Vivo 15

Vivo 15 - ख़बरें

  • ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
    স্যামসাং ও শাওমি মডেল এবং স্টোরেজ অপশনের উপর নির্ভর করে 1,000 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। মেমরি চিপ ও যন্ত্রাংশের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে ওপ্পো, ভিভো, এবং রিয়েলমিও আগামী দিনে ফোনের দাম বাড়াতে পারে। স্যামসাংয়ের ফোনের দাম 3.13 থেকে 9.52 শতাংশ পর্যন্ত বেড়েছে। শাওমির ফোনগুলির মধ্যে Redmi A7 Pro 5G-এর দাম (4 জিবি + 128 জিবি) সবচেয়ে বেশি বেড়েছে। এখন কিনতে 15,999 টাকার পরিবর্তে 18,999 টাকা খরচ হবে। একধাক্কায় 18.75 শতাংশ দাম বেড়েছে। সোমবার, নভেম্বর 16 থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
  • 200MP ক্যামেরার সবচেয়ে সস্তা পাঁচ ফোন, 31,999 টাকাতেই পকেট DSLR!
    Redmi Note 15 Pro 5G মডেলে 200 মেগাপিক্সেল মেইন সেন্সর ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অ্যামাজনে 31,999 টাকায় বিক্রি হচ্ছে। এর চেয়ে সস্তায় 200MP ক্যামেরার ফোন ভারতের বাজারে আর নেই। Redmi Note 15 Pro+ 5G-এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা। এতে Pro ভার্সনের মতোই রিয়ার ক্যামেরা সেটআপ আছে। তবে পার্থক্য সেলফি ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, ও চার্জিং স্পিডে। Vivo V70 FE-তে 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্লিপকার্টে এই ফোনের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম 44,999 টাকা।
  • দেশের সেরা 5 ছোট স্মার্টফোনের লিস্ট দেখে নিন, ফিচারে বড় ফোনকেও টেক্কা
    ভারতের বাজারে উপলব্ধ সেরা পাঁচ কম্প্যাক্ট ফোন কোনগুলি জানেন কি? স্ক্রিন 6.3 ইঞ্চির মধ্যে থাকলে তাকে সাধারণত কম্প্যাক্ট ফোন বলা হয়। আকারে ছোট হলেও এই ধরনের ফোনে পারফরম্যান্স, ক্যামেরা, এবং ফিচার্স উচ্চমানের হয়ে থাকে। 59,999 টাকা থেকে শুরু হওয়া Oppo Reno 15 Pro Mini 5G বাজেটের মধ্যে অন্যতম সেরা কম্প্যাক্ট ফোন। এতে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। Samsung Galaxy S26 একটি 6.3- ইঞ্চি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে। 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 79,999 টাকায় বিক্রি হচ্ছে।
  • ভারতে 200 মেগাপিক্সেল ক্যামেরার সেরা পাঁচ ফোন, DSLR-এর মতো ছবি কোনটায়
    Redmi Note 15 Pro-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 32,999 টাকায় বিক্রি হচ্ছে। যারা 200MP ক্যামেরার ফোন নিতে বেশি টাকা খরচ করতে চান না, তারা রেডমির এই মডেল কিনতে পারেন। Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা স্মার্টফোন। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ 1,59,999 টাকায় উপলব্ধ। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। Oppo Find X9 Ultra ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে দামি ফোন। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের মূল্য 1,69,999 টাকা।
  • র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
    Vivo T5x 5G-এর 5,000 টাকা বেড়েছে। Vivo T5 Lite 5G ও Vivo T4 Lite 5G-এর সমস্ত ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 4,000 টাকা ও 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে। Redmi Note 15 5G-এর দুই স্টোরেজ ভার্সনের দাম 2,000 টাকা করে বেড়েছে। AI-এর বিপুল তথ্যভান্ডার চালাতে র‍্যামের চাহিদা বিপুল বেড়ে বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে ঊর্দ্ধমুখী র‍্যামের দাম। লাভের অঙ্ক বেশি থাকার ফলে উৎপাদনের অধিকাংশ চলে যাচ্ছে AI ডেটা সেন্টার ও সার্ভারে। তাই স্মার্টফোন নির্মাতাদের বেশি খরচ করে র‍্যাম কিনতে হচ্ছে। ফলে ক্রমশ দামি হচ্ছে ফোন।
  • Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
    Vivo T5e ভারতে 13,999 টাকায় লঞ্চ হয়েছে, যা 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ অফার করে। ফোনে HD+ LCD ডিসপ্লে, Unisoc T7225 প্রসেসর, IP64 রেটিং, সিঙ্গেল রিয়ার + ফ্রন্ট ক্যামেরা, ও 5,500mAh ব্যাটারি আছে।
  • ট্রিপল Zeiss ক্যামেরার Vivo স্মার্টফোনে 15,000 টাকা ছাড়, এত কম দাম প্রথমবার!
    Vijay Sales-এ 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের Vivo X200T বিক্রি হচ্ছে 45,000 টাকায়। জানুয়ারিতে ভারতে লঞ্চের সময় মূল্য 59,999 টাকা ছিল। অর্থাৎ, প্রায় 15,000 টাকা ছাড়ে কেনার সুযোগ। এই ফোনে Zeiss-এর টিউন করা তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। এটি ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9400+ চিপসেটে রান করে। এতে IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং আছে।
  • Vivo T5 Pro 5G পাওয়ারব্যাঙ্কের মতো শক্তিশালী ব্যাটারির সাথে এপ্রিল 15 লঞ্চ হচ্ছে ভারতে
    Vivo T5 Pro 5G ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে। এটি সাদা ও কালো রঙে আসবে। ক্যামেরা সেটআপ একটি আয়তকার মডিউলের ভিতরে লম্বালম্বি বসানো আছে। LED ফ্ল্যাশ ক্যামেরা মডিউলের বাইরে অবস্থিত। ফোনে 9,020mAh ব্যাটারি থাকার কথা আগেই নিশ্চিত করা হয়েছে।
  • Vivo ডিসেম্বরে দু'টি দুর্ধর্ষ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা করল, ফিচার্স মনে ঝড় তুলবে
    Vivo S50 ও Vivo S50 Pro Mini নজরকাড়া ডিজাইন এবং দুর্ধর্ষ ফিচার্স নিয়ে ডিসেম্বর 15 লঞ্চ হবে। Vivo S50 মডেলে Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার হতে পারে, যেখানে S50 Pro Mini আরও শক্তিশালী Snapdragon 8 Gen 5 চিপসেটের সঙ্গে আসছে।
  • iQOO 15 সেলে 8,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এমন অফার আর আসবে না
    HDFC, ও ICICI ব্যাঙ্কের কার্ডে iQOO 15 কিনলে 7,000 টাকা ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও, কোম্পানি 1,000 টাকা কুপন ডিসকাউন্ট দিচ্ছে। ফলে দুই স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 64,999 টাকা ও 71,999 টাকায় নেমে আসবে। ফোনটি Amazon, iQOO ইন্ডিয়া ই-স্টোর, Vivo এক্সক্লুসিভ স্টোর, ও অফলাইন দোকানে পাওয়া যাবে।
  • Upcoming Smartphones in October 2025: অক্টোবরে ধামাকা, বাজার কাঁপাতে আসছে ভিভো, ওয়ানপ্লাসরা
    OnePlus 15 চলতি বছরের অন্যতম বহুল প্রত্যাশিত স্মার্টফোন। এতে 165 হার্টজ রিফ্রেশ রেট থাকবে।Oppo Find X9 সিরিজে Hasselblad-ব্র্যান্ডেড কোয়াড ক্যামেরা সেটআপ মিলবে। iQOO 15 মডেলে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি থাকতে পারে।iQOO 15 মডেলে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি থাকতে পারে। Vivo X300 Pro ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে।
  • 5G-র যুগেও দুর্দান্ত 4G ফোন আনছে Vivo, থাকছে 6,500mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা
    Vivo V60 Lite 4G ডুয়াল রিয়ার ক্যামেরা সহ আসছে। এতে 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
  • Vivo Y31 সিরিজ 15,000 টাকার কমে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে সঙ্গে লঞ্চ হল
    Vivo Y31 5G এবং Vivo Y31 Pro 5G উভয়ই IP68 ও IP69 জলরোধী রেটিং সহ এসেছে। দুই ফোনেই 44W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, Android 15, শক্তিশালী প্রসেসর, ও ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে।
  • Top Smartphones Under Rs. 15,000: 15,000 টাকার কমে সেরা 5 স্মার্টফোন দেখে নিন
    জুলাই মাসে 15,000 টাকার নিচে সেরা পাঁচ ফোন হল Samsung Galaxy F16 5G, Vivo T4x 5G, Tecno Pova 7 5G, Oppo K13x 5G, Realme P3x 5G।
  • Vivo স্বাধীনতা দিবসের আগে নতুন 5G ফোন লঞ্চ করছে, ছবি ও ফিচার্স দেখে নিন
    Vivo Y400 5G জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP68 + IP69 রেটিং অফার করবে বলেও জানা গিয়েছে।

Vivo 15 - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »