নাগালের মধ্যেই নতুন ওয়্যারলেস কিবোর্ড, মাউস কম্বো নিয়ে এল Xiaomi

নতুন ওয়্যারলেস কিবোর্ড, মাউস কম্বো নিয়ে এল Xiaomi। সোমবার চিনে এই প্রোডাক্ট লঞ্চ করেছে কোম্পানি। প্রধানত অফিসের কাজের জন্য এই কিবোর্ড, মাউস ব্যবহার করা যাবে।

নাগালের মধ্যেই নতুন ওয়্যারলেস কিবোর্ড, মাউস কম্বো নিয়ে এল Xiaomi

কালো রঙে পাওয়া যাবে Xiaomi-র ওয়্যারলেস কিবোর্ড, মাউস

হাইলাইট
  • নতুন ওয়্যারলেস কিবোর্ড, মাউস কম্বো নিয়ে এল Xiaomi
  • প্লাগ-অ্যান্ড-প্লে ওয়্যারলেস কিবোর্ড, মাউসের দাম 99 ইউয়ান
  • 6 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে টাইপ করা যাবে নতুন কিবোর্ডে
বিজ্ঞাপন

নতুন ওয়্যারলেস কিবোর্ড, মাউস কম্বো নিয়ে এল Xiaomi। সোমবার চিনে এই প্রোডাক্ট লঞ্চ করেছে কোম্পানি। প্রধানত অফিসের কাজের জন্য এই কিবোর্ড, মাউস ব্যবহার করা যাবে। কম দামের এই কিবোর্ড, মাউসে থাকছে একাধিক আকর্ষণীয় ফিচার। নতুন এই প্লাগ-অ্যান্ড-প্লে ওয়্যারলেস কিবোর্ড, মাউসের দাম 99 ইউয়ান (প্রায় 1,000 টাকা)।

কালো রঙে পাওয়া যাবে Xiaomi-র ওয়্যারলেস কিবোর্ড, মাউস। কোন ড্রাইভার ইন্সটল না করেই এই দুই ডিভাইস ব্যবহার করা যাবে। 104 কি সহ এই কিবোর্ডে থাকছে আলাদা নাম্বার প্যাড। থাকছে আলাদা ফাংশন কি। সেখানে মিশিয়া কন্ট্রোল, স্ক্রিন ক্যাপচারের মতো বাটনগুলি থাকছে।

6 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে টাইপ করা যাবে নতুন কিবোর্ডে। প্রত্যেক কি এর উপরে থাকছে সামান্য কার্ভ ডিজাইন। থাকছে একটি স্মার্ট স্লিপ মোড। বেশি সময় ব্যবহার না করলে নিজে থেকেই বন্ধ হবে এই কিবোর্ড।

অন্যদিকে নতুন মাউসে থাকছে 1000 ডিপিআই সেন্সিটিভিটি। এই মাউসের ওজন 60 গ্রাম। দুই হাতেই সমান আরামের সাথে ব্যবহার করা যাবে এই মাউস। 2.4GHz তরঙ্গদৈর্ঘ্যে কাজ করবে এই ওয়্যারলেস কিবোর্ড, মাউস কম্বো।

আরও পড়ুন:

Xiaomi-কে টেক্কা দিতে 108MP ক্যামেরার স্মার্টফোন আনছে Realme

কখন, কোথায় দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ?

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  2. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  3. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  4. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  5. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  6. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  7. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
  8. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
  9. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  10. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »