অপশনের মূল্য 19,499 টাকা।
  • লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
    Vivo V80 FE প্রথমবার গিকবেঞ্চে দেখা গিয়েছে। এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন ও পারফরম্যান্স সম্পর্কে ইঙ্গিত দিয়েছে।গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, Vivo V80 ভারতীয় ভ্যারিয়েন্টে MediaTek MT6878 চিপসেট থাকবে, যা আসলে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর।হ্যান্ডসেটে 7.31 জিবি র‍্যাম দেখা গিয়েছে। এটি 8 জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট হিসেবে লঞ্চ হতে পারে। পারফরম্যান্স নিয়ে বললে, ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 911 ও 3,041 পয়েন্ট স্কোর করতে পেরেছে। ডিভাইসটি Android 17 অপারেটিং সিস্টেমে চলবে বলে লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে।
  • জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
    এক্সের একটি পোস্টে টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে, OnePlus 16 ভারতে লঞ্চ করার বিষয়ে মুম্বইয়ে বৈঠক করেছে ওয়ানপ্লাস ইন্ডিয়া। তাঁর আরও দাবি, অভ্যন্তরীণ স্তরে ফোনটির পরীক্ষা চলছে। প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতের স্মার্টফোন মার্কেটে কেমন পারফর্ম করছে, তার উপর ভিত্তি করে OnePlus 16-এর ভারতে লঞ্চের বিষয়টি মূল্যায়ন করছে সংস্থা।
  • AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
    কৃত্রিম মেধা চালাতে মেমরি চিপের চাহিদা এবং দাম বাড়ছে। সেই কারণে স্মার্টফোন তৈরির খরচ আরও বাড়বে। বাজেট ফোনের দাম 30 শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক আর্থিক পরিষেবা সংস্থা Jefferis। রিপোর্টে বলা হয়েছে, AI সংক্রান্ত পরিকাঠামো বাড়তে থাকায় বিশ্বজুড়ে মেমরি চিপের সরবরাহের একটা বড় অংশ ওই প্রযুক্তির কাজে ব্যবহার হচ্ছে। 2025 সালে প্রতি ইউনিট মেমরি চিপের আনুমানিক খরচ ছিল 20 মার্কিন ডলার। আর এখন সেটা প্রায় 60-65 ডলার হয়েছে। বিপুল পরিমাণ র‍্যাম চলে যাচ্ছে সার্ভারে। এর ফলে ভুক্তভোগী হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স শিল্প।
  • Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
    Samsung Galaxy Z Flip 6 এখন অ্যামাজনে 67,698 টাকায় বিক্রি হচ্ছে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের দাম ছিল। ফোনটি ভারতে লঞ্চের সময় দাম ছিল 1,09,99 টাকা। অর্থাৎ সরাসরি 42,300 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও, অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে দাম মেটালে 2,030 টাকা ক্যাশব্যাক মিলতে পারে।
  • Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
    এক্সের একটি পোস্টের মাধ্যমে ভারতে Vivo X500 সিরিজের লঞ্চ কনফার্ম করেছে কোম্পানি। শুধু ফোন নয়, 400 মিমি Zeiss টেলিফটো এক্সটেন্ডার ও একটি স্মার্টওয়াচও আসবে। ভিভোর ওয়েবসাইট, ফ্লিপকার্ট, এবং অ্যামাজনে ডিভাইসগুলির জন্য একটি আলাদা মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেপ্টেম্বর মাসে চীনে লঞ্চ হওয়া Vivo X500, X500 Pro, এবং X500 Pro Max, তিনটি ফোনই ভারতে আসবে বলে আশা করা হচ্ছে।
  • ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
    এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত একটি আর্টিকেলে নাথিংয়ের সিইও কার্ল পেই বলেছেন, তাঁর সংস্থা ডিসেম্বরে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত ডিভাইস লঞ্চ করবে। তাঁর কথায়, নতুন যন্ত্রে কোনও স্ক্রিন থাকবে না। পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিতে ডিভাইসের ডিজাইনের কিছুটা আন্দাজ করা গিয়েছে। ডিভাইসটিতে গোলাকৃতি কর্নার এবং টেক্সচার্ড ফ্রেম দেখা গিয়েছে। তবে ছবিতে সম্পূর্ণ ডিজাইন প্রকাশ হয়নি। এটি কোন ক্যাটাগরির এআই প্রোডাক্ট হবে, সেই বিষয়ে এখনও কিছু বলেনি তারা।
  • Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
    ফাঁস হওয়া ছবি অনুসারে, Realme 17T 5G-এর ফ্রন্টে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট আছে। চারপাশে সরু বেজেল লক্ষ্য করা যাচ্ছে। নিচের বেজেল পূর্বসূরি মডেলের তুলনায় আরও সরু বলে মনে হচ্ছে। ব্যাক প্যানেলের ডিজাইন অনেকটা পাল্টে গিয়েছে। এতে Realme 16T-এর মতোই চৌকো ক্যামেরা মডিউল থাকছে। তবে এবার ক্যামেরা সেন্সর ও এলইডি ফ্ল্যাশ দুটি হরাইজন্টাল পিল আকৃতির অংশের মধ্যে সাজানো হয়েছে। তাছাড়া, ক্যামেরা মডেউলের নিচে থাকা ছোট্ট কাঁচ বাদ দেওয়া হয়েছে।

Mobile - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »