ভিডিও দেখতে দেখতেই করা যাবে চ্যাট, ম্যাজিকাল ফিচার নিয়ে এল WhatsApp

নতুন এই ফিচারে WhatsApp চ্যাটে কেউ Instagram, Facebook অথবা YouTube ভিডিও লিঙ্ক পাঠালে চ্যাটের মধ্যেই একটি ছোট উইন্ডোতে ভিডিওটি ওপেন হবে। এর জন্য WhatsApp অ্যাপের বাইরে যেতে হবে না।

ভিডিও দেখতে দেখতেই করা যাবে চ্যাট, ম্যাজিকাল ফিচার নিয়ে এল WhatsApp

অক্টোবরে WhatsApp এর Android Beta ভার্সানে পিকচার-ইন-পিকচার মোড যোগ হয়েছিল

হাইলাইট
  • WhatsApp এর স্টেবেল ভার্সানে এল পিকচার-ইন-পিকচার মোড
  • চ্যাট করার সময় ভিডিও দেখা যাবে
  • WhatsApp আপডেট করলেই নতুন এই ফিচার চলে আসবে
বিজ্ঞাপন

অক্টোবরে বিটা ভার্সানে এসেছিল এই ফিচার। অবশেষে Android এর WhatsApp এর স্টেবেল ভার্সানে এল পিকচার-ইন-পিকচার মোড। WhatsApp স্টেবেল ভার্সান 2.18.380 তে নতুন এই ফিচার যোগ হয়েছে। এই ফিচারে WhatsApp চ্যাটের মধ্যেই ছোট উইন্ডর মধ্যে Instagram, Facebook ও YouTube ভিডিও দেখা যাবে। গত জানুয়ারি মাসে WhatsApp এর iOS ভার্সানে প্রথম এই ফিচার দেখা গিয়েছিল।

নতুন এই ফিচারে WhatsApp চ্যাটে কেউ Instagram, Facebook অথবা YouTube ভিডিও লিঙ্ক পাঠালে চ্যাটের মধ্যেই একটি ছোট উইন্ডোতে ভিডিওটি ওপেন হবে। এর জন্য WhatsApp অ্যাপের বাইরে যেতে হবে না। ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে এই ফিচার কাজ করবে।

 

আরও পড়ুন: WhatsApp গ্রুপে যোগ হল নতুন ফিচার

whatsapp android pip gadgets 360 WhatsApp for Android

আরও পড়ুন: সম্প্রতি WhatsApp এ যোগ হয়েছে এই ফিচারগুলি

 

নতুন এই ফিচার ব্যবহারের জন্য কোন অপশান এনেবেল করতে হবে না। Play Store থেকে WhatsApp আপডেট করলেই নতুন এই ফিচার চলে আসবে। তবে শুধুমাত্র Instagram, Facebook ও Youtube লিঙ্কেই পিকচার-ইন-পিচার মোড কাজ করবে। চ্যাটে পাওয়া লিঙ্কে ট্যাপ করলে ছোট একটি উইন্ডোর মধ্যেই ভিডিও চলতে শুরু করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »