Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি
Vivo X300 Ultra ভারতে 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে, যার দাম 1,59,000 টাকা। এটি বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। Vivo প্রথমবার তাদের Ultra ব্র্যান্ডেড মডেল এ দেশে এনেছে। এটি দুটি টেলিকনভার্টার লেন্সের সঙ্গে এসেছে, যা DSLR-এর স্টাইলে ফোনের পিছনে লাগিয়ে সহজে বহু দূরের প্রাণী, বস্তু বা প্রাকৃতিক দৃশ্য ফ্রেমবন্দি করা যাবে।