Whatsapp Android

Whatsapp Android - ख़बरें

  • WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
    হোয়াটসঅ্যাপ ভারতে বিল পেমেন্ট ফিচার চালু করেছে। ভারত কানেক্ট বা BBPS নেটওয়ার্কের মাধ্যমে 30টির বেশি ক্যাটাগরিতে 22,700+ বিলারের সাপোর্ট আছে। ইলেকট্রিসিটি, জল, গ্যাস, ফাস্ট্যাগ, ডিটিএইচ, মোবাইল, ইন্সুরেন্স প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল, ও লোনের কিস্তি পরিশোধ করার সুবিধা দেওয়া হচ্ছে। একই বিলারের একাধিক অ্যাকাউন্ট অ্যাপে ম্যানেজ করা যাবে। ফলে পরিবারের অন্যান্য সদস্যদের বিল পেমেন্ট সহজ হয়ে উঠবে। পরিষেবাটি ভারতে ধীরে ধীরে রোলআউট হবে। এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের Android ও iOS ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।
  • WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
    WhatsApp ব্যক্তিগত মেসেজ ও ভিডিও/ভয়েস কলের জন্য ডিফল্টভাবে এন্ড-টু-এন্ড ইক্রিপশন চালু রাখে। অর্থাৎ, সমস্ত কথা প্রেরক এবং প্রাপকের মধ্যে গোপন থাকে। কোম্পানি বা অন্য কোনও তৃতীয় পক্ষের চ্যাটের নাগাল পায় না। কিন্তু এর বাইরেও বেশ কিছু ফিচার আছে, যা অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক, হোয়াটসঅ্যাপের কোন পাঁচ গুরুত্বপূর্ণ সেটিংস চালু করলে অ্যাকাউন্টের গোপনীয়তা এবং নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
  • WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
    প্রায়ই অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে নানা স্ক্যাম মেসেজ আসে। অনেকেই সেই ফাঁদে পা দিয়ে ব্যক্তিগত তথ্য ফাঁস করছেন ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। WhatsApp এবার 'Scam Alert' ফিচারের মাধ্যমে অপরিচিত নম্বর থেকে আসা মেসেজে সন্দেহজনক কিছু আঁচ করলে সতর্ক করবে। স্ক্যাম ডিটেকশন ফিচার এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে অপরিচিত নম্বর থেকে আসা বার্তা প্রতারণামূলক বলে মনে হলে আগাম সতর্ক করা যায়। ফিচারটি সক্রিয় থাকলে অচেনা প্রেরকের পাঠানো মেসেজ বিশ্লেষণ হবে এবং কিছু সন্দেহজনক শনাক্ত করলে সরাসরি চ্যাটবক্সের মধ্যে সতর্কবার্তা দেখাবে।
  • OpenAI আনছে AI স্মার্টফোন, Android ও iPhone ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব
    বর্তমানে স্মার্টফোনের জন্য বিভিন্ন অ্যাপের মধ্যে ঘুরতে হয়। যেমন চ্যাটের জন্য WhatsApp, ঠিকানা খোঁজার জন্য Maps, এবং অনলাইন শপিং, ফুড ডেলিভারি, ও বুকিংয়ের জন্য আলাদা প্ল্যাটফর্ম। কিন্তু OpenAI-এর স্মাটফোনে অ্যাপ মাধ্যম হিসেবে থাকবে না। আলাদা আলাদা অ্যাপ খোলার বদলে এআই এজেন্টকে দিয়ে সমস্ত কাজ করানো যাবে। যেমন আপনি বললেন, জোমাটোতে কলকাতার সবচেয়ে ভাল রেটিং থাকা রেস্টুরেন্ট থেকে মাটন বিরিয়ানি অর্ডার করো। ফোন সেই নির্দেশ মেনে নিজে থেকেই অর্ডার, পেমেন্ট, ও অন্যান্য সেটআপ করে দেবে।
  • WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
    হোয়াটসঅ্যাপের চ্যাট প্রাইভেট হোক বা বিজনেস, এখন সব ধরনের মেসেজ একসঙ্গে চ্যাট লিস্টে দেখা যায়। অনেক সময় বিভিন্ন পরিষেবার সাবস্ক্রিপশন নেওয়া ও সাইন আপ করার ফলে প্রমোশনাল মেসেজে ইনবক্স ভর্তি হয়ে যায়। ফলে দরকারি চ্যাট খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই হোয়াটসঅ্যাপের আসন্ন ফিচার বিজনেস চ্যাট আলাদা সেকশনে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলবে। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন ব্যবসায়িক চ্যাট মেইন ইনবক্সে দেখতে চান ও চান না। সে ক্ষেত্রে 24 ঘন্টা পর সেই চ্যাট আর দেখা যাবে না।
  • ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
    গেস্ট চ্যাট শুরু করতে হলে হোয়াটসঅ্যাপে প্রোফাইল থাকা ব্যক্তিকে ইনভাইট আ ফ্রেন্ড সেকশন বা কনট্যাক্ট লিস্ট থেকে ইনভাইটেশন লিঙ্ক তৈরি করতে হবে। সেই লিঙ্কটি এসএমএস, ইমেইল, বা অন্য অ্যাপের মাধ্যমে শেয়ার করা যাবে। সেই লিঙ্ক অপর ব্যক্তি মোবাইল ও ডেস্কটপে খুলে কথাবার্তা চালাতে পারবে। ফিচারটির অনেক অসুবিধাও রয়েছে। দশ দিন অ্যাক্টিভিটি না থাকলে সমস্ত চ্যাট নিজে থেকেই মুছে যাবে। এছাড়াও, গ্রুপ চ্যাট, ভয়েস কল, ভিডিও কল, এবং মিডিয়া ফাইল শেয়ারিং অপশন থাকবে না।
  • WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
    WhatsApp Plus আসছে Android এবং iOS উভয়ের জন্য। যাঁরা গাঁটের কড়ি খরচ করে সাবস্ক্রিপশন কিনবেন, তাঁরা বাড়তি নতুন ফিচারের অ্যাক্সেস পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে, হোয়াটসঅ্যাপ প্লাস বাড়তি কী কী সুবিধা দেবে। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে রইল তার উত্তর।
  • WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
    হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন যোগ দেওয়ার পর সেখানে সদস্যদের আগের চ্যাট দেখার কোনও সুযোগ থাকে না। ফলে গ্রুপে কোনও বিষয় নিয়ে আলোচনা চললে, তার শুরুটা কোথায় বা প্রেক্ষাপট বুঝতে অসুবিধা হয়। এই সমস্যার সমাধানে একটি বহু প্রতীক্ষিত ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। গ্রুপ মেসেজ হিস্ট্রি নামে একটি বৈশিষ্ট্য নিয়ে এসেছে তারা। এটি সদস্যদের গ্রুপে নতুন যুক্ত হয়েও পুরনো চ্যাট পড়ার সুবিধা দেবে।
  • WhatsApp বছরের শেষ আপডেট আনল, এবার চ্যাট এবং ভিডিও কল হবে মজাদার
    হোয়াটসঅ্যাপ ভিডিও কলে নতুন এফেক্ট যোগ করেছে। এখন ভিডিও কল চলাকালীন ব্যাকগ্রাউন্ডে আতশবাজি, কনফেটি, এবং তারার মতো অ্যানিমেশন ফুটে উঠবে। অ্যানিমেটেড কনফেটি রিয়্যাকশন ফিরে এসেছে। এর ফলে কোনও মেসেজে কনফেটি ইমোজি দিয়ে রিয়্যাক্ট করলে চ্যাটের মধ্যেই বিশেষ অ্যানিমেশন দেখা যাবে।
  • 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার ঝকঝকে 5G ফোনের সেল শুরু, দাম শুনলে লাফাবেন
    Poco C85 5G দু'টি Android OS আপগ্রেড ও 4 বছর সিকিউরিটি আপডেট পাবে। ব্যাটারি একবার চার্জ দিলে 29 ঘন্টা সোশ্যাল মিডিয়া এবং 23 ঘন্টা WhatsApp চালানোর মতো ব্যাকআপ মিলবে।
  • WhatsApp দারুণ সুবিধা আনল, রিপ্লাই খুঁজতে সময় নষ্ট করে চ্যাট ঘাঁটার দিন শেষ
    হোয়াটসঅ্যাপের থ্রেডেড চ্যাট বৈশিষ্ট্যটি মূল মেসেজের নিচে প্রতিটি জবাবের স্বয়ংক্রিয়ভাবে একটি থ্রেড তৈরি করবে। সেই থ্রেডে যত রিপ্লাই আসুক না কেন, সবকিছু একসাথে সময় অনুযায়ী সাজানো থাকবে। অর্থাৎ সমস্ত জবাব এক ক্লিকে খুলে যাবে। অহেতুক স্ক্রোল করতে গিয়ে সময়ের অপচয় হবে না।
  • ডিলিট করা সমস্ত WhatsApp মেসেজ ফোনে দেখতে পাবেন, শুধু এই পদ্ধতি জেনে রাখুন
    WhatsApp এর চ্যাট ভুলবশত চ্যাট মুছে যেতে পারে অথবা নতুন করে অ্যাপ ইনস্টল করলে পুরনো চ্যাট ফিরে পাওয়া যায় না। তবে এখন সহজ উপায়েই ডিলিট করা চ্যাট ফিরিয়ে আনা সম্ভব। Android এবং iOS উভয় স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ডিলিট করা মেসেজ পুনরুদ্ধারের সহজ ব্যবস্থা রেখেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি।
  • এবার হোয়াটস অ্যাপ ব্যাবহারকারীরা একাধিক ডিজাইন স্টাইল থেকে ডিফল্ট চ্যাট থিম বাছাই করতে পারবে
    হোয়াটস অ্যাপ নিয়ে আসতে পারে একটি এক নতুন ফিচার। ফিচারটি ব্যাবহারকারীদের পছন্দ মতো ডিফল্ট থিম বাছাই করার সুযোগ দেবে। শোনা যাচ্ছে যে, এটি নিয়ে এখনো পর্যন্ত অনেক কাজ করা হচ্ছে। এমনকি হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীরা নিজের পছন্দমত চ্যাট থিম কাস্টোমাইজ করতে পারবে, তবে কবে এটি উপলব্ধ হবে সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি
  • একাধিক ডিভাইসে লগ-ইন! নতুন ফিচার নিয়ে আসছে WhatsApp
    WhatsApp-এ আসছে মাল্টি ডিভাইস সাপোর্ট।
  • গ্রুপ কলে বড়সড় পরিবর্তন! Zoom-কে টেক্কা দিতে আসরে নামল WhatsApp
    Zoom-এর বাজার ধরতে বিশেষ ফিচার নিয়ে হাজির হল WhatsApp

Whatsapp Android - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »