Amazon এ iPhone, iPad ও Macbook সহ সব Apple প্রোডাক্টে শুরু হল ধামাকা সেল

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 ডিসেম্বর 2018 16:28 IST
হাইলাইট
  • সম্প্রতি ভারতে Apple প্রোডাক্ট বিক্রি শুরু করেছে Amaozn
  • এবার Amazon.in ওয়েবসাইটে Apple প্রোডাক্টে বিশাল সেল শুরু হল
  • 14 ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেল

14 ডিসেম্বর পর্যন্ত Amazon.in ওয়েবসাইটে Apple প্রোডাক্টে সেল চলবে

সম্প্রতি ভারতে Apple প্রোডাক্ট বিক্রি শুরু করেছে Amaozn। এবার Amazon.in ওয়েবসাইটে Apple প্রোডাক্টে বিশাল সেল শুরু হল। 14 ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেল। সাত দিনের এই সেলে Apple স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপ্টপ ও অ্যাকসেসারিজে ছাড় পাওয়া যাবে।

এই সেলে iPhone এ 16,000 টাকা ডিসকাউন্টের সাথে পাওয়া যাচ্ছে নো কস্ট EMI। 79,999 টাকার iPhone X পাওয়া যাচ্ছে 74,999 টাকায়। এর সাথে সব ক্রেডিট কার্ডে নয় মাসের নো কস্ট EMI এর সুবিধা দেবে Amazon। 29,999 টাকার iPhone 6S মাত্র 24,999 টাকায় পাওয়া যাচ্ছে। আর iPhone 6 এর দাম কমে হয়েছে  21,999 টাকা। iPhone XS, iPhone XS Max, iPhone 8, iPhone 8 Plus সহ সব iPhone মডেলে নো কস্ট EMI এর সুবিধা পাওয়া যাচ্ছে।

Advertisement

সম্প্রতি লঞ্চ হওয়া MacBook Air (2018) ল্যাপটপ 1,05,900 টাকায় পাওয়া যাচ্ছে। এই ল্যাপটপের দাম 1,14,900 টাকা। এই প্রথম ভারতে MacBook Air ল্যাপটপের দাম কমলো। এর সাথেই এক্সচেঞ্জ অফারে অতিরিক্ত 14,034 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। 57,990 টাকায় (MRP 62,990 টাকা) পাওয়া যাচ্ছে 2017 সালের MacBook Air।

ষষ্ঠ জেনারেশানের Apple iPad 9.7 ইঞ্চি WIFI পাওয়া যাচ্ছে 23,999 টাকায়। এই ট্যাবলেট 28,000 টাকায় বিক্রি হয়। এর সাথে এক্সচেঞ্জে অতিরিক্ত 9,960 তাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon India, Amazon Apple Fest, Apple
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.