Redmi 4

Redmi 4 - ख़बरें

  • গেম খেলতে ভালবাসেন? 50,000 টাকার মধ্যে সেরা 5 গেমিং স্মার্টফোন দেখে নিন
    এখন ভারতে 50,000 টাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসর চালিত ফোন হল Poco X8 Pro Max। এটি MediaTek Dimensity 9500s চিপসেট ব্যবহার করে। দাম 42,999 টাকা (12 জিবি + 256 জিবি) থেকে শুরু। BGMI, Asphalt Legends, Real Racing, Standoff 2, Calll of Duty, ও Mobile Legends-এর মতো জনপ্রিয় গেম 120fps-এ খেলা যায়। ফোনে 5,800 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম ও 11,000 বর্গমিমি গ্রাফাইট লেয়ার এরিয়া রয়েছে। Redmi Turbo 5 পারফরম্যান্সের দিক থেকে 50,000 টাকার নিচে অন্যতম সেরা ফোন। এতে Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। দাম 41,999 টাকা থেকে স্টার্ট। OnePlus Nord 6 এই সেগমেন্টের একমাত্র ফোন যা BGMI ও CODM-এ 165FPS গেম প্লে অফার করে। iQOO Neo 10 মডেলে Snapdragon 8s Gen 4 প্রসেসর ও সুপারকম্পিউটিং চিপ Q1 আছে। ডুয়াল চিপসেটের কারণে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
  • 40,000 টাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সেরা 5 গেমিং স্মার্টফোন, লিস্ট দেখুন
    40,000 টাকার নিচে Redmi Turbo 5 একটি দুর্দান্ত গেমিং ফোন। এটি MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর দ্বারা চালিত। ফোনটি হাই ডিসপ্লে ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, স্টেবল ফ্রেম রেট, ও গেম HDR অফার করে। Oppo K13 Turbo Pro ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 4 চিপসেট ব্যবহার করে। এটি ভারতের প্রথম কুলিং ফ্যানযুক্ত ফোন। এতে অত্যাধুনিক অ্যাক্টিভ ও প্যাসিভ হিট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সেন্ট্রিফিউগাল ফ্যানটি 0.1 মিমি ব্লেড ব্যবহার করে এবং 18,000 আরপিএম গতিতে ঘোরে। কুলিং সিস্টেমের কেন্দ্রে রয়েছে ইন-বিল্ট ফ্যান, এয়ার ডাক্ট, ও 7,000 বর্গ মিমি ভেপার চেম্বার। দুই ফোনেই একাধিক গেম 120 FPS-এ খেলা যায়। Realme GT 7T মডেলের 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ 34,499 টাকায় বিক্রি হচ্ছে। ফোনটি ফ্ল্যাগশিপ Dimensity 8400 Max প্রসেসর দ্বারা চালিত। এতে বায়োনিক হিট সেন্সিং, গ্রাফিন কভার, 7,000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং, এবং 7,700 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে। এতে 20টির বেশি জনপ্রিয় মোবাইল গেম 120 FPS-এ খেলা যায়।
  • Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
    Redmi Note 17 Pro ও Redmi Note 17 Pro Max ভারতে লঞ্চ হয়েছে। ডিসকাউন্ট যোগ করে Pro Max মডেলের দাম 44,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 10,000mAh ব্যাটারি, 100W চার্জিং, 32MP সেলফি ক্যামেরা, ও Snapdragon 6 Gen 5 চিপসেটের সঙ্গে এসেছে। Pro মডেলের দাম শুরু 36,999 টাকা (ছাড় অর্ন্তভুক্ত) থেকে। এটি 9,000mAh ব্যাটারি, 67W চার্জিং, ও Snapdragon 6s Gen 4 চিপসেটের সঙ্গে এসেছে। উভয় মডেলে 1.5K ট্রুকালার AMOLED ডিসপ্লে, Dolby Atmos সাপোর্ট, ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইনফ্রারেড ব্লাস্টার, ও ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে।
  • Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
    ভারতে Redmi 17 5G-এর 6 জিবি র‍্যাম এবং 8 জিবি র‍্যাম যথাক্রমে 23,999 টাকা এবং 26,999 টাকায় বিক্রি হবে। ফোনটি 7,900mAh ব্যাটারি ও Snapdragon 4 Gen 5 চিপসেটের সঙ্গে লঞ্চ হয়েছে। এটি 120Hz LCD ডিসপ্লে, 50MP AI ডুয়াল ক্যামেরা সিস্টেম, 45W ফাস্ট চার্জিং, ও Android 16-এর সঙ্গে এসেছে।
  • 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
    Redmi 17 5G ভারতে সেপ্টেম্বর 3 লঞ্চ হচ্ছে। এটি দেশের প্রথম Snapdragon 4 Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন হবে। এতে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 7,900mAh ব্যাটারি, এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট নিশ্চিত করা হয়েছে। এটি তিনটি কালার অপশনে বিক্রি হবে। একটি কালার ভ্যারিয়েন্টে ভেগান লেদারের ব্যাক প্যানেল দেখা যাবে। রেডমির নতুন ফোনের ক্যামেরা মডিউলের মধ্যে ডাইনামিক RGB লাইট থাকবে। এটি Amazon থেকে কেনা যাবে।
  • র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
    Vivo T5x 5G-এর 5,000 টাকা বেড়েছে। Vivo T5 Lite 5G ও Vivo T4 Lite 5G-এর সমস্ত ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 4,000 টাকা ও 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে। Redmi Note 15 5G-এর দুই স্টোরেজ ভার্সনের দাম 2,000 টাকা করে বেড়েছে। AI-এর বিপুল তথ্যভান্ডার চালাতে র‍্যামের চাহিদা বিপুল বেড়ে বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে ঊর্দ্ধমুখী র‍্যামের দাম। লাভের অঙ্ক বেশি থাকার ফলে উৎপাদনের অধিকাংশ চলে যাচ্ছে AI ডেটা সেন্টার ও সার্ভারে। তাই স্মার্টফোন নির্মাতাদের বেশি খরচ করে র‍্যাম কিনতে হচ্ছে। ফলে ক্রমশ দামি হচ্ছে ফোন।
  • Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
    Redmi Note 17 5G ভারতে 27,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। লঞ্চ অফারে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 21,999 টাকায় নেমে আসবে। ফোনে 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে, Snapdragon 4 Gen 4 প্রসেসর, 45W ফাস্ট চার্জিং, ভেপার চেম্বার কুলিং, ও IP65 রেটিং আছে।
  • ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
    Nothing Phone 4a-এর তিনটি মডেলের দাম 3,000 টাকা বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। বর্তমানে উপলব্ধ 39,999 টাকা দামের বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আগস্টে বিক্রি হবে 42,999 টাকায়। অন্য দিকে, Redmi A7 Pro 5G ফোনের বেস 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভার্সন বর্তমানে 13,999 টাকায় পাওয়া যায়। কিন্তু এটি আগস্ট 3 থেকে 1,500 টাকা বেড়ে 15,499 টাকা হবে।
  • Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
    Redmi Note 17-এর ভারতীয় ভার্সন সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হয়েছে। এক টিপস্টারের দাবি, Redmi Note 17-এর দাম 30,000 টাকার বেশি থেকে শুরু হতে পারে। বেস ভ্যারিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ থাকতে পারে। এটি 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে ভারতে আসবে। সামনে ও পিছনে যথাক্রমে 8 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি 8,000mAh ব্যাটারি, Snapdragon 4 Gen 4 প্রসেসর, LPDDR4X র‍্যাম, ও UFS 2.2 স্টোরেজ ব্যবহার করবে।
  • 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
    Redmi Note 17 আগস্ট 6 ভারতে লঞ্চ হবে। ফোনটির ভারতীয় ভার্সনে চীনে উপলব্ধ মডেলের তুলনায় কিছু পার্থক্য দেখা যেতে পারে। অর্থাৎ, স্পেসিফিকেশন বা ফিচার আলাদা হওয়ার সম্ভাবনা। যদিও পার্থক্যগুলো ঠিক কী হবে, সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। Redmi Note 17 চীনে 7 ইঞ্চি OLED ডিসপ্লে, 50MP রিয়ার ক্যামেরা, Snapdragon 4 Gen 4 প্রসেসর, ও 8,000mAh ব্যাটারি পেয়েছে।
  • Redmi 17 5G কম দামে ভারতে আসছে, ফাঁস লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন, দেখে নিন ফিচার
    Redmi 17 5G জুন 18 তারিখে ভারতে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। এটি উচ্চ রিফ্রেশ রেটযুক্ত LCD ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, Android 16 ভিত্তিক HyperOS 16, Snapdragon 4 সিরিজের প্রসেসর, ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আসতে পারে।
  • নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
    Redmi A7 ভারতে 10,499 টাকায় লঞ্চ হয়েছে। অন্য দিকে, Redmi A7 Pro-এর 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 11,499 টাকা। দুই ফোনেই ডুয়াল 4G VoLTE, হাই রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, IP52 রেটিং, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও 15W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • Redmi A7 সিরিজের দুই বাজেট ফোন লঞ্চ হল, দাম মাত্র 10,499 থেকে শুরু, ফিচার্স দেখে নিন
    Redmi A7 এবং Redmi A7 Pro 4G কানেক্টিভিটি, হাই রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, ডুয়াল AI ব্যাক ক্যামেরা, বড় ব্যাটারি, IP52 রেটিং, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 15W ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে এসেছে। Redmi A7 ভারতে 10,499 টাকায় লঞ্চ হয়েছে। অন্য দিকে, Redmi A7 Pro-এর 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 11,499 টাকা।
  • 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
    Redmi 15A 5G-এর বেস 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজের দাম 12,999 টাকা। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 14,499 টাকা ও 16,499 টাকা ধার্য করেছে রেডমি। এটি শাওমির ওয়েবসাইট ও ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। রেডমি চারটি মেজর সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।
  • Redmi Note 15 Pro সিরিজে বড় চমক, 200MP ক্যামেরার সাথে স্মার্টওয়াচ ফ্রি, প্রি-বুকিং শুরু হল
    Redmi Note 15 Pro সিরিজ আগে বুকিং করলে এক বছর ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একটি Redmi Watch Move স্মার্টওয়াচ মিলবে। এই সিরিজে 200 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 100W হাইপার চার্জ, 6,580mAh ব্যাটারি, কোয়াড কার্ভড ডিসপ্লে, ও 512 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে।

Redmi 4 - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »