Price In India

Price In India - ख़बरें

  • Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
    গুগল ফিটবিট এয়ার ভারতে 13,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 24x7 হৃদস্পন্দন মাপতে পারে। অস্বাভাবিক কিছু পেলে সঙ্গে সঙ্গেই সতর্ক করে। ডিভাইসটি হৃদস্পন্দনের ওঠানামা ও ঘুমের বিভিন্ন পর্যায় নজরে রাখে। ফিটবিট এয়ারের ওজন মাত্র 12 গ্রাম (ব্যান্ড-সহ)। গুগল দাবি করছে, এটি সম্পূর্ণ চার্জ করলে সর্বোচ্চ 7 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। 5 মিনিট চার্জ করলেই একদিন ব্যবহারের মতো ব্যাকআপ মিলবে।
  • MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
    সম্প্রতি Vivo V80-এর বক্স MRP ফাঁস হয়েছিল। আর এখন আসল দাম প্রকাশ্যে এসেছে। ফোনটি তিনটি স্টোরেজ অপশনে বিক্রি হবে বলে জানা গিয়েছে। এটি তার পূর্বসূরী Vivo V70-এর তুলনায় অনেকটা বেশি দামে আসছে। খবর সত্যি হলে, Vivo V80 মডেলের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 63,000 টাকায় লঞ্চ হতে পারে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ যথাক্রমে 70,000 টাকা ও 80,000 টাকায় আসতে পারে। এটি ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 6 তারিখে।
  • Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
    Lava Shark 2 Pro 5G ভারতে 16,699 টাকা দামে এসেছে। এতে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। ফোনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, IP64 রেটিং, ও 6,000mAh ব্যাটারি আছে। এছাড়াও, ডিভাইসে 50 মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা, 120Hz ডিসপ্লে, Unisoc প্রসেসর, এবং ক্লিন Android 16 OS প্রি-ইনস্টলড অবস্থায় মিলবে।
  • Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
    Oppo K14 Plus 5G ভারতে লঞ্চ হয়েছে 29,999 টাকায়। এতে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা, ডুয়াল স্টেরিও স্পিকার, ও ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। ফোনটি 144 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, এবং 8,000mAh ব্যাটারি পেয়েছে। এছাড়াও, এই ডিভাইসে Dimensity 7360 Max প্রসেসর, 45W ফাস্ট চার্জিং, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ও IP69K রেটিং মিলবে।
  • 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
    Samsung Galaxy A35 5G এখন ফ্লিপকার্টে 18,999 টাকায় বিক্রি হচ্ছে। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। লঞ্চের সময় দাম ছিল 30,999 টাকা। অর্থাৎ, সরাসরি 12,000 টাকা ছাড় অফার করছে সংস্থা। 20,000 টাকার নিচে এই স্মার্টফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে, Exynos 1380 প্রসেসর, 5,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ও IP67 রেটিং আছে।
  • Mivi One 5G vs Boltt Ace 5G vs Lava Bold N4 Pro 5G: 15 হাজারে কোন ফোন ভাল হবে দেখুন
    দাম ও স্পেসিফিকেশনের নিরিখে Mivi One 5G, Boltt Ace 5G, ও Lava Bold N4 Pro 5G-এর মধ্যে তুলনা দেখে নিন। ভারতে Mivi One 5G-এর দাম 14,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। Boltt Ace 5G-এর দাম 13,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। Lava Bold N4 Pro 5G ভারতে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের সঙ্গে উপলব্ধ ও দাম 13,999 টাকা। পারফরম্যান্সের দিক থেকে Mivi One 5G অন্য দুই ফোনের তুলনায় এগিয়ে। খাতায়-কলমে ক্যামেরার দিক থেকে Boltt Ace 5G সেরা। আবার ভাল আফটার সেলস সার্ভিস চাইলে Lava বেশি উপযুক্ত।
  • দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
    জানা গিয়েছে, Vivo V80 ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বক্স এমআরপি হল 1,19,999 টাকা। তবে স্মার্টফোনের বক্স প্রাইস আসল দামের চেয়ে বেশি হয়, তাই বিক্রয়মূল্য অনেক কম হবে। সূত্রের দাবি, ফোনের বাজারমূল্য 60,000 টাকার বেশি হতে পারে। এটি ভারতে অক্টোবর 6 লঞ্চ হবে। ফোনটি ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, Flipkart, Amazon, ও অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
  • আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
    Oppo K14 Plus 5G মডেলের জন্য ফ্লিপকার্টে তৈরি বিশেষ মাইক্রোসাইটটি আপডেট করে সম্ভাব্য দামের আভাস দিয়েছে কোম্পানি। ভারতে ফোনটির দাম হবে 45,000 টাকার মধ্যে। Oppo দাবি করছে যে, এটি ওই দামের রেঞ্জে দেশের সবচেয়ে স্মুথ ফোন হতে চলেছে। বর্তমানে ভারতে Oppo K14 সিরিজের তিনটি ফোন পাওয়া যাচ্ছে — Oppo K14 5G, Oppo K14x 5G, এবং Oppo K14 Lite (4G)। ফোনগুলির দাম যথাক্রমে 25,999, 18,999, ও 16,999 টাকা থেকে শুরু। অর্থাৎ, Oppo K14 Plus 5G লাইনআপের সবচেয়ে দামি মডেল হবে।
  • Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
    Vivo S2 FE ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 6। এই ফোনের একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখানে সবুজ রঙের একটি ফোন দেখা গিয়েছে। ফোনের 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের বক্স প্রাইস 39,999 টাকা হতে পারে। তবে বক্স প্রাইস সাধারণত বাজারে বিক্রিত প্রকৃত দামের তুলনায় বেশি থাকে। তাই তুলনামূলকভাবে কম দামের আশা করতে পারেন ক্রেতারা। ফোনটির ফাঁস হওয়া বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 10,000mAh ব্যাটারি, 1.5K AMOLED ডিসপ্লে, 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা, MediaTek Dimensity 7300e চিপ, ইত্যাদি।
  • 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
    একটি ডিল অ্যাকাউন্টের পোস্ট অনুসারে, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Apple iPad Air M4 মডেলে একটি বিশেষ অফারের ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে 128 জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমিয়ে "6_, _ _ _ টাকা" রাখা হবে বলে দেখানো হয়েছে। মনে করা হচ্ছে, ট্যাবলেটের দাম 69,900 টাকা বা তার থেকেও কম হতে পারে। এটি 20,000 টাকা ডিসকাউন্টে মিলবে বলে আশা করা হচ্ছে। চলতি বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল আইপ্যাডের এই মডেল। তখন দাম ছিল 64,900 টাকা। তবে জুনের শেষে দাম বাড়িয়ে 89,900 টাকা করেছিল কোম্পানি।
  • Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
    Ray-Ban Meta 3 ভারতে Zena, Wayfarer, ও Aviator ফ্রেম ডিজাইনের সঙ্গে উপলব্ধ হবে। ব্যাটারি ব্যাকআপ এক ঘন্টা বাড়িয়েছে মেটা। সংস্থা অডিও রেকর্ডিং এবং ক্যামেরার ক্ষমতাও উন্নত করেছে। মেটা দাবি করছে, সর্বোচ্চ 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এতে মোট ছয়টি মাইক্রোফোন রয়েছে, যা আশেপাশের 50 শতাংশ অবাঞ্ছিত শব্দ কমাবে। গ্লাসে 12 মেগাপিক্সেল ক্যামেরা ও 3K Ultra HD ভিডিও রেকর্ডিং সুবিধা আছে। ব্যবহারকারীরা নয়া ডাইনামিক ফটোস ফিচারের সাহায্যে একটি ছবির মধ্যে থেকে সেরা ফ্রেম বেছে নিতে পারবে।
  • iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
    iPhone 17 Pro মাত্র 56,990 টাকায় কিনতে পারবেন। Reliance Digital-এর বিশেষ অফারে সরাসরি পাওয়া ডিসকাউন্ট, পুরনো ফোনের এক্সচেঞ্জ ভ্যালু, অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস, ও ব্যাঙ্ক ক্যাশব্যাক মিলিয়ে ফোনের কার্যকর দাম 60,000 টাকার নিচে চলে এসেছে। অন্য দিকে, iPhone 17 Pro Max-এও বিশাল ছাড় মিলবে। সমস্ত অফার অর্ন্তভুক্ত করে এটি 71,990 টাকায় কেনা যাবে। iPhone 17 Pro ও iPhone 17 Pro Max ভারতে লঞ্চের সময় দাম ছিল যথাক্রমে 1,34,900 টাকা এবং 1,49,900 টাকা। অর্থাৎ রিলায়েন্স ডিজিটাল অর্ধেক দামে কেনার সুযোগ দিচ্ছে।
  • Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
    Mivi One 5G ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। এটি ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর ব্যবহার করে, যা 15,000 টাকার মধ্যে অন্য স্মার্টফোনে পাবেন না। Mivi One 5G-এ 6,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, IP64 রেটিং, SD কার্ড সাপোর্ট, এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
  • সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
    iQOO Z11 Lite 5G-এর 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ অ্যামাজনে 17,499 টাকায় লিস্টেড আছে। তবে প্রোমোশনাল ব্যানার থেকে জানা গিয়েছে, এটি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ার ফেস্টিভ্যাল সেল চলাকালীন 15,999 টাকায় কেনা যাবে। অন্যান্য স্টোরেজ ভার্সনের মতো এতে 6,500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং, ও 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর, IP65 রেটিং, ও 120Hz আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে রয়েছে।
  • OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
    OnePlus N6 Lite ভারতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজের একটাই অপশনে এসেছে, যার দাম 16,999 টাকা। ফোনে 7,000mAh ব্যাটারি, Unisoc T7250 চিপসেট, 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, 13MP রিয়ার ক্যামেরা আছে। এই ফোনে IP64 রেটিং, 5MP সেলফি ক্যামেরা, SD কার্ড সাপোর্ট, রিভার্স চার্জিং, ও বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স রয়েছে।

Price In India - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »