Features

Features - ख़बरें

  • দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
    Lava Virat Curve 5G সোমবার ভারতে লঞ্চ হয়েছে। এটি কার্ভড AMOLED ডিসপ্লের ও মিনি রিয়ার স্ক্রিন পেয়েছে। ক্যামেরার নিচে মিনি ডিসপ্লে অবস্থিত। এতে ইনকামিং কল এবং নোটিফিকেশন দেখা যাবে। এর মাধ্যমে মিউজিক প্লেব্যাক কন্ট্রোল করা যাবে। পিছনের স্ক্রিনে ব্যাটারির পার্সেন্টেজ দেখার সুবিধা রয়েছে। এটি নিজের পছন্দমতো টেক্সট, টেক্সট, এবং ইমোজি দিয়ে কাস্টমাইজ করা যাবে। ফোনে ক্লিন Android 16 OS, 6,000mAh ব্যাটারি, স্টেরিও স্পিকার, ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
    Realme 16 Pro 5G Harry Potter Edition বাদামী রঙের লেদারের মতো টেক্সচারযুক্ত প্যানেলের সঙ্গে ভারতে এসেছে। UV লাইটে ফোনের পিছনে হগওয়ার্টসের চারটি ঘরের প্রতীক স্পষ্ট হয়ে ওঠে ও প্রতিটি ঘরে আলাদা রঙ দেখা যায়। ফোনটি হগওয়ার্টসের থিমে তৈরি একটি বিশেষ গিফট বক্সের সঙ্গে আসবে। বক্সের মধ্যে হগওয়ার্টস থেকে পাঠানো চিঠি, ট্রেনের ট্রিকিট, বুকমার্ক, পোস্টকার্ড, ও হগওয়ার্টসের লোগো খচিত একটি ফোন কেস রয়েছে। Realme Buds T500 Pro Harry Potter Edition বাদামি রঙের বডি ও সিলিকন ইয়ার টিপের সঙ্গে এসেছে। ইয়ারবাডের স্টেমে মেটালিক গোল্ড কালারের অংশ আছে, যেখানে হগওয়ার্টস ক্রেস্টের নকশা সুক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ডিভাইসের চার্জিং কেসের বাইরেও বাদামি রঙের লেদারের মতো টেক্সচার আছে। কেসের সামনে বড় করে ক্রেস্ট আছে।
  • মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
    Lava Bold N4 Pro 5G ভারতে 15,999 টাকায় রিলিজ এসেছে। এতে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। ফোনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, IP64 রেটিং, ও 6,000mAh ব্যাটারি আছে। ডিভাইসে 50 মেগাপিক্সেল AI ডুয়াল রিয়ার ক্যামেরা, 120Hz ডিসপ্লে, এবং ক্লিন Android 16 OS মিলবে।
  • WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
    আইফোনে একসঙ্গে তিনটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা আসতে চলেছে। সংস্থা বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু রিপোর্টে বলছে, iPhone ব্যবহারকারীরা অ্যাপে তিনটি আলাদা নম্বরে অ্যাকাউন্ট চালাতে পারবে এবং তিনটি অ্যাকাউন্টের মধ্যে সহজেই সুইচ করার সুবিধা পাবে। প্রতিটি অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রি, নোটিফিকেশন, প্রাইভেসি সেটিং, ব্যাকআপ, ও মিডিয়া আলাদাভাবে সংরক্ষিত থাকবে।
  • 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
    Realme 15 Pro 5G-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 33,499 টাকায় লিস্টেড আছে।লঞ্চের সময় এই মেমরি ভ্যারিয়েন্টের দাম 35,999 টাকা ছিল। অর্থাৎ, ক্রেতারা সরাসরি 2,500 টাকা ছাড় পাচ্ছে।এছাড়াও, Flipkart Axis ও SBI কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,675 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। স্মার্টফোনটির ভেলভেট গ্রীন কালার অপশনে অফারটি প্রযোজ্য। এই প্রাইস রেঞ্জে এখন Realme 15 Pro 5G-এর চেয়ে ভাল ফোন নেই।
  • Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
    Oppo K14 Lite ভারতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজের একটাই অপশনে এসেছে ও দাম 16,999 টাকা। ফোনে 7,000mAh ব্যাটারি, Unisoc T7250 চিপসেট, 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, 13MP রিয়ার ক্যামেরা আছে। এইফোনে IP64 রেটিং, থার্মাল গ্রাফাইট কুলিং এরিয়া, 5MP সেলফি ক্যামেরা, SD কার্ড সাপোর্ট, রিভার্স চার্জিং, ও বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স রয়েছে।
  • OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
    OnePlus N6 Lite ভারতে আগামী সেপ্টেম্বর 22 লঞ্চ হবে। এটি মিডনাইট হাইপ ও নিও গ্রীন কালার অপশনে আসবে। ফোনে 7,000mAh ব্যাটারি থাকছে, যা রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এটি একবার চার্জে তিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। ফোনের সামনে 6.75 ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনে অ্যাকুয়া টাচ ফিচারও থাকবে। যার সাহায্যে আঙুল ভেজা বা তৈলাক্ত থাকলেও স্ক্রিনে টাচ রেসপন্স নিতে অসুবিধা হবে না।
  • Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
    Samsung Galaxy S26 FE ভারতে 79,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। এই Fan Edition ফোনে অসাধারণ 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, AI ফিচার্স, এবং ফ্ল্যাগশিপ Exynos 2500 প্রসেসর ব্যবহার হয়েছে। Samsung Galaxy S26 FE লেটেস্ট Android 17 OS, ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, ও IP68 রেটিংয়ের সঙ্গে এসেছে।
  • Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
    Samsung Galaxy S26 FE-এর দাম ভারতে 69,999 টাকা থেকে শুরু হবে বলে জানা গিয়েছে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করবে। 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 79,999 টাকা হবে। ফোনটি Android 17-এর সঙ্গে এসেছে এবং সাতটি মেজর OS আপগ্রেড পাবে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে কবে উপলব্ধ হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।
  • 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
    Lava Bold N4 Pro 5G আগামী সেপ্টেম্বর 16 ভারতে লঞ্চ হবে।। ডিভাইসে 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে। Amazon-এর মাধ্যমে লাভার নতুন ফোন বিক্রি হবে। স্মার্টফোনটি গোল্ড এবং ব্লু কালার অপশনে উপলব্ধ হবে।
  • 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
    Oppo K14 Lite ভারতে লঞ্চ হবে সেপ্টেম্বর 16৷ এই ফোনের ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, ও বেশ কিছু ফিচার্স ঘোষণা করেছে কোম্পানি। 120Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, 13MP AI ক্যামেরা, ও Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন নিশ্চিত করেছে।
  • 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
    আগস্টে Motorola Edge 70 Fusion-এর 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা থেকে বেড়ে 33,999 টাকা হয়েছিল। কিন্তু এখন ফোনটি ফ্লিপকার্টে 30,000 টাকায় বিক্রি হচ্ছে। Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,550 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফলে সাশ্রয়ের অঙ্ক পৌঁছে যাবে 4,500 টাকার উপরে।
  • iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
    Apple-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন iPhone Duo ভারতে 2,99,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি বেস 256 জিবি স্টোরেজের দাম। ফোনের ভাঁজ খুললে 7.6 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে পাওয়া যাবে। ভাঁজ করা অবস্থায় সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহারের জন্য বাইরে 5.4 ইঞ্চির কভার ডিসপ্লে আছে। এতে নতুন A20 Pro চিপ, 48 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, এবং উন্নত কানেক্টিভিটির জন্য C2 মোডেম আছে।
  • লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
    Apple Watch Series 12 এবং Watch Ultra 4 নতুন হেলথ সেন্সিং সিস্টেম দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল এবং ইলেকট্রিক্যাল হার্ট সেন্সরের সঙ্গে S11 চিপসেট রয়েছে। সংস্থা দাবি করছে, সিস্টেমটি সারা দিন প্রতি 5 সেকেন্ড অন্তর হার্ট রেট মাপতে পারবে। ফলে সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। দুই স্মার্টওয়াচের হার্ট রেট ভ্যারিয়েবিলিটি বা HRV ট্র্যাকিং ব্যবস্থাতেও উন্নতি হয়েছে। Apple Watch Series 12 ও Apple Watch Ultra 4-র দাম যথাক্রমে 56,900 টাকা ও 1,09,900 টাকা থেকে স্টার্ট হচ্ছে।
  • Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
    ভারতে AirPods 5 মডেলের দাম 14,900 টাকা থেকে শুরু হচ্ছে। ANC চালু থাকলে ইয়ারবাড সর্বোচ্চ 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এটি অ্যাডাপ্টিভ অডিও অফার করে, যা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে শব্দের মান এবং মাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। এটি সাপোর্টেড আইফোনের সঙ্গে কানেক্ট হয়ে হাত ব্যবহার না করেই Siri AI-এর সঙ্গে কাজ করতে সক্ষম। ব্যবহারকারীরা মাথা নেড়ে সহজ অঙ্গভঙ্গীর মাধ্যমে সিরিকে নির্দেশ দিতে পারবে। এছাড়াও, এটি কম্প্যান্টিবল আইফোনের সঙ্গে যুক্ত থাকলে লাইভ ট্রান্সলেশন ফিচারের মাধ্যমে কানেই অনুবাদ করা কথা শোনাবে।

Features - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »