Sale

Sale - ख़बरें

  • Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
    ফ্লিপকার্টের ফেস্টিভ সেলে Moto G37 মডেলের 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ 14,499 টাকায় কেনা যাবে৷ Moto G Max বিক্রি হচ্ছে 19,999 টাকা থেকে। Edge 70 Fusion কেনা যাবে 29,749 টাকার শুরুর দামে, যা 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অফার করে। Motorola Edge 70 Pro বিক্রি হচ্ছে 36,999 টাকা থেকে। Motorola Edge 70 Pro+ মিলবে 44,999 টাকা থেকে। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের দাম। Motorola Edge 70 Max মডেলেও অফার দেওয়া হচ্ছে৷ 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 51,999 টাকায় কেনার সুযোগ মিলবে। বাজেট Moto G সিরিজ থেকে মিড-রেঞ্জ Edge 70 সিরিজ, এবং ফ্ল্যাগশিপ Signature, বিভিন্ন দামের স্মার্টফোন মডেলে ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
    Flipkart Big Bang Diwali Sale 2026 শুরু হচ্ছে আগামী অক্টোবর 28। দিওয়ালি উপলক্ষে আয়োজিত ফ্লিপকার্টের এই মেগা সেলে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, স্মার্ট টিভি, সাউন্ডবার, ওয়াটার পিউরিফায়ার, প্রিন্টার, ট্যাবলেট, ঘড়ি, ম্যাট্রেস, ড্যাশক্যাম, ইন্ডাকশন কুকটপ, গিজার, মেশিন, ও গৃহস্থালীর কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রে আকর্ষণীয় অফার থাকবে। SBI-এর ডেবিট, ক্রেডিট, ও EMI লেনদেনে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। ফ্লিপকার্ট বিগ ব্যাং দিওয়ালি সেল চলাকালীন ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড গ্রাহকরা 5 শতাংশ ক্যাশব্যাক পাবে।
  • iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
    iPhone Duo ভারতে লঞ্চের প্রায় দেড় মাসের মাথায় বিক্রি শুরু হল। ফোনের দাম 2,99,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 256 জিবি স্টোরেজের সাথে এসেছে। 512 জিবি ও 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 3,24,999 টাকা ও 3,74,999 টাকা। টপ 2 টিবি স্টোরেজ অপশন 4,49,900 টাকায় এসেছে। পুরনো আইফোন এক্সচেঞ্জ করে 81,500 টাকা পর্যন্ত ক্রেডিট। অধিকাংশ ব্যাঙ্কের কার্ডে 12 মাসের নো-কস্ট EMI অফার দেওয়া হচ্ছে। এছাড়াও, American Express, ICICI বা Axis কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 7,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিলবে।
  • 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
    মঙ্গলবার থেকে Samsung Galaxy F70 5G ফোনের বিক্রি আরম্ভ হয়েছে। ফ্লিপকার্টে সেলের প্রথম দিন এটি 18,000 টাকার কমে যাবে। দাম 19,999 টাকা থেকে শুরু হচ্ছে। এতে 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 22,999 টাকা। ক্রেতারা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে স্টার্টিং প্রাইস 17,999 টাকায় নেমে আসবে। একাধিক ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI অপশন মিলছে।
  • অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
    এখন অ্যামাজনে iPhone 16-এর 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 76,999 টাকা রাখা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড ব্যবহার করে কিনলে কার্যকর দাম 73,999 টাকায় নেমে আসবে। বর্তমানে স্মার্টফোনটি অ্যাপলের ওয়েবসাইটে 89,900 টাকা দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ 15,901 টাকা সাশ্রয়ের সুযোগ। Flipkart Big Billion Days সেল শেষ হয়েজে গতকাল। Amazon খুব শীঘ্রই সেল শেষ করার ঘোষণা করতে পারে। ফলে এটাই সস্তায় iPhone 16 কেনার উপযুক্ত সময়।
  • Amazon Great Indian Festival 2026 সেলে গেমিং ল্যাপটপে লোভনীয় অফার, সেরা 5 ডিল দেখুন
    Amazon Great Indian Festival 2026 সেল আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়ারফুল গেমিং ল্যাপটপ কেনার সুযোগ। Asus, Lenovo, HP, Acer, এবং MSI ল্যাপটপে পাওয়া যাচ্ছে অফার। SBI ক্রেডিট এবং ডেবিট কার্ডে কেনাকাটা করলে 5,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। Asus TUF A15 বিক্রি হচ্ছে 1,00,990 টাকায়। কার্ডে পেমেন্ট করলে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফলে দাম নেমে আসবে 95,990 টাকায়। MSI Thin 15 এখন 87,900 টাকা দামে কেনা যাচ্ছে। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্ট করলে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। অ্যামাজনে HP Victus বিক্রি হচ্ছে 90,990 টাকায়। এই ল্যাপটপেও SBI কার্ডে 5,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
  • Amazon Great Indian Festival 2026 সেলে 30,000 টাকার মধ্যে এই 5 ফোনে বড় অফার
    Amazon Great Indian Festival 2026 সেল 30,000 টাকার নিচে বেশ কিছু ফোনে ভাল ডিল দিচ্ছে। Redmi, Samsung, Motorola ও OnePlus-এর মতো ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ছাড়। ব্যাঙ্ক অফার, কুপন, ক্যাশব্যাক, এবং EMI-এর সুবিধা ব্যবহার করেও আরও কম দামে কেনা যেতে পারে। iQOO Z11xa 5G ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 28,998 টাকায় লিস্টেড আছে। ই-কমার্স সংস্থাটি সমস্ত ক্রেতাদের 3,000 টাকা কুপন অফার করছে। ফলে দাম 25,998 টাকায় নেমে এসেছে। Redmi Note 17 5G-এর বেস মডেল নো-কস্ট EMI অপশনে নিলে 2,000 টাকা সাশ্রয় হবে।
  • Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে iPhone 16-এর 128 জিবি ভ্যারিয়েন্ট 76,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটির এমআরপি ছিল 89,900 টাকা। প্রাইম সদস্যদের জন্য ফোনটির কার্যকর দাম 72,249 টাকায় নেমে আসবে। SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। Amazon Pay ব্যালেন্সের মাধ্যমে 3,849 টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। iPhone 17e এর 256 জিবি স্টোরেজ মডেল অ্যামাজনে 71,999 টাকায় লিস্টেড আছে। ফোনটির MRP 79,900 টাকা। অর্থাৎ, 7,901 টাকা ডিসকাউন্ট। ফোনটির সঙ্গে 1,000 টাকা কুপন দিচ্ছে। এটি প্রয়োগ করলে দাম নেমে আসবে 70,999 টাকায়। এই ফোনের ক্ষেত্রেও SBI ক্রেডিট কার্ডে 1,250 টাকা পর্যন্ত ছাড়। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে দাম মেটালে পে ব্যালেন্সে 3,5099 টাকা পর্যন্ত ক্যাশব্যাক যোগ হবে।
  • Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
    Amazon Great Indian Festival 2026 এখন সমস্ত গ্রাহকদের জন্য শুরু হয়েছে। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় Samsung মোবাইলে অফার অনেক বেশি পাওয়া যাচ্ছে। শুনলে অবাক হবেন, দক্ষিণ কোরিয়ান সংস্থার ফোল্ডেবল ফোনেও বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Samsung Galaxy Z Fold 7 অ্যামাজনে 1,29,999 টাকায় বিক্রি হচ্ছে। ভারতে লঞ্চের সময় ফোনের দাম ছিল 1,74,999 টাকা। অর্থাৎ, সরাসরি 45,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। Samsung Galaxy Z Flip 7-এর 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ 95,999 টাকায় লিস্টেড আছে, যা লঞ্চ প্রাইসের চেয়ে 14,000 টাকা কম। Galaxy Z Flip 8 মডেলে 10,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট।
  • প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Apple Watch Series 11-এর 46 মিমি জিপিএস মডেল 36,499 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই স্মার্টঘড়ির লিস্টেড প্রাইস হল 46,900 টাকা৷ অর্থাৎ, সরাসরি 10,401 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও, অ্যামাজনের প্রোডাক্ট পেজে অতিরিক্ত 500 টাকার কুপন দেওয়া হচ্ছে। চেকআউটের সময় ওই কুপন ব্যবহার করলে Apple Watch Series 11-এর 46 মিমি GPS ভ্যারিয়েন্টের কার্যকর দাম নেমে আসবে 35,999 টাকায়। অর্থাৎ, লিস্টেড প্রাইসের তুলনায় মোট 10,901 টাকা সাশ্রয় করা যাবে।
  • 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
    Amazon Great Indian Festival 2026 আজ থেকেই শুরু হয়েছে। সেলে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট কম দামে কেনার সুযোগ মিলছে। যার মধ্যে রয়েছে ল্যাপটপও। Ryzen 5 সিরিজের প্রসেসর চালিত ল্যাপটপ 35,000 টাকার নিচে কেনা যাচ্ছে। Acer Aspire One A114-43 এখন 38,990 টাকায় লিস্টেড আছে, যা লঞ্চ প্রাইসের তুলনায় প্রায় 11,000 টাকা কম। সংস্থার তরফে 1,000 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যা দাম 37,999 টাকায় নামিয়ে আনবে। আবার SBI ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। ফলে সমস্ত অফার ও ডিসকাউন্ট মিলিয়ে কার্যকর দাম হবে 34,990 টাকা।
  • Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
    Amazon Great Indian Festival সেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। যারা কম দামে ফোন কিনতে চান, তারা বছরের এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। এই প্রতিবেদনে 20,000 টাকার নিচে এমন কিছু ফোনের খোঁজ রইল, যেগুলো সেলে সস্তায় মিলবে। 7,000mAh ব্যাটারির OnePlus N6 Lite পাওয়া যাচ্ছে 15,999 টাকায়। Redmi A7 Pro 5G ফোনের বেস 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ ভার্সন 14,497 টাকায় বিক্রি হচ্ছে।
  • Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
    Flipkart Big Billion Days ও Amazon Great Indian Festival সেল শুরু হয়ে গিয়েছে। অক্টোবরের সেল দুই সংস্থার জন্যেই বছরের সবথেকে বড় ইভেন্ট। তাই বছরের অন্যান্য সেলগুলোর তুলনায় এখন অফার, ডিসকাউন্ট, ও সুযোগ-সুবিধা বেশি। বিভিন্ন দামের স্মার্টফোনে প্রচুর ছাড় দিচ্ছে। সর্বাধিক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এমন পাঁচটি ফোন সম্পর্কে জেনে নিন।
  • 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
    সেলের প্রথম দিন Oppo K14 Plus 5G ফোন 4,000 টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে। দাম 29,999 টাকা থেকে শুরু হলেও একাধিক ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ড ও UPI পেমেন্ট অ্যাপে 4,000 টাকা ছাড় মিলবে। 26,000 টাকার মধ্যে এই ফোনে 8,000mAh ব্যাটারি, 144Hz AMOLED স্ক্রিন, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও OIS ক্যামেরা মিলবে। ডিভাইসটি MediaTek Dimensity 7360 Max প্রসেসর, IP69K রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টের সঙ্গে এসেছে।
  • MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Apple MacBook Neo প্রায় 15000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ পাওয়া যাবে। এটি বর্তমানে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে 79,990 টাকায় তালিকাভুক্ত থাকতে দেখা গিয়েছে। কিন্তু রিপোর্ট অনুসারে, আসন্ন সেলে ডিভাইসটি 64,990 টাকায় পাওয়া যাবে। অফারটি ল্যাপটপের 8 জিবি ইউনিফায়েড মেমরি এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য। তবে অফার প্রাইসের মধ্যে ফ্ল্যাট ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত আছে।

Sale - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »